প্রকাশকালঃ
শনিবার, ২৫ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
তারেক রহমান হা্ওয়া ভবনে যা করতেন।
বি এন পি সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাওয়া ভবন। বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাবস্থায় ওই ভবনে বসে তৃনমূল পর্যায়ের সার্বিক কর্মকান্ড পর্যবেক্ষন করতেন তারেক রহমান।
দুই তলাবিশিষ্ট ভবনে নিচতলায় বসতেন অফিস স্টাফ। দোতলায় বসতেন তারেক রহমান। এছাড়া দোতলায় একটি ওয়েটিং ও একটি কনফারেন্স রুম ছিল। তারেক রহমানের ঘনিষ্ঠজন ছাড়াও কর্মকর্তারা বসতেন হাওয়া ভবনে। বিএনপি-জামায়েত ক্ষমতায় থাকাকালে সারা দেশের তৃনমূল প্রতিনিধি সভা করতেন ও ২০০৬ সালের নির্বাচনী কর্মসূচী ওই ভবন থেকেই করা হত।
হাওয়া ভবনের সাবেক এক কর্মকর্তা বি২৪নিউজকে বলেন ওই ভবনে বসে তারেক রহমান গবেষনাধর্মী কাজ বেশি করতেন। সেখান থেকে মনিটরিং করা হত সারাদেশের বিএনপির সাংগঠনিক কর্মকান্ড। মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠন ইউনিয়ন, ওয়ার্ড, থানা, পৌরসভা, উপজেলা-জেলা ও বিভাগীয় নেতাদের তালিকা সংরক্ষিত ছিল হাওয়া ভবনে। তৃনমুল নেতাদের নাম ঠিকানা ও ফোন নম্বর সংরক্ষিত করে রাখা হত। বগুড়ার সার্বিক উন্নয়ন কর্মকান্ড সেখানে বসে দেখভাল করতেন তারেক রহমান।
তারেক রহমানের সঙ্গে হাওয়া ভবনে বসতেন আশিক ইসলাম, মিয়া নূরুদ্দিন অপু , হেলালুজ্জামান তালুকদার, রফিকুল ইসলাম বকুল, আলী আসজার লবী, গিয়াস উদ্দিন আলমামুন, সিলভার সেলিম, হারিজ চৌধুরী। এছাড়া আরও আনেকে আসতেন। গিয়াস উদ্দিন আলমামুন জেলে আর বাকিরা দেশের বহিরে আছেন। বিএনপির কেন্দ্রিয় এক নেতা বলেন তারেক রহমান হাওয়া ভবনে মহৎ উদ্দেশ্য নিয়ে হাওয়া ভবনে বসতেন।