Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

সম্পাদক !! হেইডা আবার কি ???

Posted by Unknown | বুধবার, ২২ মে, ২০১৩ | Posted in ,


আরিফ রহমান শিবলীঃ

"দেশের কোথাও কেউ নেই" নিজের লেখা ও সুর করা পেপার হকার দের নিয়ে গানটি গেয়ে উঠলাম গতকাল রাতে। যারা ভোর হতে না হতেই এই আদিম সভ্য সমাজে প্রতিদিন বিভিন্ন ঘটনা দূর্ঘটনার শিরোনামগুলো মুখস্ত করে পৌছে দিচ্ছে আমাদের হাতে। কেমন করে কাটে তাদের সারাদিন ? প্রতিদিন কত টাকা আয় হয় তাদের ? নিজেদের নিয়ে কি ভাবে তারা ? সম্পাদকদের সাখে কেমন সম্পর্ক থাকে এ সকল হকারদের ? এ প্রশ্নগুলোর উত্তরগুলো  মিলানোর জন্য রাতের আকাশ পরিস্কার হওয়ার আগেই বের হলাম শিশু পেপার হকারদের খোজে। মুগদা বিশ্বরোড যেতে না যেতেই চোখে পড়লো কিছু ছোট ছেলে দাড়িয়ে আছে, কাছে গিয়ে দেখলাম খাতায় নাম লিখাচ্ছে, কোন পত্রিকা কে কয়টা নিবে এইগুলা নিয়েই তাদের চরম ব্যাস্ততা। প্রথমেই কথা হলো শাকিলের সাথে, নয় বছরের শাকিল সিলেটের ট্রেনে চড়ে ঢাকায় চলে আসে এক বছর আগে। অনেক কষ্টের পর বন্ধু হৃদয়ের মাধ্যমে এই পেপার  হকার হিসেবে একটি কর্ম জোটে তার। খুবই ব্যাস্ত দেখাচ্ছিল তাকে তবুও মনের ভেতরে থাকা কৌতুহল মেটানোর জন্য প্রশ্ন করলাম শাকিল কে, ভাই কি কর ? খুব আস্তে করে বি২৪ নিউজ কি তিনি বললেন, আমি সাংবাদিক-পেপার বিক্রি করি। প্রতিদিন ঢাকার এই প্রান্ত থেকে অন্য প্রান্তে পেপার বিক্রি করে বেড়াই অনেক ভাল লাগে এই কাম করতে। স্কুল যেতে ইচ্ছে করে কিনা এমন প্রশ্নের জবাবে ছোট শাকিল বি২৪নিউজকে বলে, হেইডা তো গরিবের লাইগা না। এইডা লইয়া আমার কোন টেনশনও নাই। দেখলাম খুব ব্যাস্ততার সাথে অনেকগুলো পেপার হাতে নিয়ে ছুটে চলল শাকিল। পেছনে ফিরে তাকানোর কোন লক্ষন ছিলনা তার মাঝে।

 তারপর একটি বাসে চড়লাম, মতিঝিল যেতে না যেতেই শুনতে পেলাম এই পেপার নেন পেপার,বাংলাদেশ প্রতিদিন ৫ টাকা, প্রথম আলো ৮ টাকা, অপরাধ কন্ঠ ৩ টাকা, এই ভিড়ের বাসে কাউকে পেপার কিনতে দেখলাম না। আগ্রহী হয়ে বাস থেকে নেমে পড়লাম পেপার বিক্রেতা শাহেদের সাথে। চায়ের দোকানে বসিয়ে চা খেতে খেতে কথা হলো তার সাথে। প্রশ্ন করলাম চলন্ত বাসে দৌড়ে উঠতে ভয় লাগেনা ? উত্তরে শাহেদ বি২৪ নিউজকে বলল, আগে ডর লাগত অহন আর লাগেনা। তবে বাসে উঠতে গেলে কিছু হারামজাদা হেলপার ধাক্কা দিয়া ফালাইয়া দিতে চায় আমাগোরে। এরপর প্রশ্ন করলাম যে পেপারগুলা বিক্রি করো এর সম্পাদকদের কে কি চেনো ? উত্তরে ও কিছুক্ষন থেমে থাকল, কিছুক্ষন পরে শাহেদ বলল, সম্পাদক !হেইডা আবার কি ???  প্রশ্ন করলাম সারাদিন কেমন হয় আয় রোজগার। উত্তরে শাহেদ বলল, ঠিক নাই কোন দিন ১৫০ টাকা, ২০০ টাকা আবার কোনদিন ৩০০ টাকাও লাভ থাকে। বেশি লাভ করতে চাইলে দুপুরে খাওনের টাইমও পাইনা। আইজ মা অসুস্থ ফার্মেসির ডাক্তার কইছে ২০০ টাকা লাগব ঔষধ কিনতে। বাকী চাইছি রাইতে দিয়াদিমু কইছিলাম তবুও বাকী পাই নাই। মা মইরা গেলেতো আমার তো আর কেউ নাই কই থাকুম ? শেষের লাইনটা অবাক লাগল, কথাগুলো শুনে কখন যে চোখের কোনে পানি আসলো তা টেরও পাইনি। শিশু সংবাদপত্র হকারদের খাটিয়ে নিজেদের স্বার্থ  হাসিল করে গাড়িতে চড়ছেন অনেক বার্তা সম্পাদক, সম্পাদক ও সংবাদপত্রের মালিকগন।

 শিশু  সংবাদপত্র হকারদের বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিবকে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, এ বিষয়টি নিয়ে তারা এখনই কোন ব্যবস্থা আপাতত নিচ্ছেন না কিন্তু তাদের ভবিষ্যত পরিকল্পনা রয়েছে।  

৬ মাস আগে  ছোট ভাই রাকিবকে নিয়ে ঢাকায় আসে ১৫ বছরের বালক ইমরান। ইমরান বি২৪ নিউজকে বলল, চলন্ত বাসে পেপার বিক্রি করতে গিয়া নিহত হয় তার ছোট ভাই রাকিব। এখন এই নিষ্ঠুর ঢাকা শহরে তার আর কেউ নাই। প্রশ্ন করলাম, যে সংবাদপত্রে তার ছোট ভাই বিক্রি করত তারা এই ব্যাপারে কোন আর্থিক সহায়তা করেছে কি না ? উত্তরে চোখের পানি ছেড়ে দিয়ে ইমরান বলল, টাকা তো দূরে থাক এই মৃত্যু নিয়ে কোন পত্রিকায় কোন খবরও প্রকাশ হয়নি। সে আরো জানায়, আমরা হকাররা পেপার বিক্রি না করলে অনেক অনেক পেপার কোম্পানি'ই অচল হয়ে পড়বে অথচ  আমাগো সুযোগ সুবিধা পড়াশুনা কোন কিছুই করে না হেরা ( স্বার্থান্বেসী সম্পাদক, মালিকপক্ষ)।

 এ ব্যাপারে ২টি জাতীয় দৈনিকের সম্পাদকের সাথে কথা বলতে চাইলে তারা শিশু হকারের ব্যাপারে এই প্রতিবেদকের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। 
মনে তখন প্রশ্ন জাগল কত টাকা লাভ করে এক একটি জনপ্রিয় জাতীয় সংবাদপত্র গুলো ? কেন তারা এই শিশু হকারদের পড়াশুনার উদ্যোগ নিতে চান না ? সকল দায়িত্ব কি রাষ্ট্রের ? যারা দিন রাত না খাটলে এই সংবাদপত্র গুলোর অনেকেই সাফল্যের মুখ দেখতোনা সেই সব সম্পাদক ও মালিক পক্ষের কি কিছুই করণীয় নেই তাদের জন্য ? 

সরকার, সংবাদপত্রের মালিকপক্ষ, সম্পাদকগন সকলেই কাধে কাধ মিলিয়ে এই পেপার হকারদের পাশে এসে দাঁড়াবেন এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা করছেন সকলে।

মাত্র ২০ সেকেন্ডেই মোবাইলের ব্যাটারী চার্জ !!!

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

গত শুক্রবার অনুষ্টিত হয়েগেল ইন্টেলের আর্ন্তজাতিক বিজ্ঞান ও প্রকৌশল মেলা। উক্ত মেলায় ক্যালিফোর্নিয়ার অষ্টাদশ শ্রেনির ছাত্রী 'ইশা খারে' এক অসাধারন প্রযুক্তি উপস্থাপন করেছ। তার এই প্রযুক্তির মাধ্যমে মাত্র ২০ সেকেন্ডেই মোবাইলে ফোনের ব্যাটারী চার্জ ফুল চার্জ হবে। তিনি ব্যাটারীর মত এমন একটি ডিভাইস আবিস্কার করেছেন যা মাত্র ২০-৩০ সেকেন্ডের মধ্যে পূর্ন চার্জ হতে পারে। এই ডিভাইসটির নাম দেওয়া হয়েছে 'সুপারক্যাপাসিটর'।

ডিভাইসটি বিপুল পরিমান শক্তি এক যায়গাতর পুঞ্জিভুত করে দ্রুত চার্জিত হতে পারে এবং দীর্ঘ সময় সেই চার্জ ধরে রাখতে পারে। সাধারন ব্যাটারীর তুলনায় এটি অনেক সফট। ইশা বলেন, এটি সফট হওয়ার কারনে ভাজ করে রাখা ডিসপ্লে ও কাপড়ের সাথেও ব্যবহার করা যাবে।

এই অসাধারন প্রযুক্তিটি উদ্ভাবন করে ৫০ হাজার টাকা জিতে নিয়েছেন ইশা।

ফাইনালে চেন্নাই, আজ এলিমিনেট ম্যাচে রাজস্থান ও সানরাইজ হায়দারাবাদ মুখোমুখি

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ

গতকাল প্রথম কোয়ালিফায়ারে মুম্বায় ইন্ডিয়ানস কে ৪৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রান করে চেন্নাই। চেন্নাই এর হয়ে সর্বোচ্চ ৮৬ রান করে মাইক হাসি। ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে  ১৪৪ রনে অলআউট হয়ে যায় মুম্বায় ইন্ডিয়ানস। মুম্বায় ইন্ডিয়ানস এর হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে ডোয়েন স্মিথ। আজ এলিমিনেট ম্যাচে রাজস্থান ও সানরাইজ হায়দারাবাদ মুখোমুখি হবে, আজ রাত ৮ টায় ম্যাচটি ডিল্লিতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যে দল পরাজিত হবে সে দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে, আর যে দল জয়লাভ করবে তারা ৩য় কোয়ালিফায়ার খেলবে মুম্বায় ইন্ডিয়ানস এর বিপক্ষে।

জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সার এর জামিনের আবেদন খারিজ

Posted by Unknown | | Posted in


৭১ এর মানবতা বিরধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত। আজ তার জামিন আবেদনের শুনানী হয়। শুনানী শেষে জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ফলে তাকে আবার কারাগারে প্রেরন করা হয়।

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ধর্মঘট অব্যাহত

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

আজকেও অব্যাহত রয়েছে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের ধর্মঘট। এই ঘটনায় শারমিন গ্রুপের ৩ টি কারখানা অনির্দৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়। এই ঘটনার পর শ্রমিকরা আরো বেপরোয়া হয়ে উঠে। পুলিশ পরিস্থিতি নিয়ত্রনের জন্য শ্রমিকদের উপর লাঠি চার্জ করে। এই সময় শ্রমিক ও পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আবারো গার্মেন্টস এ আগুন, আহত ২০

Posted by Unknown | | Posted in


আবারো গার্মেন্টস এ আগুন। সাভারের নরসিংহপুরে একটি গার্মেন্টস এ আগুন লাগে, কিন্তু তৎক্ষনাত ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এসে আগুন নিয়ত্রনে আনে। জানা গেছে উক্ত ঘটনায় ২০ জন আহত হয়েছে।

জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সার এর জামিনের শুনানী আজ

Posted by Unknown | | Posted in


৭১ এর মানবতা বিরধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল ট্রাইবুনাল। আজ তার জামিন আবেদনের শুনানী শুরু হবে।

ডিসিসি ২-ভাগ হলেও দূর্ভোগ কোমছেনা নগরবাসীর

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ 

২০১১ সালের ২৯শে নভেম্বর সংসদে বিলপাশের মাধ্যমে ঢাকাবাসীর উন্নতিকল্পে ঢাকা সিটি কর্পরেশনকে ২-ভাগে ভাগ করা হয়। ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও দেড় বছরে নির্বাচন হয়নি। নগরবাসীর অভিযোগ দুই ভাগ করা হলেও নির্বাচিত প্রতিনিধি না থাকার কারনে ভোগান্তির স্বীকার হচ্ছে নগরবাসী, কোন প্রয়োজনে সিটি কর্পরেশনে গিয়ে ঠিক সময়ে প্রয়োজনিয় কাজ তারা করতে পারেন না। তবে ডিসিসির কর্মকর্তারা বলেন, নগরবাসীর সেবা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নওয়া হয়েছে যা নগরবাসীকে বোঝতে একটু সময় লাগবে। 

ঢাকা জেলায় চলছে বিএনপির সকাল-সন্ধা হরতাল

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ


বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে পুনরায় গ্রফতারের প্রতিবাদে আজ ঢাকা জেলায় চলছে বিএনপির সকাল-সন্ধা হরতাল, তবে মহানগরী হরতালের আওতামুক্ত। বিভিন্ন যায়গায় বিছিন্ন ঘটনার মাধ্যমে পালিত হচ্ছে হরতাল। সাভার বাসস্ট্যান্ডে ৩টি গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। ঢাকা আরিচা মহাসড়কে ৯ লিটার পেট্রল ও লাঠিসোটা সহ নাসকতার আশঙ্কায় ১৪ জনকে আটক করে পুলিশ। সাতরাস্তার মোড়ে ককটেল ছোড়ার সময় ২ জন কে আটক করে পুলিশ।  

ভিটামিন এ ক্যাপসুল এর গুজব ছড়ানোর অভিযোগে ১ জন বরখাস্ত

Posted by Unknown | | Posted in ,


বি২৪ নিউজডেস্কঃ  

গত মাসের মাঝামাঝিতে সারাদেশে ০-৫ বছর বয়সি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল এবং ২-৫ বছর বয়সি শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এই দিন দেশে একটি গুজব ছড়ায় যে ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন বাবা-মা রা সবাই ভিড়জমায় হাসপাতালে। পরক্ষনেই এক সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধীদপ্তর এক তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটি গতকাল তদন্ত প্রতিবেদন জমা দেন, উক্ত প্রতিবেদনে বলা হয় এটা পুরোটায় একটা গুজব ছিল একটি স্বার্থন্যাসি মহল এ গুজব ছড়ায়। এই গুজবের সাথে এক সরকারি কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের কথা বলা হয় প্রতিবেদনটিতে, পরক্ষনেই ঐ কর্মকর্তাকে বরখাস্ত করেন স্বাস্থ্য অধীদপ্তর এবং পরবর্তিতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধীদপ্তর।

    আর্কাইভ