প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
চট্টগ্রামে ট্রেন চলাচল শুরু
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকার পর অন্য একটি লাইনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। মিরসরাইয়ের চিনকি আস্তানা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর প্রভাতীর ৫টি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপকসহ সব ডিভিশনাল প্রধান ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছেন বলে জানা গেছে।
বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান, মিরসরাইয়ের চিনকি আস্তানা এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতীর ৫টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। বগি উদ্ধারে দ্রুত কাজ চলছে। এ ছাড়া চট্টগ্রামের সঙ্গে অন্য একটি লাইনে ট্রেন চলাচল করছে।
চিনকি আস্তানা রেলস্টেশন মাস্টার রাজ কুমার জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন সকাল ১০টায় রওনা দিয়েছে।
এদিকে জোড়ারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লেয়াকত আলী জানান, দুর্ঘটনায় ৫ থেকে ৭ জন যাত্রী সামান্য আহত হয়ে জোড়ারগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন।