Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

লামায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু

স্থানীয় প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীর আগা গ্রামে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন-ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী জাহেদা বেগম (৫০) ও তার মেয়ে নাছিমা বেগম (১৫)।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, পাগলির আগা গ্রামে দুপুরে বৃষ্টির মধ্যে জাহেদা বেগম ও তার মেয়ে নাছিমা বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠা‍ৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। একই সময় বজ্রপাতে পাশের কমিউনিটি সেন্টার গ্রামে আশ্রাফ উদ্দিনের একটি গাভী ও একটি ছাগল মারা যায়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:০৮ PM . বিভাগঃ , .

0 comments for " লামায় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ