প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা
স্থানীয় প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মায়ের ওপর অভিমান করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে রাসেল হোসেন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোরে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রাসেল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকাল ১১টায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন আগে রাসেল নিজের উপার্জনের কিছু টাকা তার মায়ের কাছে জমা রেখেছিলেন। অভাবের সংসার হওয়ায় সেই টাকা তার মা খরচ করে ফেলেন। মঙ্গলবার রাসেল ওই টাকা চাইলে তার মা দিতে পারেননি। এ কারণে রাসেল ক্ষুব্ধ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ওই দিনই দুপুরে বরিশাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।