Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

সোনাগাজীতে বোমা বিস্ফোরণে যুবলীগ নেতাসহ আহত-৩

স্থানীয় প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজিরহাট এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে কারিগরসহ যুবলীগ-স্বেচ্চাসেবক লীগের নেতাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম ভুট্টু, চরদরবেশ ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক ঈমাম হাছান ও বোমা কারিগর আবদুস সাত্তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজিরহাট এলাকার একটি বাড়িতে কারিগরসহ যুবলীগ-স্বেচ্চাসেবক লীগের ওই নেতারা বোমা বানাচ্ছিলেন। এসময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এতে নুরুল ইসলাম ভুট্টু, ঈমাম হাছান ও বোমা কারিগর আবদুস সাত্তার আহত হন।

ঈমাম হাছান ও আবদুস সাত্তারকে গোপনে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে উপজেলা যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম ভুট্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনায় তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।
সোনাগাজীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবু সালেহ মোহাম্মদ জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:৩০ PM . বিভাগঃ .

0 comments for " সোনাগাজীতে বোমা বিস্ফোরণে যুবলীগ নেতাসহ আহত-৩ "

Leave a reply

    আর্কাইভ