Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

‘ধর্ম নিয়ে বাজে মন্তব্য যেই করুক শেখ হাসিনা তা বরদাস্ত করবেন না'

স্থানীয় প্রতিনিধি: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘ধর্ম নিয়ে এরকম বিরূপ মন্তব্য যারা করেন তারা বিকৃত মস্তিস্কের অধিকারী। এ ধরনের বাজে মন্তব্য যেই করুক শেখ হাসিনা তা বরদাস্ত করবেন না।’

আজ বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ীর মরিচপুরান ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে গরীব-দুস্থদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণকালে তিনি একথা বলেন ।
 
কৃষিমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি হজ থেকে দেশে ফিরলেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যাবস্থা নেয়া হবে'।

ঈদুল আজহা উপলক্ষে নকলার ২ টি ও নালিতাবাড়ী পৌরসভাসহ ৬টি ইউনিয়নের নয় হাজারেরও বেশি গরীব-দুস্থদের জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন মন্ত্রী।

এ সময় মতিয়া চৌধুরীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করীম, প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৫:৫৮ PM . বিভাগঃ .

0 comments for " ‘ধর্ম নিয়ে বাজে মন্তব্য যেই করুক শেখ হাসিনা তা বরদাস্ত করবেন না' "

Leave a reply

    আর্কাইভ