প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
কুষ্টিয়ায় এক ব্যবসায়ী খুন
স্থানীয় প্রতিনিধি: কুষ্টিয়ায় নিজ বাড়িতে বাচ্চু ভুঁইয়া (৪৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু নরসিংদি জেলার রায়পুর থানার কাতারিকান্দি গ্রামের মৃত ইউনুস ভুঁইয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু ভুঁইয়া গত পনের বছর ধরে ভাটাপাড়া এলাকায় বাড়ি করে কুষ্টিয়া শহরে ক্রোকারিজের ব্যবসা করতেন। তার পরিবার ঢাকায় থাকেন। প্রতিদিনের মতো তার স্ত্রী সকালে ফোন করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে পাশের বাড়িতে জানান। এ সময় প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশের সহযোগিতায় বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে বাথরুমের পাশে বাচ্চু ভুঁইয়ার লাশ দেখতে পায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা মিলপাড়া ফাঁড়ির ইনচার্জ নান্নু জানান, নিহতের বুকে ছুরিঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।