Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

রেল বহরে আরো ২৭০টি নতুন কোট যুক্ত হচ্ছে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে আরো ২৭০টি নতুন কোট যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

সোমবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ভারতের অর্থায়নে ১২০টি এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১৫০টি কোচ শিগগির রেলবহরে যুক্ত হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে ভারত থেকে ৫০টি কোচ আসবে। এছাড়া পর্যায়ক্রমে বাকিগুলো আনা হবে।

মন্ত্রী আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে রেলওয়ে কাজ করে যাচ্ছে। প্রতিদিন আড়াই লাখ টিকিট বিক্রি করা হচ্ছে।

যাত্রীদের টিকিট দিতে অনেক ধীর গতির বিষয়ে তিনি বলেন, সাধারণত অভিজ্ঞ ও দক্ষ লোকের অভাবে ট্রেনের টিকিট দিতে দেরি হচ্ছে। আশা করি শিগগির প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এবং দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে। যাতে দ্রুত টিকিট যাত্রীদের হাতে পৌঁছে দেওয়া যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুনসুর আলী শিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন প্রমুখ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:১৭ PM . বিভাগঃ , .

0 comments for " রেল বহরে আরো ২৭০টি নতুন কোট যুক্ত হচ্ছে: রেলমন্ত্রী "

Leave a reply

    আর্কাইভ