Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্থানীয় প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সারে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম বিপাশা (৪)। বিপাশা বকশীগঞ্জ উপজেলার বিলেরপাড় গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে বিপাশা নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। দুপুরে বাড়ির পাশে বড়ভাঙা খালে বিপাশার লাশ ভেসে ওঠে। পরে খাল থেকে বিপাশার লাশ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:২৪ PM . বিভাগঃ .

0 comments for " বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ