Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

পানির তলে মোড়ক উন্মোচন !

Posted by Unknown | রবিবার, ৫ অক্টোবর, ২০১৪ | Posted in


বি২৪-নিউজ ডেস্ক: বাজারে নতুন ফোনের আগমনের সাথে সাথে তার মোড়ক উন্মোচনের ব্যাপারটি বেশ কিছুকাল ধরে প্রচলিত। তবে এখন সম্ভবত তাতে পরিবর্তন আসতে যাচ্ছে। সনি এক্সপেরিয়া জি৩ দিয়ে সূচনা হল এক অভিনব মোড়ক উন্মোচন পদ্ধতির। সুইমিং পুলের পানির তলে মোড়ক উন্মোচন হলো এই অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের। 

ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে এমন অভিনব কাজটিই করেছে ব্রিটিশ পাইকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান কারফোন ওয়্যারহাউজ। তারা সনি এক্সপেরিয়া জি৩-এর বিক্রি বাড়াতে এমন একটি ভিডিওচিত্র প্রকাশ করেছ যাতে একজন লোক পানির নীচে বাক্স খুলে ফোনটি বের করে এনেছে। এভাবে এর অন্যতম বৈশিষ্ট্য আইপি৬৮ মানের পানিরোধী সক্ষমতা প্রমাণ করা হয়েছে। আর নিঃসন্দেহে বৈশিষ্ট্যটি একজন ক্রেতার প্রত্যাশা স্পর্শ করার জন্যে যথেষ্ট। 

তবে বৈশিষ্ট্য তুলে ধরার এই অভিনব পন্থাটি অনেকের কাছে কিছুটা হাস্যকর বলেও মনে হতে পারে। বিশেষ করে সেই দৃশ্য যাতে ফোনের বাক্স ও ব্যবহারবিধি লেখা ম্যানুয়ালটি পানিতে ভেসে যায়। কিন্তু তারপরেও সুইমিংপুলের নীচে পানি প্রতিরোধ করে ফোনটিকে কার্যকর থাকতে দেখে অনেক ক্রেতাই নিজের কষ্টার্জিত টাকা খরচ করে সেটি কিনতে আগ্রহী হতে পারেন। যাহোক, ৫.২ ইঞ্চি ডিসপ্লের সনি এক্সপেরিয়া জি৩ -তে রয়েছে কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, পেছনে ২০.৭ মেগাপিক্সেল সেনসর ও সামনে ২.২ মেগা পিক্সেল সেনসর বিশিষ্ট বিশেষ ক্যামেরা এবং ৩,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। 

কাল সারাদেশ হালকা বৃষ্টির সম্ভাবনা

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: কাল ঈদুল আযহার দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ।

সোমবার বাংলাদেশে উদযাপিত হবে মুসলমানদের ধর্মীয় অনিষ্ঠান ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদ করতে বিভিন্ন নগরে এখন ফেরার যাত্রা চলছে।  

আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুমের বিদায়কালে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঈদের দিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের অধিকাংশ সময়ই থাকবে রৌদ্রোজ্জ্বল।

শনিবার মাদারীপুর, ঈশ্বরদী, খুলনা, টাঙ্গাইল, সীতাকুণ্ড, সৈয়দপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, মৌসুমী বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

    আর্কাইভ