Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

হজ্জের টাকা জমা দেওয়ার সময় ১০ জুন পর্যন্ত

Posted by Unknown | বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩ | Posted in

হজ্জের টাকা জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল ৩০ মে। কিন্তু ধর্মমন্ত্রালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আনোয়ারুল হোসাইন বলেন, "হজ্জ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে টাকা জমা দেওয়ার সময় বাড়িয়ে ১০ ই জুন পর্যন্ত করা হয়েছে।" তিনি বলেন, "ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।"
গত ২১ মার্চ হজ্জ প্যাকেজ ঘোষনা করা হয়। এ বছর হজ্জে যাচ্ছেন এক লক্ষ ২৭ হাজার ১৯৮জন এবং এর মধ্যে সরকারী ব্যবস্হাপনায় ১০ হাজার এবং বেসরকারী ব্যবস্হাপনায় এক লক্ষ ১৭ হাজার ১৯৮ জন সৌদি আরব  হজ্জ করতে যেতে পারবেন। হজ্জ যাএীদের সঙ্গে নয় হাজার ৪৫০ টাকা কোরবানী বাবদ নিতে হবে।

২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মুর্তি উদ্ধার করল বিজিবি

Posted by Uzzwal Dhali | | Posted in ,


আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাজার সংলগ্ন একটি দোকানের সামনে থেকে ২০ লাখ টা মূল্যের ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবির একটি দল। উদ্ধারকৃত মূর্তিগুলোর ওজন প্রায় ৯ কেজি। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) একটি টহল দল দুপুর ১ টার দিকে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্র চায়ের দোকানের সামনে একটি বড় ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে বিজিবির ওই দলটি।

বিদেশে রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন তারেক

Posted by Uzzwal Dhali | | Posted in ,


আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর চট্টগ্রামে যান নতুন চারটি থানার কার্যক্রমের উদ্ভোদন করতে। উদ্ভোদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারেক রহমান তত্তাবধায়ক সরকারের আমলে মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন। কিন্তু বিদেশে রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। মুচলেকার শর্ত ভঙ্গের জন্য তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচার করা হবে।"

উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করার পাঁয়তারা চলছে। ধর্ম আর মৌলবাদের মোড়কে গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। এ মুহুর্তে সবার উচিৎ এ দুরভিসন্ধি সম্পর্কে সচেতন থেকে শেখ হাসিনাকে সমর্থন করা। ধর্মের মোড়কে থাকা স্বৈরতন্ত্রকে রুখতে হলে হাসিনাকে সমর্থন করা ছাড়া কোন বিকল্প নেই।’

তত্তাবধায়ক সরকারের আমলে জেলে যাবার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, "পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাবার অভিজ্ঞতা আমার আছে। সুতরাং পুলিশের হাতে নির্যাতনের যেসব কথা বলা হয়, সেসবের কিছু অভিজ্ঞতা অন্য অনেক রাজনৈতিক নেতার মত আমারও আছে। কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন ক্ষমতায় কারা ছিল ? একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী তখন যে আচরণ করেছে তার থেকে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।"

তিনি আরও বলেন, "একটি গণতান্ত্রিক সরকারের আমলে, যদি সেই শাসন ব্যবস্থা গণতান্ত্রিক নেতৃত্বে পরিচালিত হয় তাহলে সেই সরকারের অধীনে থাকা পুলিশ বাহিনী কখনও অত্যাচারের ধারক, বাহক হতে পারেনা। গণতন্ত্র অক্ষুন্ন থাকলে পুলিশ বাহিনী জনগণের কল্যাণে আরও বিস্তৃতভাবে কাজ করার সুযোগ পায়।"

অনুষ্ঠিত পাঁচ হাজারের বেশি নির্বাচনে কেউ কোনো অনিয়মের অভিযোগ করতে পারেনি

Posted by Uzzwal Dhali | | Posted in ,


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত পাঁচ হাজারের বেশি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, "কোনো একটি নির্বাচনে কেউ কোনো অনিয়মের অভিযোগ করতে পারেনি। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। আগামীতে আমরা যে নির্বাচন করবো, সেটা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য। বিশ্বের সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আগামী নির্বাচন হবে।"

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মাদারীপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে দেও‍য়া বক্তব্যে এ সব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান জানিয়ে ‍বলেন, "আমি বিরোধী দলের নেত্রীকে বলবো, সংসদে আসেন, তাছাড়া আসন হারাবেন। আর আসন হারালে কী হবে, তা আপনি ভালো করেই জানেন।"

প্রধানমন্ত্রী বিরোধীদলের নেতা খালেদা জিয়ার দেওয়া আল্টিমেটাম প্রসঙ্গে বলেন, "হেফাজতের ওপর ভর করে সরকার উৎখাতের ‍৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন খালেদা জিয়া। বলেছিলেন, আমি নাকি পালানোর পথ পাবো না। আমি বলবো, আমি তো ঠিক আছি। উনি তো এখন পথহারা পথিক হয়ে গেছেন।"

Posted by Uzzwal Dhali | | Posted in ,


প্রায় চার দশক সময় লাগলো বাংলাদেশের জন্মলগ্নের অকৃত্রিম বন্ধুদের বন্ধুত্বের প্রতি সম্মান জানাতে। এই দীর্ঘ সময়ে সব কিছুর মতোই বাংলাদেশের সেসব বন্ধুর জীবন থেমে থাকেনি। তাই এত যুগ পর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি সেসব বন্ধুকে খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে সরকারকে।

ইতিহাস ঘেঁটে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অবদানের জন্য পাঁচশ ৬৫ জনের একটি তালিকা তৈরি করে এ কাজে গঠিত সরকারের জাতীয় কমিটি। তাদের মধ্য থেকে ছয়টি পর্বে এ পর্যন্ত মোট দুইশ’ ৪৪জনকে সম্মাননা দিয়েছে সরকার। 

এ বছর অক্টোবরে সপ্তম পর্বে আরও কিছু বন্ধুকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তাদের ঠিকানা বা উত্তরসূরিদের নাগাল পেতেই হয়রান হতে হচ্ছে সংশ্লিষ্টদের। 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক এবং সংগঠনের সম্মাননা জানানোর কাজ করে চলেছে বাংলাদেশ সরকার।

বিখ্যাত চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন

Posted by Uzzwal Dhali | | Posted in

চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন


ভারতের বিখ্যাত চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি বহুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানা যায়। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় তিনি তার কলকাতার নিজ বাসভবনে মুত্যুবরন করেন। বিখ্যাত এই চলচিত্র নির্মাতা সর্বমোট ১৯ টি চলচিত্র নির্মান করেন এবং তিনি ১২ টি জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথমবারের মত নির্মান করেন হীরের আংটি নামক চলচিত্রটি। একই বছর তিনি ১৯ শে এপ্রিল চলচিত্রটি নির্মান করেন এবং জাতীয় পুরস্কার লাভ করেন। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উল্লেখযোগ্য চলচিত্রগুলো হল অন্তরমহল, রেইনকোট, হীরের আংটি, ১৯ শে এপ্রিল, নৌকাডুবি, চিত্রাঙ্গদা, আবহমান প্রভৃতি।

পাবনার ঘোড়াস্ট্যান্ডে ছুরিকাঘাতে এক যুবক নিহত

Posted by Uzzwal Dhali | বুধবার, ২৯ মে, ২০১৩ | Posted in ,

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

পাবনায় মিন্টু হোসেন নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ২৬ বছর বয়সী এই যুবককে পাবনার পুরনো ব্রিজের কাছে ঘোড়াস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাত করা হয়। বুধবার বিকেল পাঁচটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।মিন্টু পাবনা পৌর এলাকার পৈলানপুর মহল্লার আব্দুল হামিদের ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের চেইন মাস্টার হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের ঘোড়াস্ট্যান্ড এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে এক যুবক অতর্কিতভাবে মিন্টুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারেক রহমান ফিরে এলেও অবসর নিবেন না বেগম জিয়া

Posted by Uzzwal Dhali | | Posted in

তারেক এলেও অবসর নেবেন না বেগম জিয়া


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজিয়ার বড় ছেলে দেশে ফিরে এলেও অবসরে যাবেন না তিনি। এমনটিই জানালেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ কথা জানান। এক প্রশ্নের জবাবে দুদু বলেন, "তারেক দেশে এলে খালেদা অবসর নেবেন-এমন কথা সত্যি নয়। তিনি (তারেক) নিজের দেশে ফিরবেন। তিনি একটি দায়িত্ব নেবেন। দলের সবাই কোনো না কোনো দায়িত্বে রয়েছেন। সেরকমই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনিও পালন করবেন।"

হেফাজতে ইসলামের মহাসচিব মোঃ জুনায়েদ বাবুনগরী জামিন পেলো।

Posted by Unknown | | Posted in

জামিনে মুক্ত বাবুনগরী


মতিঝিল থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় জুনায়েদ বাবুনগরী কে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ বুধবার শুনানি শেষে জামিন দেন। ৬ই মে রাজধানীর লালবাগ থেকে বাবুনগরী কে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে। ১৬ মে তিন মামলায় ২২ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ১৩ দিন রিমান্ড শেষে ২১ মে এক মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। ৫ মে হেফাজত ইসলামের অবরোধ চলাকালে সকাল থেকে পল্টন, মতিঝিল এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাএদল, যুবদল, জামাত-শিবিরের কর্মীরা। এ সময় হেফাজতের কিছু সংখ্যক নেতাকর্মী জড়িয়ে পড়েন। হেফাজতের ১৪ নেতা কে আনুরোধ করে স্বীকারোক্তি জবানবন্দি দেন বাবুনগরী। তিনি বলেন ১৮ দলের নেতারা  অর্থসহ সবধরনের সাহায্য সহযোগীতা করে এবং প্রয়োজন হলে আরো অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। শুনানি শেষে তিন মামলায় জুনায়েদ বাবুনগরী কে জামিন দেয় আদালত।

তথ্যমন্ত্রী বলেন যুদ্ধাপরাধীদের সাজা জুলাই-আগষ্টে হবে

Posted by Unknown | | Posted in


গতকাল বুধবার বঙ্গবদ্ধু অ্যাভিনিউয়ে সমাজতান্ত্রিক (জাসদ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাসদের সমন্বয় কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, "খালেদা জিয়া জামাত-শিবির কে রক্ষার চেষ্টা যতই করুক না কেন, কোন লাভ নেই। জুন মাসে আদালতের  রায় বহাল থাকলে জুলাই-আগষ্টে যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর হবে।"
খালেদা জিয়া কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, "বর্তমান সরকার গঠনের পর থেকে সরকার উৎখাতের জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে জামায়েত ও বিএনপি। তিনি (খালেদা) লাজ লজ্জা ভুলে মাথার ঘোমটা ফেলে দিয়ে যুদ্ধোপরাধীদের বাঁচানোর জন্য মাঠে নেমেছেন।"
জাসদের সভাপতি আরো বলেন, "খালেদা জিয়া এখন সংলাপ, নির্বাচন কিংবা দেশে শান্তি চান না। তিনি রাজপথে নাশকতা সৃষ্টি করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন। ট্রাইব্যুনাল বন্ধ করে যুদ্ধাপরাধীদের বাঁচানোই খালেদা জিয়ার আসল উদ্দেশ্য।"
হরতাল প্রসংঙ্গে তথ্যমন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বাঁচানোর পাশাপাশি একজন টাকা পাচারকারী ও চোরকে বাঁচানোর জন্য হরতাল ডেকেছে। এ হরতাল গনতন্ত্রের জন্য হুমকিস্বরুপ, দেশ বিরোধী, বাংলাদেশের শাসনব্যবস্থার বিরোধী। বিরোধী দলীয় নেতার উদ্দেশ্য ইনু বলেন, "কোন পাচারকারীর পক্ষে আপনি অবস্থান নিবেন না। টাকা পাচারকারী যেই হোকনা কেন তাকে ত্যাগ করুন।" এছাড়া তিনি আরও বলেন, "সংসদে আসুন, উম্মুক্ত আলোচনায় অংশ নিন। জননেত্রী শেখ হাসিনা কোন শর্ত না দিয়ে আলোচনায় বসার আহব্বান জানিয়েছেন। আপনি ও কোন শর্ত না দিয়ে আ্লোচনায় আসুন। আগামি নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা যায় তা নিয়ে আলোচনা করুন।"

নারায়নগঞ্জের ডায়মন্ড সিনেমা হলের পেছনের মার্কেটে আগুন

Posted by Unknown | মঙ্গলবার, ২৮ মে, ২০১৩ | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

নারায়নগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকায় ডায়মন্ড সিনেমা হলের পিছনের মার্কেট হোসিয়ারি, সুতা ও গার্মেন্টস মালামালের ১৪/১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানিয় লোকজন।

ভোর ৫ টায় একটি দোকান থেকে আগুনের শুএপাত ঘটে মুহুত্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় দোকান গুলো। খবর পেয়ে প্রথমে নারায়নগঞ্জের দুইটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। ঐ সময় আসপাশের  মার্কেট থেকে লোক জন আতঙ্কে বাহিরে বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান শহরের ডায়মন্ড সিনেমা হলের পিছনের মার্কেট রেলওয়ের নিজস্ব সম্পত্তি লিজনিয়ে গড়ে উঠেছে আধাপাকা ও টিনের কয়একশ দোকান। এর মধ্যে শেরে বাংলা মার্কেটে রয়েছে আর্ধশতাধিক দোকান। এ সব দোকানে সুতা,হোসিয়ারি ও গার্মেন্টস এর মালামাল খুচরা বিক্রয় করা হত। রমজানের আগেই এ সব দোকানে প্রচুর পরিমানের মালামাল ক্রয় করে রাখা হয়েছিল।

নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডফেন্সের উপ-পরিচালক সাইফুল ইসলাম বি২৪ নিউজকে জানান নারায়নগঞ্জ, মন্ডলপাড়া, পস্তোগোলা,হবিগঞ্জ,ডেমরার ৮টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্ররে আনে। আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন।

তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারি আইনানুগ হয়েছে, অ্যার্টনি জেনারেল

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

বাংলাদেশ সরকারের অনুরধে বৃটিশ সরকার তারেক রহমানকে ফিরিয়ে দিবেন বলে আশা করেছেন  অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। তিনি আরো বলেন, তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারি আইনানুগ হয়েছে। গত রোববার আদালত তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার এই পরোয়ানা জারি করেন। কিন্তু তারেক রহমানের আইনজীবিরা এই পরোয়ানা জারিকে বেআইনি বলে দাবি করেছেন।

পদ্মাসেতু প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৮৫২ কোটি টাকা

Posted by Uzzwal Dhali | | Posted in

পদ্মাসেতু প্রকল্পে ৬ হাজার ৮৫২ কোটি টাকাসহ সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে


২০১৩-২০১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে স্বায়ত্বশাসিত সংস্থাগুলোর নিজস্ব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অন্তর্ভুক্ত করে। এমনটি এবারই প্রথম করা হল। বহুল আলোচিত পদ্মাসেতু প্রকল্পে ৬ হাজার ৮৫২ কোটি টাকাসহ সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এবার পরিবহন খাতে। ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা দাঁড়িয়েছে অনুমোদিত এডিপি’র আকার।

ওয়ালটন বাজারে নিয়ে আসছে নতুন অ্যানড্রয়েড ফোন Primo H1

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

ইতিমধ্যে স্মার্টফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে ওয়ালটন। আকর্ষন আরো বাড়াতে ওয়ালটন বাজারে নিয়ে আসছে নতুন অ্যানড্রয়েড ফোন Primo H1 । নিচে ফোনটির ফিচারগুলি দেওয়া হলোঃ  

# প্রসেসরঃ এতে রয়েছে কোয়ার্ড কোর প্রসেসর।

# অপারেটিং সিস্টেমঃ  এ্যান্ড্রয়েড ওএস ৪.২ জেলি বিন।

# নেটওয়ার্কঃ ডুয়েল কার্ড ডুয়েল স্ট্যান্ড বাই, নেটওয়ার্ক স্পীড- জিপিআরএস, ইডিজিই, থ্রীজি, এইচএসডিপিএ।

# মেমরীঃ RAM ১ জিবি, ইন্টারনাল মেমরী ৪ জিবি, এক্সটারনাল মেমরী আপ টু ৩২ জিবি।

# ডিসপ্লেঃ ডিসপ্লে ৪.৫ ইঞ্চি,রেজুলেশন- qHD ৯৬০*৫৪০, ফুল টাচ ক্যাপাসিটিভ স্ক্রীন।

# ক্যামেরাঃ ফন্ট- ৩ মেগা পিক্সেল, রেয়ার- ৮ মেগা পিক্সেল অটোফোকাস, হাই ডেফিনেশন (১০৮০পি) ভিডিও রেকর্ডিং।

# রেডিওঃ এফ এম রেডিও সাথে রেকর্ডিং ।

# কানেকটিভিটিঃ 3G, WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2,Wireless Display.

# ব্যাটারীঃ ২০৫০ এমএএইচ।

# ফোন সাইজঃ ১৩২*৬৮*১০.৫ এমএম।

সূত্রঃ ওয়ালটন।

আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন মুন্সীগঞ্জে

Posted by Uzzwal Dhali | | Posted in

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন মুন্সীগঞ্জে


মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া সংলগ্ন কুমারভোগ পদ্মা পুনর্বাসন প্রকল্প এলাকায় দলীয় জনসভায় যোগ দিতে আজ বিকেলে মুন্সিগঞ্জ যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এস,এস,এফ, এর সদস্যরা মঞ্চের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। জনসভা এলাকাসহ পুরো এলাকা সেঁজেছে নতুন সাঁজে। পুরো এলাকা ছেয়ে গেছে নেতাকর্মীদের ব্যানার, পোস্টার আর ফেস্টুনে। বিভিন্নভাবে আওয়ামীলীগের প্রতীক নৌকাকে ফুঁটিয়ে তোলা হয়েছে গুরুত্বপূর্ন স্থানগুলোতে।
আজ মঙ্গলবার সকাল দশটা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন অঞ্চল থেকে এসব নেতাকর্মীরা আসছেন বলে জানা যায়। পুরো এলাকায় জোড়দার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ও পুলিশের কয়েকটি দল। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে দায়িত্ব পালন করছেন। র‌্যাব সদস্যরা ডগ স্কোয়াড নিয়ে এলাকার রেকি করছেন।

মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষ হবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

চক, ব্ল্যাকবোর্ড এর দিন শেষ। ল্যাপটপ, মডেম, প্রজেক্টর এর মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করা হবে। একটি করে ল্যাপটপ, মডেম ও মাল্টিমিডিয়া প্রযেক্টর দিয়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন করে শিক্ষক নিয়ে প্রশিক্ষন দেওয়া হবে।

সোমবার প্রথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন জানান, আগামী মাসে প্রতি উপ-জেলায়  ২টি করে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, মডেম ও মাল্টিমিডিয়া প্রযেক্টর দেওয়া হবে। এবং এর জন্য ইতিমধ্যে ১০০০ শিক্ষককে প্রশিক্ষন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামী বছর ১০ হাজার বিদ্যালয়ে ল্যাপটপ, মডেম ও মাল্টিমিডিয়া প্রযেক্টর দেওয়া হবে। এবং আগমী ২০১৫ সালের মধ্যে সারাদেশের সকল বিদ্যালয়কে এ প্রজেক্টের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরো জানান ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ, প্রযেক্টর ও ইন্টারনেট মডেম দেওয়া উদ্দ্যোগ নেওয়া হয়েছে। যে সব বিদ্যালয়ে এখনও বৈদ্যুতিক ব্যবস্থা নেই সে সব বিদ্যালয়গুলোতে সোলার প্যানেল বসানো হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন আমাদের ছেলেমেয়েরা যাতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেই জন্য শহর-গ্রাম বিভেদ ভুলে এই ডিজিটাল ক্লাস রুম তৈরি করা হচ্ছে।

হরতালে ফরিদপুরে বিএনপির পাঁচ নেতা-কর্মী আটক

Posted by Uzzwal Dhali | | Posted in

ফরিদপুরে বিএনপির পাঁচ নেতা-কর্মী আটক


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবীতে ফরিদপুরেও চলছে সকাল-সন্ধ্যা হরতাল। ফরিদপুর যুবদল ও ছাত্রদল মিলে এই হরতালের ডাক দিয়েছে। আজ মঙ্গলবারে ডাকা এই হরতালে বিভিন্ন স্থানে কমপক্ষে ৫ টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। এছাড়া অগ্নিসংযোগও করা হয়েছে কয়েকটি গাড়িতে। ভাঙচুর ও অগ্নিসংযোগের এই ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে। হরতালে শহরে নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ এদেরকে আটক করে। ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক এ খবর নিশ্চিত করেছেন।

বাগদাদে সিরিজ বোমা হামলায় অন্তত ৬৬ জন নিহত

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

ইরাকের রাজধানী বাগদাদে গত সোমবার সিরিজ বোমা হামলায় অন্তত ৬৬ জন নিহত এবং  শতাধিক হয়। বাগদাদের ব্যাস্ততম শপিংমল এবং মার্কেট এলাকায় ১২ টি বোমা বিস্ফোরন ঘটান হয়। এই হামলার ফলে এক চার বছরের শিশু সহ ৬৬ জনের প্রানহানী হয়। এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগে দেশটির স্বররাষ্ট্রমন্ত্রনালয় থেকে এই ধরনের হামলা প্রতিরোধের ঘোষনা দেওয়া হয়।


 অনেকে আশঙ্কা করছে দেশটি  আবার ২০০৬-২০০৭ সালের মত বিশৃঙ্খল অবস্থার দিকে এগোচ্ছে। ২০০৬-২০০৭ সালে দেশটিতে অন্তত ১০০০ এর বেশি মানুষ নিহত হয়।  

বুধবার ১৮ দলের সারাদেশ সকাল-সন্ধ্যা হরতাল

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ  

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দিবিতে আগামী বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছ বিএনপি নেতৃত্ত্বাধীন ১৮ দলীয় জোট। গত রোববার আদালত তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার এই পরোয়ানা জারি করেন।

আজ ৯ জেলায় চলছে বিএনপির হরতাল

Posted by Unknown | | Posted in ,

বি২৪ নিউজডেস্কঃ  

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ ৯ টি জেলায় হরতাল পালন করছে বিএনপি। গত রোববার আদালত তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পরোয়ানা জারি করেন। এই পরোয়ানা জারির প্রতিবাদে আজকে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফেনী, জয়পুরহাট, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কুমিল্লা ও লক্ষ্মীপুরে আজকে হরতাল ডাকে বিএনপি।

আজ সকাল থেকে জেলাগুলোতে জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন গুলি হরতাল পালন করছে তবে এই পর্যন্ত হরতালের সমর্থনে কোন ধরনের অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

টাঙ্গাইলের হরতালে পিকেটিং করার সময় চারজনকে আটক করেছে পুলিশ

Posted by Uzzwal Dhali | | Posted in

পিকেটিংকালে আটক চারজন


আজ মঙ্গলবার টাঙ্গাইলে জেলা বিএনপির ডাকে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। হরতাল চলাকালে পিকেটিং এর দায়ে চারজনকে আটক করেছে পুলিশ। আজকের এই সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবীতে। টাঙ্গাইল শহরের আমিন বাজার এলাকায় পিকেটিং করার সময় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক মনির, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আসলাম মিয়া, শ্রমিকদলের নেতা সবুজ ও ছানোয়ারকে আটক করে পুলিশ।
টাঙ্গাইল শহরের কোথাও হরতালের সমর্থনে বিএনপি ও শরীকদলের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। সকাল থেকে জেলা শহরের কিছু কিছু দোকানপাট, বিপণী বিতান খোলা রয়েছে। রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, ভ্যানসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ রুট বা দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। অফিস-আদালত, স্কুল-কলেজ স্বাভাবিকভাবেই চলছে।

৩৫ বছর পর মিয়ানমারে কোন জাপানী প্রধানমন্ত্রীর আগমন

Posted by Unknown | সোমবার, ২৭ মে, ২০১৩ | Posted in


বি২৪ নিউজডেস্কঃ  

১৯৭৭ সালের পর এই প্রথম কোন জাপানী প্রধানমন্ত্রী  শুক্রবার মিয়ানমার সফরে এসেছেন। তিনদিনের এই সফরে জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন। মিয়ানমার এযাবৎ পর্যন্ত সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে জাপানের কাছ থেকে।


 আবে মিয়ানমারকে ৫০ কোটি ডলার সহায়তার আশ্বাস দিয়েছেন এ ছাড়াও পূর্বের ২০০ কোটি ডলার ঋণ মৌকুফ করার চেষ্টা করবে বলেও জানান তিনি। এ সফরে তিনি অং সান সুচির সাক্ষাত করেছেন বলে জানা গেছে।

ষষ্ঠ শ্রেনীর দুই ছাত্রীকে উদ্ধার করা হল দৌলতদিয়া যৌনপল্লী থেকে

Posted by Uzzwal Dhali | | Posted in

পতিতাপল্লী থেকে ষষ্ঠ শ্রেনীর দুই ছাত্রী উদ্ধার


স্কুলে যাওয়ার পথে কাজ দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে গিয়ে ষষ্ঠ শ্রেনীর দুই ছাত্রীকে দালাল চক্রের সদস্যরা বিক্রি করে দেয় দৌলতদিয়া যৌনপল্লীতে। পরে তাদেরকে বাধ্য করা হয় যৌনকাজে। হতভাগ্য এই দুই শিশুর হতদরিদ্র মা-বাবা খুঁজতে খুঁজতে তাদের এসে পায় লাকী নামের এক বাড়িওয়ালীর কাছে। পরে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু লাকিকে ধরা সম্ভব হয়নি। সে এখনো পলাতক রয়েছে।

শচীনের বিদায়, মুম্বায় ইন্ডিয়ানস এর শিরোপা জয়

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ   

এবার আইপিএল কেউ বিদায় জানাল মাষ্টার ব্লাস্টার শাচিন রমেশ টেন্ডুলকার। টেন্ডেন ইঞ্জুরির কারনে সাইড বেঞ্চে বসে থাকলেও শচীন টিন্ডুলকার জিতলেন আইপিএল শিরোপা।

রোববার রাতে কোলকাতার ইডেনগার্ডেনে আইপিএল এর ফাইনাল ম্যাচে আবারও টি-২০ উন্মাদোনা দেখল ক্রিকেট প্রেমিরা। যার মধ্যে পোলার্ডের ৩২ বলে ৬০, চেন্নাই এর ৩ রানে ৩ উইকেট, ধোনির ৪৫ বলে ৬৫ রানের মত ঘটনায় হতাশা ও আনোন্দে ভেসেছে ক্রিকেট প্রেমিরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান করে মুম্বায় ইন্ডিয়ানস। প্রথমে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে মুম্বায় পরক্ষোনে রাইডু এবং পোলার্ড এর দ্বায়িত্বশীল ব্যাটিং এ বিপর্যয় কাটিয়ে উঠে। 

১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে দুই বারের চাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। শুরুতেই লাশিথ মালিঙ্গা ও মিচেল জনশনের ত্রাস বোলিং এ মাত্র ৩ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। এর পর নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে চেন্নাই। চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির   দলের সর্বোচ্চ ৪৫ বলে ৬৫ রানের ইনিংস শুধু মাত্র হারের ব্যবধানটা একটু কমায় মাত্র কিন্তু কোন ধরনের  প্রতিদ্বন্দিতা গড়তে পারেনি।

মিরপুরে পোষাক শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রনে

Posted by Uzzwal Dhali | | Posted in ,

মিরপুরের আন্দোলন নিয়ন্ত্রনে


মিরপুরের শেওড়াপাড়া এলাকার মিস এ্যানি বিআইপিওপিআই গ্রুপের পোষাক শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি, টিফিনের বকেয়া পরিশোধ ও পাঁচবছর শেষে বেসিক ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি ভবনে ভাঙপুরও চালান। পরে পুলিশ এসে আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রন করেন। এর আগে মিরপুর এলাকায় যানপলাচল বন্ধ হয়ে যায় ঘন্টা দুয়েকের জন্য। এখন পরিস্থিত শান্ত।শ্রমিকেরা জানিয়েছেন তাদের দাবী মেনে না নিলে তারা কারখানার সামনে থেকে নড়বেন না। পুলিশ পরিস্থিতি সামলাতে মালিক পক্ষকে খবর দিয়েছেন। অনেকদিন ধরেই এসব পোষাক শ্রমিকেরা তাদের দাবী জানিয়ে আসছিল মালিক পক্ষকে। কিন্তু তারা মেনে নেননি। আর তাই বাধ্য হয়েই আজ আন্দোলনে নামতে হল। এমনটিই জানালেন আন্দোলনে অংশ নেওয়া পোশাক শ্রমিকেরা।

সিরাজগঞ্জ ও বগুড়ায় চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ  সিরাজগঞ্জ ও বগুড়ায়  চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সিরাজগঞ্জে হরতাল সমর্থকরা একটি ট্রাক ভাংচুর করে। হরতালের সমর্থনে  সিরাজগঞ্জ ও বগুড়ায় মিছিল ও বিচ্ছিন্ন পিকেটিং করে হরতাল সমর্থকরা।

 সিরাজগঞ্জে পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বগুড়ায় সমর্থকরা বড় দরনের শো-ডাউন করতে চাইলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। দুই জেলাতেই নিরাপত্তার জন্য ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে। 

চার সিটি কর্পোরেশনে বিএনপি ও আওয়ামীলীগের একক প্রার্থী

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ   

আসন্ন সিটি কর্পরেশন নির্বাচনে চার সিটি কর্পোরেশনে বিএনপি ও আওয়ামীলীগের একক প্রার্থী ঠিক হয়েছে। আজ সোমবার নির্বাচন কমিশন মেয়র প্রর্থীদের প্রতিক বরাদ্দ দিবে। ইতি মধ্যেই জোরাল ভাবে নির্বাচনী প্রচারনা শুরু হয়েগেছে, প্রর্থীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছে। প্রর্থীরা নির্বাচনী প্রচারনা নিয়ে খুবই ব্যাস্ত সময় কাটাচ্ছে। 

মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ    

মিরপুরের শেওড়াপাড়ায় বেতন বৃদ্ধির দাবি সহ কয়েকটি দাবিতে আজ সকাল থেকে চারটি  গার্মেন্টস এর শ্রমিকরা শেওড়াপাড়া সড়ক অবরোধ করে রেখেছে। তাদের দাবিগুলি হলো বেতন বৃদ্ধি, বেতন-ভাতা এক সাথে প্রদান এবং টিফিনের খাবারের মান ভাল সহ কয়েকটি দাবি নিয়ে আরা সড়ক অবরোধ করে।

জাতি কি ভূলে গেলো সাভারের বীর উদ্ধারকর্মীদের?

Posted by Unknown | রবিবার, ২৬ মে, ২০১৩ | Posted in

কেমন আছেন রানা প্লাজার উদ্ধারকর্মীরা?


সাভার থেকে ফিরে আরিফ রহমান শিবলীরঃ (২য় পর্ব)
সাভার থেকে গত ২০-০৫-২০১৩ ইং এই জাতিকে জানিয়েছিলাম সাভারের দূর্ঘটনার কথা। হয়তো মহাসেন এর মতো প্রাকৃতিক দূর্যোগ আর হেফাজতের  ৫ই মের মত বড় বড় ঘটনার কারনে আমরা এখন ভূলে যেতে বসেছি। এমন সংবাদ বি২৪ নিউজে প্রকাশিত হওয়ার পর অনেকেই ফেসবুকে বলেছিলেন, "এটা ভোলার মত ঘটনা নয়! জাতি সারা জীবনই মনে রাখবে রানা প্লাজার দূর্ঘটনায় আহত সকল পোষাক শ্রমিকদের, মনে রাখবে সকল ভাই-বোনদের।" কিন্তু যাদের জন্য বের হয়েছে শত শত তাজা প্রান!!! যাদের অক্লান্ত পরিশ্রমে উদ্ধার তৎপরতা বেড়েছিল কয়েক গুণ, উদ্ধারকাজ হয়েছিল আরও সহজসাধ্য। তাদের খবর কতটুকু জানি আমরা? কেমন আছেন সেইসব উদ্ধারকর্মী ভাই ও বোনেরা? ভবনের ভিতর থেকে যখন  টেলিভিশন ও সংবাদ পত্রের মাধ্যমে আহত হওয়া শাহিদা, রঞ্জু, ঝর্না, ইমন, আমেনা, ছবুরা, রহিমা সহ অনেক অনেক পোষাক শ্রমিক ভাই-বোনেরা এই জাতিকে আহ্বান জানিয়েছিল, তখন নিজেদের ঘরে ধরে রাখতে পারেনি রোশনেআরা বেগম, শফিক, রেদোয়ান, ইভা, মোনায়েম, বিজয়ের মত বীরসন্তানেরা। ভবনের যেখানেই শুনেছেন জীবিত মানুষের আওয়াজ ঝাপিয়ে পড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে। পরম স্নেহ ও মমতায় জীবিত বের করে নিয়ে এসেছেন আটকে পড়া শ্রমিকদের এবং দিয়েছেন প্রয়োজনীয় সেবা। এক মাস পার হওয়ার পর আমরা কতটুকু মনে রাখতে পেরেছি উদ্ধারকর্মী এই সকল বীর সন্তানদের? উত্তর গুলো মেলানোর জন্য সেদিন ঘুরে এলাম এনাম মেডিকেল হাসপাতাল থেকে। হাসপাতালে ঢুকতেই চোখে পড়লো এক চিকিৎসক অত্যন্ত বাজেভাবে বলছে, "আপনিতো আহত হন নাই, তাই না! এতো দিন হাসপাতালে পড়ে থাকলে এই টাকা কি সরকার দিবে ?" কথাগুলোর উত্তরে উদ্ধারকর্মী সোলায়মান ঐ চিকিৎসককে বলছিলো, "আমার শরীরের অনেক জায়গায় ব্যাথা করছে। আর ঔষধ কেনার টাকাও হাতে নাই" এ কথার প্রেক্ষিতে আরো ক্ষিপ্ত হন "নাদিরা শারমিন" নামের ঐ চিকিৎসক। প্রকাশ্যে ঘুরে দেখা গেছে এ সকল উদ্ধারকর্মীদের অল্প কিছুদিন চিকিৎসা দিয়েই জোর করে বের করে দেওয়া হচ্ছে। উদ্ধার কর্মী রঞ্জু বি২৪নিউজকে বলেন, "আমি টাঙ্গাইল থেকে টিভি দেইখা চলে আসছি। রানা প্লাজার ভিতরে ঢুকে ৯ জনকে জীবিত বের করে আনছি! ৯ম দিনে উদ্ধার কাজ করতে গিয়া কংক্রিটের আঘাতে জ্ঞান হারাইয়া ফেলছিলাম। কিন্তু এই মেডিকেলে চিকিৎসা পাচ্ছিনা খুব একটা। প্রতিদিন হাসপাতালের লোক এসে বলে বাড়িতে চইলা যেতে।" তিনি আরো বলেন, "অনেক উদ্ধারকর্মী ভালো চিকিৎসা না পেয়ে চলে গেছে নিজ নিজ ঘরে।" সরকারের কাছে তখন আমার প্রশ্ন ছিল, "রানা প্লাজায় নিজেদের জীবন বাজি রেখে এসকল উদ্ধারকর্মীরা কেন কাজ করেছিলো ? টাকার লোভে ? নাম যশের লোভে ?" না! কোনটার জন্য এ সকল উদ্ধারকর্মীরা রানা প্লাজায় আসেনি। এসেছিলেন শুধু মানবতার খাতিরে। পরিশ্রম করে গেছেন দিন রাত। আর আজ এরাই অসহায়! সাভারের আওড়া পাড়ায় আফতাব পায়ে গুরুতর আঘাত পেয়ে চিকিৎসা করাতে পারছেন না। সাভার ও আশপাশের অনেক উদ্ধার কর্মী টাকার অভাবে, চিকিৎসার অভাবে বাসায় শুয়ে এখন কাতরাচ্ছেন। রাহেলা নামের এক মা বি২৪নিউজকে বলেন, "আমার পোলা রায়হানের চিকিৎসার টাকার লাইগা এহন আমারে ভিক্ষা করতে হইতাছে।" সরকারের সহযোগিতা পাচ্ছেন কি না এমন প্রশ্নের উত্তরে উদ্ধার কর্মী বীরসন্তানেরা বলেন, "যদি দল করতাম তাহলে হয়তো সহায়তা পাইতাম"
উদ্ধার কর্মী এ সকল মানুষের চিকিৎসার অনিয়মের ব্যাপারে কথা বলতে গেলে এনাম মেডিকেলের ম্যানেজার গনমাধ্যম কর্মীদের বলেন, "এটা সম্পূর্ন ভিত্তীহিন কথা বার্তা। আমাদের সকল চিকিৎসক দিন রাত খেয়ে না খেয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন সবাইকে।" উদ্ধার কর্মী সোলায়মান কে দ্রুত হাসপাতাল ছাড়তে বলা চিকিৎসক নাদিরা শারমীনের কথা হাসপাতাল কতৃপক্ষকে জানালে বি২৪নিউজকে বলা হয়, "ঘটনা সত্য হয়ে থাকলে দায়ী চিকিৎসকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে"

মুগদা থানার সন্নিকটে বাঁশের ব্রিজে রাতের আঁধারে চলছে নেশার আড্ডা, কতৃপক্ষ নিশ্চুপ

Posted by Unknown | | Posted in

রাতের আঁধারে নেশার আড্ডা

মুগদাপাড়া, রাজধানী ঢাকার নিম্ন-মধ্যবিত্ত ও উচ্চবিত্ত অনেক মানুষের নিরাপত্তার জন্য  স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুনের সহযোগিতায় গড়ে ওঠে মুগদা থানা। ইতিমধ্যেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম দায়িত্ব নেওয়ার পর অনেকটাই অপরাধ কমে এসেছে। শুধু এখনো রেহাই পাননি মুগদাপাড়ার কমিউনিটি সেন্টার গলির ভিতরে থাকা বাসিন্দারা। প্রকাশ্যে রাত ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে কমিউনিটি সেন্টারের ভিতরে থাকা বাঁশের  ব্রিজের এখানে কিছু তরুন গাঁজা সেবন করছে। বিকট গন্ধে ওই মুহুর্তে টিকে থাকা আমার পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। এলাকার বাসিন্দারা ও স্থানীয় দোকানদাররা সবাই অতিষ্ঠ বাঁশের ব্রিজ এলাকার নেশাগ্রস্থদের উপর। একটাই প্রশ্ন, কোথা থেকে আসে এই এলাকায় মাদক? প্রশ্নের উত্তর বের করার জন্য নেশাগ্রস্থ ভাব নিয়ে মিশে গেলাম ওই সকল নেশাগ্রস্থদের সাথে। অনেকক্ষন কথা বার্তা চালিয়ে যাওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক এক নেশাগ্রস্থ ছেলে বলল, "আমার গার্লফ্রেড সারা রাইত আরেক পোলার লগে ওয়েটিং থাকে তাই মনের কষ্ট ভুলে থাকার জন্য এই গুলা খাই (গাজা, মদ, ঘুমের ট্যাবলেট)" আর একজন মধ্য বয়স্ক লোক বলেন, "আজ ৫ বছর হইয়া গেলো বিয়া করেছি কিন্তু আমার বউ এর বাচ্চা হয় না, তাই মনের দুঃখে নেশা করি" গাঁজা কোথায় পান এমন প্রশ্নের উত্তরে ২-৩ জন নেশাগ্রস্থ জানান, "মুগদা ষ্টেডিয়ামের পাশে গাঁজা, গরম পানি (মদ) সবই পাওয়া যায়" মুগদাপাড়ার এ সকল মাদক সেবনকারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন এলাকার কিছু রাজনৈতিক নেতা কর্মীরা" যার ফলে সাধারন মানুষ এ সকল নেশা গ্রস্থদের থানায় সোপর্দ করলেও রাজনৈতিক নেতারা থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন নিজেদের হাতকে শক্তিশালী করার জন্য। এ ব্যাপারে কথা বলতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বি২৪নিউজ কে বলেন, "এলাকার কোন প্রকার অনিয়ম বা মাদক সেবনের সাথে তার দলের কোন কর্মী জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে" মুগদাপাড়ার শান্তিপ্রিয় মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতা কামনা করেন।

আগামীকাল বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল বগুড়ায় হরতাল ডেকেছে বিএনপি। আজ রোববার আদালত তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পরোয়ানা জারি করেন। উক্ত পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বলে জানা গেছে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 'ইন্টারপোলের' মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পরোয়ানা জারি

Posted by Unknown | | Posted in ,



বি২৪ নিউজডেস্কঃ

গত ২০ মে লন্ডোনে অনেকদিন পর বিএনপির এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ সময় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার মেনে নাওয়ার জন্য  সরকারকে চাপ প্রয়োগ করতে বলেন। তার এই বক্তৃতার মাধ্যমে আবার তিনি আবার আলোচনায় আসেন। এই ঘটনার পর গত শুক্রবার আইনমন্ত্রী ব্যারিষ্টার কামরুল বলেন, আদালতে আইন প্রয়োগ করেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। 

আজ রোববার আদালতে তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে গ্রফতারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত তাকে 'ইন্টারপোলের' মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পরোয়ানা জারি করে। তারেকের বিরুদ্ধে  তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, ঐ সময় সিঙ্গাপুরে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা পাচার এর অভিযোগ রয়েছে। 

দ্বিতীয়বারের মত শুরু হতে যাচ্ছে "কে হতে চায় কোটিপতি"

Posted by Uzzwal Dhali | | Posted in

আবার হটসীটে আসাদুজ্জান নূর


আবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে "কে হতে চায় কোটিপতি" রিয়েলিটি শো। এটি হবে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এধরনের দ্বিতীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে আবারও হটসীটে দেখা যাবে আসাদুজ্জামান নুর। এমনটিই জানালেন "কে হতে চায় কোটিপতি" অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ডেলটা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন। তিনি জানান, "কে হতে চায় কোটিপতি" অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে দেশ টিভিতে। কিছুদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে পুরো আয়োজনের বিষয়টি জানানো হবে।

আজ রাত ৮ টায় কোলকাতায় আইপিএল-৬ এর ফাইনাল

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

কোলকাতার ইডেন গার্ডেনে আজ রাত ৮ টায় আইপিএল-৬ এর ফাইনাল অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বায় ইন্ডিয়ানস। 

৫ম বারের মত ইউরোপ সোরা বায়ার্ন মিউনিখ

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

চাম্পিয়ন্স লীগের ফাইনালে ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে ৫ম বারের মত ইউরোপ হলো সোরা বায়ার্ন মিউনিখ। খেলার শুরুতেই গোল দিয়ে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ১০ মিনিটে পেনাল্টি শটের মাধ্যমে গোল করে সমতা ফিরিয়ে আনে ডর্টমুন্ড। এর অনেক্ষন চললো গোল শূন্য আক্রোমন পাল্টা আক্রমন। অবশেষে ৮৯ মিনিটে রবেনের গোলে ঐতিহাসিক জয় পায় বায়ার্ন মিউনিখ।


এ জয়ের মাধ্যমে বায়ার্ন মিউনিখ ৫ বার ইউএফা চাম্পিয়ন্স লীগের ট্রফি নিজেদের করে নিয়েছে। 

রাজধানীতে বিএসটিআই এর ভেজাল বিরোধী অভিযান

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

বর্তমানে রাজধানীবাসির অন্যতম একটি চিন্তার বিষয় ভেজাল পণ্য। বাজারে গিয়ে ঠিকমত কেনাকাটা করতে পারেনা তারা, দুঃশ্চিন্তার অন্যতম কারন ভেজাল। রাজধানীবাসির এই দুঃশ্চিন্তা দূর করার জন্য ভেজাল বিরধী অভিযানে নেমেছে বিএসটিআই। রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরধী অভিযান চালাচ্ছে বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং  ইনিস্টিটিউট )।


রাজধানীর মতিঝিলে ভেজাল বিরধী অভিযানে বিএসটিআই কর্মকর্তারা ব্যাপক পরিমান ভেজাল পণ্য উদ্ধার করে। এ সময় তারা জারে করে ফিল্টার করা একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সঠিক পদ্ধতি অনুসারে পানি ফিল্টার না করার কারনে মালিককে মোটা অংকের টাকা জরিমানা করেন। 

"দল নিরপেক্ষ" না হলে নির্বাচন হতে দেওয়া যাবেনা, দুদু

Posted by Unknown | | Posted in ,

বি২৪ নিউজডেস্কঃ

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয় হুশিয়ারি দুদুর। দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন হতে দেওয়া যাবেনা বললেন, বিএনপি চেয়ারপার্সনের উপদোষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদু। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


 তিরি আরো বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবেনা নির্বাচন হতেও দেওয়া যাবেনা।

তিনটি ব্যাটালিয়ানের সমন্বয়ে নতুন ব্রিগেড গঠন করা হবে, প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in




বি২৪ নিউজডেস্কঃ

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে তিনটি ব্যাটালিয়ানের সমন্বয়ে নতুন ব্রিগেড গঠন করা হবে বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদর দপ্তর অফিসার্স মেসে সেনা অফিসারদের সাথে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মাসেতু নির্মানে নিরাপত্তা ও তদারকির দায়িত্বে থাকবে সেনাবিহিনী। সেনাবিহিনী সমন্বয়ে ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ও দুইটি পদাতিক ব্যাটালিয়নের মাধ্যমে ব্রিগেড গঠন করা হবে বলে জানান তিনি।

আসছে বাজেটে ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে এডিপি তে

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

আগামী ৬ জুন নতুন বাজেটে ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে এডিপি তথা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। এক্ষেত্রে পদ্মাসেতু, বিদ্যুৎ  ও জ্বালানী খাতকে অগ্রাধীকার দেআওয়া হবে। গেল অর্থবছরে  এডিপিতে মাত্র ৪৯ শাতাংশ বাজেট খরচ হয়েছে। এই জন্য বছর শেষে কতটুকু এই খাতের প্রকল্পগুলির বাস্তবায়ন ঘটবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতিবীদরা।

আসছে অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নতুন-পুরাতন মিলিয় ১১৭৫ টি প্রকল্প এয়োছে যার মধ্যে ৫০ টি নতুন প্রকল্প রয়েছে। তবে সড়ক ও যোগাযোগ উন্নয়নে বেশি নজরদারি করা হবে।   

খালেদা জিয়া বললেন, "সংকটে বিএনপি নয়, মহাসংকটে সরকার"

Posted by Uzzwal Dhali | | Posted in ,

মহাসংকটে সরকারঃ খালেদা


গত ১৯ শে মে প্রথম আলোয় প্রকাশিত "গভীর সংকটে বিএনপি" শীর্ষক লেখাটি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষন করেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, "এই লেখাটি লেখা হয়েছে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য এবং সরকারের চরম ব্যর্থতাকে আড়াল করতে।" খালেদা জিয়া আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে আপামর সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনপুষ্ট একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। বাংলাদেশ নামক দেশটি স্বাধীনতার পর থেকে ৪২ বছরের মধ্যে সর্বাধিক বার রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রহমতে এবং দেশের মানুষের সমর্থনে বিএনপি নির্বাচিত হয়েছে।"

৫ দফা দাবিতে সারাদেশে চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরদাল

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ

তত্ত্বাবধায়ক সরকার, দলীয় নেতাকর্মীদের মুক্তি, সভা-সমাবেশ নিষেধাজ্ঞা বাতিল সহ ৫ দফা দাবিতে আজ  সারাদেশে চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরদাল। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশের চিত্র অনেকটায় স্বাভঅবিক। 

সকাল বেলায় নারায়নগঞ্জের চরগোপা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন আহত। রাজধানীর আদাবরে হরতাল সমর্থনে মিছিল সহ ৫ টি ককটেল বিস্ফোরন করে বিএনপি সমর্থকরা। মিরপুরের মাজার রোডে গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা। উত্তরায় মিছিলে পুলিশ বাধা দিলে হরতাল সমর্থকরদের সাথে ধাওয়া পান্টা ধাওয়া ঘটে একজন আহত হয়। যাত্রাবাড়িতে ১৭ টি ককটেল বিস্ফোরন হয় এ সময় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তেঁজগাওতে ককটেল সহ ২ জন কে গ্রেফার করেছে পুলিশ
দেশের বিভিন্ন স্থানেও চলছে এই রকম ঢিলেঢালা হরতাল। সাতক্ষিরায় হরতাল সমর্থকরা সাতক্ষিরা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। দিনাজপুরে হরতাল সমর্থকরা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

বাজারে এসেছে ওয়ালটন প্রিমো সিরিজের নতুন ফোন Primo G3

Posted by Unknown | শনিবার, ২৫ মে, ২০১৩ | Posted in


ইতিমধ্যে স্মার্টফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে ওয়ালটন। আকর্ষন আরো বাড়াতে ওয়ালটন বাজারে নিয়ো এসেছে প্রিমো সিরিজের নতুন ফোন Primo G3 । নিচে ফোনটির ফিচারগুলি দেওয়া হলোঃ

# প্রসেসরঃ এতে রয়েছে কোয়ার্ড কোর প্রসেসর।

# অপারেটিং সিস্টেমঃ  এ্যান্ড্রয়েড ওএস ৪.২ জেলি বিন।

# নেটওয়ার্কঃ ডুয়েল কার্ড ডুয়েল স্ট্যান্ড বাই, নেটওয়ার্ক স্পীড- জিপিআরএস, ইডিজিই, থ্রীজি, এইচএসডিপিএ।

# মেমরীঃ RAM ৫১২ এমবি, ইন্টারনাল মেমরী ৪ জিবি, এক্সটারনাল মেমরী আপ টু ৩২ জিবি।

# ডিসপ্লেঃ ডিসপ্লে ৪.৫ ইঞ্চি,রেজুলেশন-৪৮০*৮৫৪, ফুল টাচ ক্যাপাসিটিভ স্ক্রীন।

# ক্যামেরাঃ ফন্ট- ভিজিএ, রেয়ার-৫ মেগা পিক্সেল অটোফোকাস, হাই ডেফিনেশন ভিডিও রেকর্ডিং।

# রেডিওঃ এফ এম রেডিও সাথে রেকর্ডিং ।

# কানেকটিভিটিঃ  WLAN b/g/n (Wi-Fi), Bluetooth V4, Micro USB V2,Wireless Display.

# ব্যাটারীঃ ১৮০০ এমএএইচ।

# ফোন সাইজঃ ১৩৬*৬৭*৯.৮ এমএম ,ওজনঃ ১৩৮.৯৪ গ্রাম।

সূত্রঃ ওয়ালটন।

তারেক রহমান হা্‌ওয়া ভবনে যা করতেন।

Posted by Unknown | | Posted in


বি এন পি সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাওয়া ভবন। বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাবস্থায় ওই ভবনে বসে তৃনমূল পর্যায়ের সার্বিক কর্মকান্ড পর্যবেক্ষন করতেন তারেক রহমান।
দুই তলাবিশিষ্ট ভবনে নিচতলায় বসতেন অফিস স্টাফ। দোতলায় বসতেন তারেক রহমান। এছাড়া দোতলায় একটি ওয়েটিং ও একটি কনফারেন্স রুম ছিল। তারেক রহমানের ঘনিষ্ঠজন ছাড়াও কর্মকর্তারা বসতেন হাওয়া ভবনে। বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাকালে সারা দেশের তৃনমূল প্রতিনিধি সভা করতেন ও ২০০৬ সালের নির্বাচনী কর্মসূচী ওই ভবন থেকেই করা হত।
হাওয়া ভবনের সাবেক এক কর্মকর্তা বি২৪নিউজকে বলেন ওই ভবনে বসে তারেক রহমান গবেষনাধর্মী কাজ বেশি করতেন। সেখান থেকে মনিটরিং করা হত সারাদেশের বিএনপির সাংগঠনিক কর্মকান্ড। মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী  সংগঠন ইউনিয়ন, ওয়ার্ড, থানা, পৌরসভা, উপজেলা-জেলা ও বিভাগীয় নেতাদের তালিকা সংরক্ষিত ছিল হাওয়া ভবনে। তৃনমুল নেতাদের নাম ঠিকানা ও ফোন নম্বর সংরক্ষিত করে রাখা হত। বগুড়ার সার্বিক উন্নয়ন কর্মকান্ড সেখানে বসে দেখভাল করতেন তারেক রহমান।
তারেক রহমানের সঙ্গে হাওয়া ভবনে বসতেন আশিক ইসলাম, মিয়া নূরুদ্দিন অপু , হেলালুজ্জামান তালুকদার, রফিকুল ইসলাম বকুল, আলী আসজার লবী, গিয়াস উদ্দিন আলমামুন, সিলভার সেলিম, হারিজ চৌধুরী। এছাড়া আরও আনেকে আসতেন। গিয়াস উদ্দিন আলমামুন জেলে আর বাকিরা দেশের বহিরে আছেন। বিএনপির কেন্দ্রিয় এক নেতা বলেন তারেক রহমান হাওয়া ভবনে মহৎ উদ্দেশ্য নিয়ে হাওয়া ভবনে বসতেন।

চলমান সংকট থেকে উত্তোরনে সংলাপের কোনো বিকল্প নেইঃ এরশাদ

Posted by Uzzwal Dhali | | Posted in ,

সংলাপের ছাড়া কোনও বিকল্প নেই


দেশের প্রধান দুই দলের দুই শীর্ষ নেত্রীকে উদ্দেশ্য করে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, "বর্তমানে দেশে যে ভয়াবহ সংকট চলছে তা থেকে উত্তোরণে সংলাপের কোনো বিকল্প নেই। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে করতে হবে।" আজ শনিবার দুপুরে বৌদ্ধ পূর্নিমা উপলক্ষ্যে জাতীয় প্রার্টির বনানী অফিসে "ইয়ুথ বুদ্ধিস্ট ইউথ ফেস্টিভাল গ্রুপ বাংলাদেশ" এর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, "আমি দুই নেত্রীকে চিঠি দিয়ে সংলাপের আমন্ত্রণ জানিয়েছি। তাদের আহ্বান করেছি সংলাপে বসার জন্য। সংলাপ ছাড়া সংকট নিরসনের কোনো বিকল্প নাই।"

তিনি বলেন, "দেশের পরিস্থিতি খুবই খারাপ। ঢাকাসহ সব জায়গা চলাফেরার অনুপযোগী। এ ভাবে দেশ চলতে পারে না।"

হরতাল প্রসঙ্গে তিনি বলেন, "হরতালের পর হরতাল শিক্ষাসহ সব ব্যবস্থা ধ্বংস করে ফেলছে। এ কারণে দেশের সব কিছু স্থবির হয়ে পড়েছে।"

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রতি এরশাদ বলেন, "আমি যখন ক্ষমতায় ছিলাম, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলাম। দেশের সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে ছিল। কিন্তু বর্তমানে রামুতে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃথজনক। আমি রামুতে যাইনি, কারণ এই তাণ্ডব দেখার মত পরিবেশও ছিলো না।"

সংসদে আসুন কি চান বলুন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in ,


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "সংসদে আসুন কি চান বলুন "।

আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, আন্দোলনের নামে জ্বালাও, পোড়াও, মানুষ হত্যা করে গরীবের পেটে লাথি মারবেন না। শেখ হাসিনা বলেন, উনার আন্দোলন হলো সাধারন মানুষকে কষ্ট দেওয়া, মানুষ হত্যা করা ও জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করব, জনগন যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে।

ভারতে পাচার হওয়া ৪৭ নারী ও শিশু দেশে ফিরে এসেছে

Posted by Uzzwal Dhali | | Posted in

পাচার হওয়া ৪৫ নারী দেশে


বিভিন্ন সময়ে দালালদের মাধ্যমে ভারতে পাচার হওয়া ৪৫ নারী ও ২ জন শিশু ফিরে এসেছে দেশে। এদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চট্টগ্রাম ও সিলেট। এদের প্রত্যেকেই দরিদ্র পরিবারের মেয়ে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দালাল চক্র বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে এদেরকে ভারতে পাচার করে দেয়। হতভাগ্য এসব মেয়েদের বিক্রি করে দেওয়া হয় ভারতে নিয়ে। পাচার ও বিক্রি হওয়া এসব মেয়েদের বয়স ১৯-৩০ এর মধ্যে। এবং এদের অধিকাংশই দরিদ্র মুসলিম পরিবারের মেয়ে।

রাজস্থানকে হারিয়ে ফাইনালে মুম্বাই ইন্ডিয়ানস

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

গতকাল রাতে আইপিএল এর ফাইনালে উঠার লাড়ায়ে রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠল মুম্বাই ইন্ডিয়ানস। প্রখমে ব্যাট করতে নেমে ১৬৫ রান করেন রাজস্থান রয়ালস। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৫৫ বলে ৪৩ রান করেন। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই লক্ষে পৌছে যায় মুম্বাই। মুম্বাই এর হয়ে সর্বোচ্চ ৭৬ বলে ৬২ রান করেন ডোয়েন স্মিথ।  মুম্বাই এর হয়ে বল হাতে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন হরভজন সিং । আগামী কাল কোলকাতার ইডেন গার্ডেনে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

পাকিস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৭ জন শিক্ষার্থী নিহত

Posted by Uzzwal Dhali | | Posted in ,

পাকিস্থানে ১৭ শিক্ষার্থী নিহত

বি২৪নিউজডেস্কঃ
পাকিস্থানে একটি স্কুলভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৭ জন শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্থানের পূর্বাঞ্চলের গুজরাট শহরে। গ্যাস সিলিন্ডারের এই ঘটনায় আহত হয়েছে ১০ জন। দুর্ঘটনাকবলিত ওই স্কুলবাসটিতে করে ২০-২৫ জন শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল বলে জানা যায়। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং শিক্ষার্থীদের বহনকারী বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন শিক্ষার্থী আগুনে পুড়ে মারা যায়। এবং পরে আরও ৫ জন মারা যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত শিক্ষার্থীদের একটি স্থানীয় হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে ওই স্কুলভ্যানচালক পলাতক রয়েছে বলে জানা যায়।

    আর্কাইভ