Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়েছে শত শত গাড়ি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

আজ সন্ধ্যার পর থেকে নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাপুর বাইপাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় ১০ কি.মি. এলাকাজুড়ে এই যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়,সন্ধ্যার পরে রাজধানী থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে আসা বাড়তি গাড়ির চাপ ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরু ভর্তি ট্রাকের কারণে যানজট তীব্র আকার ধারণ করেছে। তবে দীর্ঘ সময় পর পর ধীরগতিতে যান চলাচল করলেও এতে চরমভোগান্তিতে পড়েছে ঈদে আসা ঘরমুখো মানুষ।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ আরও বাড়ছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৯:৪৭ PM . বিভাগঃ .

0 comments for " আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে তীব্র যানজট "

Leave a reply

    আর্কাইভ