Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

চকরিয়ায় বজ্রপাতে নিহত-৩, আহত-২

স্থানীয় প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কোনারপাড়া এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ডুলহাজার মেধাকচ্ছপিয়া এলাকার আলী আহমদ (৪৮), খুটাখালীর পাগলির বিল এলাকার নুরুল হুদা (৪০) ও একই এলাকার আহাদ আলী (৩৬)।

আহত ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, একটি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে ওই তিনজন নিহত হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:৫৫ PM . বিভাগঃ , .

0 comments for " চকরিয়ায় বজ্রপাতে নিহত-৩, আহত-২ "

Leave a reply

    আর্কাইভ