প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রংপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুন
স্থানীয় প্রতিনিধি: রংপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত শফিকুল বুড়িরহাট এলাকার মজিবর রহমানের ছেলে।
শনিবার সকালে রংপুর মহানগরীর বুড়িরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শফিকুলের সঙ্গে স্থানীয় কিছু বখাটের মাদক ব্যবসা নিয়ে ঝামেলা চলছিল। এ নিয়ে বুধবার রাতে তাদের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার ফের সংঘর্ষ হলে শফিকুল গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।