প্রকাশকালঃ
শনিবার, ২৫ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
আজ বিদ্রহী কবি কাজী নজরুলের জন্মদিন
বি২৪ নিউজডেস্কঃ
আজ ২৫ শে মে আমাদের জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন । ১৮৯৯ সালের এই দিনে এক দরিদ্র মুসলিম পরিবারে জস্মগ্রহন করেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এই বাঙালি কবি। কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে।
ধর্মীয় শিক্ষা দিয়েই প্রাথমিক শিক্ষা শুরু হয় নজরুলের। তিনি মসজিদের মুয়াজ্জিন হিসাবে তার কর্ম জীবন শুরু করেন। পরে তিনি লেটো গানের দলে যোগদেন। তিনি আনেক দিন থিয়েটার দলে কাজ করে কবিতা, সাহিত্য সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতা পেশা বেছে নেন। এ সময় তিনি কোলকাতায় থাকতেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসাবেই পরিচিত ছিলেন। বাংলা কব্যে তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করেন। তিনি ৩০০০ এর ও বেশি ইসলামী গান,গজল, ও সঙ্গীত রচনা করেন। তার অধিকাংশ সঙ্গীতে তিনি নিজে সুর করেছেন এই জন্য এই সঙ্গীতগুলোকে নজরুল সঙ্গীত বলা হয় । ৪০ বছর বয়সে তিনি বাকশক্তি হারান। বাংলাদরশ সরকারের আমন্ত্রনে তিনি ১৯৭২ সালে দেশের টানে স্ব-পরিবারে ঢাকায় ফিরে আসেন। তিনি ১৯৭৬ সালের ২৯ শে আগষ্ট পৃথিবীর মায়া ত্যাগকরে পরলোক গমন করেন।
কবি নজরুলের এই জন্মদিন উপলক্ষে দিনব্যাপি কবিতা আবৃতি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।