প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
লতিফের বিরুদ্ধে বিভিন্ন জেলায় আরো ৫ মামলা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করে ধর্ম অবমাননা করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে তার নিজ জেলা টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় আরও ৫ মামলা হয়েছে।
বৃহস্পতিবার তার বিরুদ্ধে বিভিন্ন জেলার আমলী আদালত ও ম্যাজিস্ট্রেট কোর্টে এসব মামলা দায়ের করা হয়। এর মাধ্যে কয়েকটিতে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
টাঙ্গাইল: মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে তার নিজ জেলা টাঙ্গাইলেও। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেনের আদালতে ২৯৫ ‘ক’ ধারায় এ মামলা দায়ের করা হয়। জেলার তাঁতী লীগের আহ্বায়ক সোলেমান হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বরিশাল: মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নগরীর কাটপট্টি রোডের বাসিন্দা জনতা হাউজিং লিমিটেডের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. আলী হোসেন মামলাটি আমলে নিয়ে লতিফ সিদ্দিকীকে ২৬ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
খুলনা: মহানগর আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। পৃথকভাবে বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন- অধ্যক্ষ আলী আহমেদ ও অ্যাডভোকেট এসএম ওয়াছিকুর রহমান।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খুলনা আমলী আদালত ’ক’ অঞ্চলে মামলা দুটি দায়ের করা হলে বিজ্ঞ বিচারক আবীর পারভেজ মামলা দুটি আমলে নিয়ে শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমান রাখেন।
ময়মনসিংহ: জেলার আমলী আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ৪নং আমলী আদালতে এই মামলা দায়ের করেন জেলার নান্দাইল উপজেলার হাজী আনোয়ারুল ইসলাম। আদালতের বিচারক ফারজান ইয়াসমিন মামলাটি আমলে নিয়েছেন।
চাঁদপুর: মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চঁদপুর আদালতেও মামলা দায়ের হয়েছে। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা ইসলামীক ফ্রন্টের যুগ্ম সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদলতের বিচারক মাশরুল সালেকীন মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
এর আগেও একই অভিযোগে তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মামলা দায়ের হয়।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা.), হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এর পরে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্তও নেয়া হয়।