প্রকাশকালঃ
সোমবার, ২০ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
‘আমার দেশ’প্রকাশে আইনগত বাধা নেই,তথ্যমন্ত্রী
বি২৪ নিউজডেস্কঃ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমার দেশ প্রত্রিকার ডিক্লারেশন বাতিল করেনি সরকার। প্রত্রিকাটি প্রকাশে আইনগত কোন বাঁধা নেই। পত্রিকার কর্তৃপক্ষ ইচ্ছে করলে বৈধ অনুমতি সাপেক্ষে অন্য কোন ছাপাখানা থেকে পত্রিকাটি ছাপাতে পারে। তল্লাশি ও তদন্ত কাজ শেষে না হওয়া পর্যন্ত পত্রিকাটি নিজ প্রেসে ছাপাতে পারবে না বলেও মন্তবকরেন তথ্যমন্ত্রী।
মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ,দিগন্ত ও ইসলামিক টিভি খুলে দেবার জন্য ১৫ সম্পাদকের বিবৃতির প্রেক্ষিতে সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক
সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এ সরকারের আমলে গণমাধ্যমে স্বরণকালের সবচাইতে বেশী স্বাধীনতা ভোগ করছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের কোন উদ্যোগ হাতে নেয়নি। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, দৈনিক আমার দেশ হ্যাকিং বা চুরি করে প্রকাশ এবং মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ ও ছবি প্রকাশ করে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ধর্মীয় অনভূতিতে আঘাত হেনেছে। তাই তাকে প্রশাসন সুনির্দিষ্ট অভিয়োগে গ্রেফতার করেছে।
আমার দেশ ছাপা খানায় তালা দেওয়া প্রসংগে তিনি বলেন, ছাপাখানায় অপরাধ সংঘটিত করার মত আলামত পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তালা দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছাপা খানা খুলে দেওয়া সম্ভব হবেনা বলেও জানান তিনি।
