Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

‘আমার দেশ’প্রকাশে আইনগত বাধা নেই,তথ্যমন্ত্রী

Posted by Unknown | সোমবার, ২০ মে, ২০১৩ | Posted in



বি২৪ নিউজডেস্কঃ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমার দেশ প্রত্রিকার ডিক্লারেশন বাতিল করেনি সরকার। প্রত্রিকাটি প্রকাশে আইনগত কোন বাঁধা নেই। পত্রিকার কর্তৃপক্ষ ইচ্ছে করলে বৈধ অনুমতি  সাপেক্ষে অন্য কোন ছাপাখানা থেকে পত্রিকাটি ছাপাতে পারে। তল্লাশি ও তদন্ত কাজ শেষে না হওয়া পর্যন্ত পত্রিকাটি নিজ প্রেসে ছাপাতে পারবে না বলেও মন্তবকরেন তথ্যমন্ত্রী। 

মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ,দিগন্ত ও ইসলামিক টিভি খুলে দেবার জন্য ১৫ সম্পাদকের বিবৃতির প্রেক্ষিতে সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক
সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এ সরকারের আমলে গণমাধ্যমে স্বরণকালের সবচাইতে বেশী স্বাধীনতা ভোগ করছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের কোন উদ্যোগ হাতে নেয়নি। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, দৈনিক আমার দেশ হ্যাকিং বা চুরি করে প্রকাশ এবং মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ ও ছবি প্রকাশ করে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ধর্মীয় অনভূতিতে আঘাত হেনেছে। তাই তাকে প্রশাসন সুনির্দিষ্ট অভিয়োগে গ্রেফতার করেছে।

আমার দেশ ছাপা খানায় তালা দেওয়া প্রসংগে তিনি বলেন, ছাপাখানায় অপরাধ সংঘটিত করার মত আলামত পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তালা দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছাপা খানা খুলে দেওয়া সম্ভব হবেনা বলেও জানান তিনি।

করাচিতে জয় পেয়েছেন ইমরানের দল

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ

করাচিতে বন্ধথাকা পাকিস্তানের জাতীয় নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে ইমরানের দলের নেত্রী জারাহ হুসাইন সন্ত্রাসিদের গুলিতে নিহত হন, এর পর থেকে করাচিতে থমথমে অবস্থা বিরাজ করে। কিন্তু নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছ বলে জানাগেছে। করাচির বাকি আসন গুলিতে ইমরানের দল জয়লাভ করেছে।

কেমন আছেন রানাপ্লাজা থেকে জীবিত উদ্ধার হওয়া আমাদের সেলাই দিদিমনিরা ???

Posted by Unknown | | Posted in ,


সাভার থেকে ফিরে আরিফ রহমান শিবলীঃ

"দিদিমনি দিদিমনি সেলাই  দিদিমনি, লালটুকটুক লালটুকটুক দিদিমনি"।সেলাই দিদিমনিদের শরীর গুলো জেমস এর কন্ঠে গাওয়া গানটির মতই লাল হয়েছিল ঠিকই কিন্তু তা শুধুই রক্তের। আর রক্ত ঝরা এই জীবিত সেলাই দিদিমনিদের কথা হয়তো মহাসেন এর মত প্রাকৃতিক দূর্যোগ কিংবা হেফাজতে ইসলামের  ঢাকা  অবরোধের মত ঘটনার কারনে আমরা এখন ভুলে যেতে বসেছি। ভোর ৫টা ৪০ এ সাভারের উদ্দ্যেশে তাই রওনা হলাম রানাপ্লাজা থেকে উদ্ধার হওয়া সেলাই দিদিমনিদের খোজে। প্রথমেই স্থানীয় লোকজনের সহায়তায় খুজে পেলাম সেলাই দিদিমনি মনোয়ারা বেগমের বাসা। গিয়ে দেখলাম তার একমাত্র মেয়ে কবিতা তার মা কে ধরে উঠানোর চেষ্টা করছে নাস্তা খাইয়ে ঔষধ খাওয়াবে বলে। ১১ বছরের এই কবিতার থাকার কথা ছিল স্কুলে সময় কাটানোর কথা ছিল বন্ধুদের সাথে। তার এমন একটি স্বপ্ন কে সত্যি করতে আরেকটু স্বস্তির জীবনের আশায় মা-বাবার সাথে সে এসেছিল ঢাকায়। কিন্তু যে স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে এসেছিল মা তিনি আজ আজ নিথর হয়ে শুয়ে আছেন অর্ধমৃত্য হয়ে।  রানাপ্লাজায় ৭০ ঘন্টা আটকে থাকার পর  জীবিত বের হয়ে আসেন এই সেলাই দিদিমনি মনোয়ারা বেগম। 

বি২৪ নিউজ কে তিনি বলেন, আল্লাহ-ই আমারে বাঁচাইয়া আনছে। ভেতরে আটকাইয়া ভাবছিলাম কবর মনে হয় তৈরী হইয়া গেছে আমার আর মনে হয় বাইরে যেতে পারুম না। আমার পাশে ২ টা ব্যাটারে দেখছি পানির জন্য কানতে কানতে একপর্যায়ে চুপ হইয়া গেছে। এই কথা বলতেই তার চোখ ছল ছল করে উঠে পানিতে। সরকারের সহায়তা পেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সেলাই দিদিমনি মনোয়ারা বলেন, হেরা ২ লাখ দিয়া আর কোন খোজ খবর নেওনের দরকার মনে করে নাই। এহন এই  ঢাকা শহরে ২ লাখ টাকা শেষ হয়ে গেলে কি করুম? ক্যামনে চলুম? আমার মাইয়ার ভবিষ্যত তো আমার মতোই  অচল হইয়াগেছে। কথাগুলো শুনে আশ-পাশের মানুষ কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি। এ কথাগুলোর উত্তর ও জানা ছিলনা হয়তো কারো। 

এপ্রিল মাসেই রানাপ্লাজায় জীবনের প্রথম চাকরী হয় সেফালির। দীর্ঘ ৪ মাস পায়ের জুতা খোয়ানোর পর চাকরী হওয়ায় পরিবারের সদস্যদের কথা দিয়েছিলেন বিরাট এই ঢাকা শহরে নিয়ে আশার, ছোট বোনটিকে ডাক্তারি পড়ানোর। কিন্তু সব স্বপ্নকে ধুলিসাৎ করে রানাপ্লাজার ৪র্থ তলায় ৪ দিন আটকে থেকে বের হয়ে আসার পর এখন সেফালির চোখোমুখে যেন শুধুই অন্ধকার। সে এখনও বের হতে পারছেনা ভয়ার্ত দুঃসহ স্মৃতি থেকে। তার ছোট বোন বি২৪ নিউজকে বলেন, আপা হাসপাতালের ডাক্তারদের দেখলেই শুধু কান্দে। আর আমারে কই মাপ কইরা দিস বইন আমার পা থাকলে মানুষের বাসায় কাম কইরা হইলেও  তোরে ডাক্তার বানাইতাম কিন্তু আমার পা ই তো নাই এ কথা গুলো বলতে বলতে ডুকরে কেদে উঠল ১৪ বছর বয়সের খুশি। 

তিন মাস আগে আরেকটু ভাল থাকার লোভে স্বামী সহ ৩ সন্তানকে অনেকটা জোর করেই ঢাকায় নিয়ে এসেছিলেন আরেক সেলাই দিদিমনি সবিতা। তার স্বামী বি২৪ নিইউজকে বললেন, এই ৩ মাসে ২ গার্মেন্টসে কাজ করলেও একটি টাকাও আসেনি হাতে, উল্টো বেড়েছে পরিবারের ধারদেনা। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, গার্মেন্টস এ টাকা চায়তে গেলেই আমার বউরে খারাপ প্রস্তাব দেয় গার্মেন্টসের ম্যানেজার সাত্তার। ১৪ ঘন্টা কাজ করেও টাকা জোটেনা আমাগো আর মালিকরা দিব্যি বাসায় শুইয়া  টিভি, পত্রিকায় আমগো চোখের পানি দেইখা ঘুমায়তাছে। অহন বউ এর সেবা করতে করতে কাহিল হইয়া গেছি। কোন কামেও যাইতে পারতাছিনা বলেই বাচ্চা মেয়ে সুমাইয়াকে ধরে কাঁদতে থাকেন এই সেলাই দিদিমনি সবিতার স্বামী। মৃত্যুর কুপ থেকে ফিরে আসা এই মানুষ গুলো  এই প্রতিবেদকে বললেন, নিষ্ঠুর এই শহরে আর নয়। ফিরে যাবেন অনেকেই তাদের নিজ নিজ গ্রামে, আর যারা এই শহরে রয়ে যাবেন যাদের হয়তো ফিরে যাওয়ার আর কোন উপায় নেই হয়ত তারাই ফিরে যাবেন অন্য কোন গার্মেন্টসে, নতুন কোন মেশিনের কাছে, নতুন কোন মালিকের অধীনস্ত হয়ে শুধু একটু ভাল থাকার আশায়। 

দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, রাজনীতিবিদ দুঃসময়ে পাশে থাকা  সাংবাদিক বন্ধু সহ সকল মানুষ জীবনভর তাদের পাশে থাকবেন বাড়িয়ে দিবেন সবসময়ই সহযোগিতার হাত এমনটায় প্রতাশ্যা করছেন আমাদের পরিহিত জামা কাপড়ের সেলাই কারিগর দিদিমনিদের পরিবার গুলো।   

KKR কে হারিয়ে নক আউট পর্বে সানরাইজ হায়দারাবাদ

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজ স্পোর্টস ডেস্কঃ

গত কাল নিজিদের শেষ ম্যাচে ৭ বল বাকি থাকতেই ৫ উইকিটির বিশাল জয় পেয়েছে হায়দারারাদ। KKR প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩০ রান করে। দলেন হয়ে ইউসুফ পাঠান ৪৯ রান করে। ১৩১ রানের টার্গেটে খেলতে নেমে ৮৯ রানের জুটিতে খুব ভাল সূচনা করে সেখর ধাওয়ান ও পার্থিব প্যাটেল। পরবর্তিতে ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে একটু বিপদে পড়ে সানরাইজ পরক্ষনে ড্যারেন স্যামি ১৬ বলে ১৭ রান করে জয় এনেদেয় সানরাইজকে। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করে পার্থিব প্যাটেল। KKR এর ইকবাল আব্দুল্লা ৩ উইকেট নেই।

বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের অনিহা বাড়ছে

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

দিন দিন বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কমছে। গত দশ বছরে বিজ্ঞান বিভাগে ৪৭ শতাংশ শিক্ষার্থী কমেছে। দক্ষ শিক্ষক, প্রয়োজনিয় উপকরনের কারনে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্য কমছে বলে জানিয়েছেন বিজ্ঞমহল। অনেকে আবার এসএসসি তে বিজ্ঞান নিয়ে পাশ করে এইচএসসি তে গিয়ে ব্যাবসা অথবা মানবিক বিভাগ নিচ্ছে যার কারনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা কমছে। ১৯৯০ সালের     এসএসসি পরীক্ষায় ৪২ হাজার পরীক্ষার্থী ছিল বিজ্ঞান বিভাগে যা  এখনো আনুপাতিক হারে কমতেছে। 

আজ রংপুর বিভাগে চলছে ছাত্রদলের হরতাল

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

রংপুর বিভাগে চলছে ছাত্রদলের ডাকা আধাবেলা হরতাল। কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভি সহ রংপুর বিভাগীয় বিএনপি নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল দেওয়া হয়। নগরীর ভিতরে বিভিন্ন রিক্সা, অটোরিক্সা, হালকা যানবহন চলাচল করলেও নগরী থেকে দূরপাল্লার কোন যানবহন ছেড়ে যায়নি।  

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ

বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। সর্ব নিম্ন ৮ হাজার টাকা বেতন এবং শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের দাবিতে আজ সকাল ৮ টার দিকে হামিম গার্মেন্টস এর সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় গার্মেন্টস বন্ধ করা হলে শ্রমিকরা গার্মেন্টস ভাংচুরের চেষ্টা করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পাহাড়ি অঞ্চলে বাড়ছে অস্ত্রধারীদের সংখ্যা

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

দেড় দশক আগে সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে শান্তি চুক্তি করেছিল পাহাড়িরা। কিন্তু আজ পর্যন্ত ও শান্তি বিরাজ করেনি। যে পাহাড়ি অঞ্চলের মানুষেরা শান্তির জন্য বন্দুক নিয়ে পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা দিত সেই পাহাড়ি অঞ্চলে দিন দিন বাড়ছে সন্ত্রাসি ও চাঁদাবাজির ঘটনা। টাকা ও আধিপত্ত বিস্তার করার জন্য তাদের হাতে দেখা যায় AK47 এর মত অস্ত্র। সাধারন মানুষ এর ভুক্তভোগি। তবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মতায়ন করা দরকার বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। তারা আরও বলেন এখনি এই সন্ত্রাসি দমন না করতে পারলে তারা দেশের বিভিন্ন স্থানে অসামাজিক কার্যকালাপ করতে পারে। এ জন্য খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধন করা দরকার।

এ বছর বাজেটও থাকছে কাল টাকা সাদা করার সুযোগ

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ

আগামী বাজেটেও  কাল টাকা সাদা করার সুযোগ পাচ্ছে কাল টাকা ধারীরা। মাত্র ১০ শতাংশ করে কাল টাকা সাদা করার সুযোগ পাবে তারা। তবে বিভিন্ন অর্থনীতিবিদরা এই বিষয়ে দ্বিমত পোষন করেছেন, তাদের মতে ৩৫-৪০ শতাংশ করে বিনিয়োগ দেওয়ার জন্য ব্যবস্থা করা যেতে পারে। বর্তমানে ১০ লাখ মানুষ নিয়োমিত কর দিচ্ছে এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে করে  মানুষ কর দিতে আরো আগ্রহি হয়। এ পর্যন্ত মোট ১১ বার কাল টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, এই ১১ বারে মোট ২০ হাজার কোটি কাল টাকা সাদা করা হয়। এর মধ্যে শুধু মাত্র গত তত্ত্বাধায়ক সরকারের সময় ৯ হাজার কোটি কাল টাকা  সাদা করা হয় এবং প্রতিবছর ১০০ কোটি টাকা করে কাল টাকা সাদা করা হয়। 

    আর্কাইভ