Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

গণতন্ত্রের দাবিতে হংকংয়ের বিক্ষোভ গড়ালো চতুর্থ দিনে

আন্তর্জাতিক ডেস্ক: দেশে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে হংকংয়ে আজ সোমবার চতুর্থ দিনের মত বিক্ষোভ চলছে। রবিবার হংকংয়ের সিটি সেন্টারে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গণতন্ত্রের দাবিতে চলমান বিক্ষোভকে অবৈধ ঘোষণা করেছে হংকংয়ের চিফ এক্সিকিউটিভ সিওয়াই লিউঙ।

লিউঙ বলেন, হংকংয়ে ২০১৭ সালের নির্বাচন যেভাবে করার পরিকল্পনা করা হয়েছে সেভাবেই হবে। তবে আন্দোলনকারীদের দাবি নিকট ভবিষ্যতে হয়তো কোনোদিন পূরণ হতে পারে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

হংকং-এর সিটি সেন্টারে তিন দিন ধরে চলমান বিক্ষোভের তৃতীয় দিনেও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। ঘটেছে গ্রেপ্তার আর দফায় দফায় টিয়ার শেল ছোড়ার ঘটনাও। গ্রেপ্তার, হামলা উপেক্ষা করে প্রতিবাদ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

হংকং হচ্ছে চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকংয়ের প্রধান নেতা নির্বাচনের ক্ষেত্রেও চীন ভেটো দিতে পারে। বিক্ষোভকারীরা বলছে, কোনো ভেটো নয়, ২০১৭ সালে হংকংয়ে যে নির্বাচন হবে তা হবে পুরোপুরি গণতান্ত্রিক নির্বাচন। এদিকে কয়েকদিন আগে চীন সেই দাবি নাকচ করে দেয়ার পর থেকেই হংকংয়ে দানা বাধে বিক্ষোভ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:০৬ PM . বিভাগঃ .

0 comments for " গণতন্ত্রের দাবিতে হংকংয়ের বিক্ষোভ গড়ালো চতুর্থ দিনে "

Leave a reply

    আর্কাইভ