Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

চ্যাম্পিয়নস লিগের সপ্ন মলিন লিভারপুলের

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে লিভারপুলকে হারিয়ে দিয়েছে সুইস দল এএফসি বাসেল। সেই সাথে চ্যাম্পিয়নস লিগে সপ্ন মলিন হয়ে গেলো লিভারপুলের। বুধবার নিজেদের ঘরের মাঠ জ্যাকব পার্কে তারকা খচিত লিভারপুলকে ১-০ গোলে হারায় মার্কো স্টেলাররা।

এই জয়ের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর বিপক্ষে নিজেদের সাম্প্রতিক ভালো খেলার ধারাকে বহাল রাখলো এএফসি বাসেল। এর আগে চ্যাম্পিয়নস লিগের গেল আসরে চেলসিকেও পরাজয়ের টীকা উপহার দিয়েছিল সুইস দলটি।

রক্ষণের সমস্যা নিয়েই এই ম্যাচে মাঠে নেমেছিল বাসেল। কারণ পেছনের ‘ব্যাক ফোরের’ সেরা তিন জনকেই পাচ্ছিলো না সুইস চ্যাম্পিয়নরা। কার্ড সমস্যায় এদিন খেলতে পারেননি মার্সেলো ডিয়াস। আর ইনজুরির কারণে ছিলেন না ফিলিপ ডেগান, ইভান ইভানভরা।

কিন্তু তারপরেও স্বাগতিকদের রক্ষণে হুল ফোটাতে পারেননি মারিও বালোতেল্লি-রহিম স্টারলিংরা। উপরন্তু মওকা বুঝে কাজের কাজ করেছে বাসেলই।

এই হারের পর দুই ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট লিভারপুলের। ‘বি’ গ্রুপে দুই নম্বর স্থানে তারা। সমান সংখ্যক ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট বাসেলেরও। তবে গোল ব্যবধানে তালিকার তিনে তারা। আর ‘বি’ গ্রুপের সবার শেষে লুদোগোরেটস।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:২২ PM . বিভাগঃ .

0 comments for " চ্যাম্পিয়নস লিগের সপ্ন মলিন লিভারপুলের "

Leave a reply

    আর্কাইভ