Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

সাধারন জনগন প্রত্যাহার করেছে জামায়েতের ডাকা হরতাল

Posted by Unknown | মঙ্গলবার, ১৪ মে, ২০১৩ | Posted in

জনগন মানছে না হরতাল


জামায়াত-শিবিরের ডাকা হরতালে দেখা যায়নি তেমন কোন পিকেটার। সারা শহর জুড়ে ছিল পুলিশ ও সাংবাদিকের উপস্থিতি। সাংবাদিকরা উল্লেখযোগ্য কোন সংবাদ না পেয়ে পুলিশের সাথে বসে গল্প করে সময় কাটিয়েছেন। প্রতি দিনের মতো গাড়ি চলেছে ও কিছু কিছু জায়গায় গাড়ির জটলা ও ছিল। সরকারী ও বেসরকারী চাকুরিজীবির উপস্থিতি ছিল অফিসে। জনগন এ হরতালকে প্রত্যাখান করেছে, শপিং মল থেকে শুরু করে খুচরা দোকান পাট সবই খোলা ছিল।

বাংলাদেশ-থাইল্যান্ডের বানিজ্য বৈঠক

Posted by Unknown | | Posted in


আজ মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিজেদের মধ্যে বিণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে বৈঠকে বসেছে বাংলাদেশ ও থাইল্যান্ড। তৃতীয় বারের মত অনুষ্ঠিত এই বৈঠক চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। দু'দেশের মধ্যে বাণিজ্যিক বাধা কাটাতেই এই যৌথ বৈঠকের         আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। 

গত বছর থাইল্যান্ড থেকে বাংলাদেশ আমদানি করে সাড়ে ৮ কোটি ডলারের পণ্য, আর বাংলাদেশ থেকে রফতানি করেছে প্রায় ৭৬ কোটি ডলারের পণ্য।

ফ্লেক্সিবল ট্যাবলেট পিসি নিয়ে আসছে সনি

Posted by Unknown | | Posted in


শিক্ষার্থীদের জন্য সনি নিয়ে আসছে ফ্লেক্সিবল ট্যাবলেট পিসি। এই ট্যাবলেটের ফিচারগুলি নিম্নরূপঃ


#১৩.৩ ইঞ্চি ই-ইঙ্ক ডিসপ্লে, রেজুলেশন ১২০০*১৬০০ পিক্সেল।
# স্টাইলিস স্ক্রিন টাচ প্যানেল।
# ৪ জিবি ইন্টারনাল মেমোরি।
# ওয়াই-ফাই বি/জি/এন কানেক্টিভিটি।
# এমপিই এবং ১০৮০পি ভিডিও প্লেয়িং।
# এই ট্যাবলেটে ব্লুটুথ, ক্যামেরা ও গেমিং সুবিধা  নেই।

সনি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য তৈরী করায় এই ট্যাবলেট পিসিতে কম ফিচার দেওয়া হয়েছে।

ইউসুফের জামিন না মঞ্জুর করলেন ট্রাইব্যুনাল

Posted by Unknown | | Posted in

৭১ এর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলীর জামিন না মঞ্জুর করে তাকে করাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১।

তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানী আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ট্রাইবুনাল -১ এর তিন সদস্যের বেঞ্চ। তার বিরুদ্ধে ধর্ষন, লুটপাট ও অগ্নিসংযোগ এর অভিযোগ রয়েছে। 

দ্রুতগতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে মহাসেন

Posted by Unknown | | Posted in


ইতিমধ্যে মহাসেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলে। যা উপকূল থেকে আর মাত্র ১ হজার ১৫০ কি.মি. দূরে দক্ষিন ও দক্ষিন-পশ্চিম দিকে রয়েছে। ঘূর্নিঝড়টি ঘন্টায় ৬২ কি.মি. বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে যার গতিবেগ ঘন্টায় ৮৮ কি.মি. পর্যন্ত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছেন এই গতিবেগে আসতে থাকলে আগামিকাল রাত্রে উপকূলে আঘাত হানতে পারে মহাসেন।


তবে এই ঘূর্নিঝড় উপলক্ষে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জনিয়েছেন স্থানীয় প্রশাসন। সমুদ্র উপকূলীয় এলাকায় ৪ নম্বর স্থানিয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকে প্রচার করা হচ্ছে। উক্ত ঘূর্নিঝড় উপলক্ষে বিভিন্ন স্কুল গুলোকে আশ্রয়কেন্দ্র হিসাবে ঘোষনা দেওয়া হয়েছে। স্থানীয় সকল স্বাস্থ্য কর্মকর্তাদের ছুটি দেওয়া স্থগিত করা হয়েছে এবং অনেকগুলো মেডিকেল টিম গঠন করা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটি জানিয়েছেন এই ঘূর্নিঝড় উপলক্ষে তাদের ৬৫০০ এর বেশি স্বেচ্ছাসেবী কাজ করবে উপকূলীয় মানুষের সাহায্যের জন্য।

চলছে জামায়াতের ঢিলেঢালা হরতাল, নগরীর চিত্র অনেকটাই স্বাভাবিক

Posted by Unknown | | Posted in


৭১ এর মানবতা বিরধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে আজকে সরাদেশে চলছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। কয়একটি যায়গায় দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজকে হরতালের চিত্র অনেকটাই ঢিলেঢালা। হরতালের সমর্থনে বিভিন্ন যায়গায় অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরনের খবর পাওয়া যায়। রাজধানীর বিভিন্ন স্থানে দোকানপাট সহ ব্যাংক, অফিস খোলা রয়েছে । তবে রাজধানী থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। 

    আর্কাইভ