Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

নোট জালিয়াতি চক্রের ৮ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরীর সরাঞ্জমসহ নোট প্রস্তুতকারী সংঘবদ্ধ জালিয়াতি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে চক্রের মূল হোতা আবুল খায়ের (৪৬), মো. আজিজুল হক (২৯), মো. সোহেল রানা (২৯), মো. শাহআলম (২৭), মো. শহীদুল ইসলাম (২৯), মো. ইয়াছিন আরাফাত (১৯) এবং মো. সোহাগ মাসুদ (২২)।

এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি জাল বাংলাদেশী টাকা, টাকা তৈরীর কাগজ, ফ্রেম, নিরাপত্তা সূতা, ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।

রাজধানীর মিন্টো রোডস্থ ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:৫৯ PM . বিভাগঃ .

0 comments for " নোট জালিয়াতি চক্রের ৮ সদস্য গ্রেফতার "

Leave a reply

    আর্কাইভ