Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন

স্থানীয় প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীসহ সিলেট আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাটইটি সকাল ৯টায় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একঘণ্টা যাত্রা বিরতি করে ঢাকার উদ্দেশে রওনা হবেন। যাত্রা বিরতিকালে সিলেটের পাঁচ শীর্ষ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

তাদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী গত ২২ সেপ্টেম্বর ৬৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার ১০ দিনের সফরে নিউইয়র্কে যান। তিনি সেখান থেকে ২৯ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যান। গতকাল বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-০০৬ হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী সিলেটে দলীয় কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন না।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা এরই মধ্যে সিলেটে অবস্থান নিয়েছেন। তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৫৯ AM . বিভাগঃ , .

0 comments for " প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন "

Leave a reply

    আর্কাইভ