Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

আবার পাকিস্তানে ড্রোন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ছয় দিনের ব্যবধানে আবার পাকিস্তানে ড্রোন হামলা হলো। পাকিস্তানের উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত চার ব্যক্তি নিহত হয়েছে। পাকিস্তানে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা মার্কিন ড্রোন হামলা হলো। উত্তর ওয়াজিরিস্তানের দাতা খেল এলাকায় গত বুধবারের মার্কিন ড্রোন হামলায় অন্তত ১০ ব্যক্তি নিহত হয়।

নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, মার্কিন পাইলটবিহীন বিমানটি দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রশাসনিক সদর দফতর ওয়ানার কাছে কারেজাই পুল গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে হামলা করেছে। ২০০৯ সালে সামরিক অভিযানে উৎখাত হওয়ার আগে এ এলাকায় তেহরিকে তালেবান পাকিস্তানের শক্তিশালী ঘাঁটি ছিল।  

একটি গাড়ি থেকে নামার সময় কয়েক ব্যক্তিকে  লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দু’জন বিদেশি আছে বলে পাক গোয়েন্দা এবং তালেবান সূত্র জানিয়েছে। 

পাকিস্তানের সার্বভৌমত্ত লঙ্ঘন করে চলতি বছর এ নিয়ে ৮ দফা ড্রোন হামলা চালাল আমেরিকা। ওয়াশিংটনের এ জাতীয় ন্যক্কারজনক তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সরকার ও জনগণের অব্যাহত প্রতিবাদকে উপেক্ষা করছে ওবামা প্রশাসন। সূত্রঃ রেডিও তেহরান।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:২৯ PM . বিভাগঃ .

0 comments for " আবার পাকিস্তানে ড্রোন হামলা, নিহত ৪ "

Leave a reply

    আর্কাইভ