প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ডিম খেয়ে ১৮ জন গরু ব্যবসায়ী অজ্ঞান
স্থানীয় প্রতিনিধি: ডিম খেয়ে অজ্ঞান হয়ে হাসপাতালে যেতে হয়েছে ১৮ জন গরু ব্যবসায়ীকে। বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার কাটগড় গরুর হাটে এ ঘটনা ঘটেছে। পরে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের কয়েকজন হলেন- আসাদুল (৩০), জিয়াউল (৩০), ইসলাম (২৮), রাজু (৩২), মজিবুল (৪০), সিরাজুল (৩৭), খালেদ (৩৫), সোবাহান (৪২), কাইয়ূম (৩২), জাহেদুল (৩০), জামিরুল (৪০), মহিদুল (৪২) শহীদুল (৩৫), ইয়ামিন (৪৫)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কোরবানির গরু বিক্রি করতে তারা পতেঙ্গার কাটগড় হাটে এসেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে কাটগড় গরুর বাজার থেকে ডিম খেয়ে ১৮ গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য ব্যবসায়ীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে অসুস্থ কারো টাকা-পয়সা খোঁয়া যায়নি। খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে।
