Posted by
Abul Kalam Azad
|
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
|
Posted in
আইন ও আদালত
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: হযরত মোহাম্মদ (সা.), হজ্ব ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য
প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ সুপ্রিম কোটের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুজ্জামান ডাকযোগে এই নোটিশ পাঠান।
কেন লতিফ সিদ্দিকী এই মন্তব্য করেছেন তা জানতে চেয়ে সাত দিনের সময় দিয়েছেন নোটিশে । তবে সাত দিনের মধ্যে লতিফ সিদ্দিকী জবাব না দিতে পারলে তার বিরুদ্ধে রিট করা হবে।
নোটিশ প্রেরক আইজীবী বলেন, “এই ধরনের মন্তব্য করে তিনি ইসলামের বিরুদ্ধে আবস্থান নিয়েছেন। যা বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য অত্যান্ত দু:খজনক।”
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: হযরত মোহাম্মদ (সা.), হজ্ব ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য
প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ‘ডিজিটাল নাস্তিক’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার ফেসবুকে লিখেছেন, ”এটি খুব দুঃখ ও বেদনার যে, ডিজিটাল নাস্তিক আজ মন্ত্রী। এই লোককে জুতা মারলে হয়ত মিনাতে (মক্কা) শয়তানকে পাথর মারার মতো সওয়ার পাওয়া যাবে না, কিন্তু কিছু সওয়াব তো অবশ্যই পাওয়া যাবে।”
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত
টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ,
তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত
মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ
মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও
মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিবসহ বেশ কয়েকজন মন্ত্রী বর্তমানে দেশের
বাইরে অবস্থান করছেন,
ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
দুর্ঘটনা
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালীতে মেরামত ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ঘোড়াখালী এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছে, মেরামত ট্রেনে কেটে তিনজন নিহত হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ থেকে দুই জন নিহত হয়েছে বলে জানিয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
সুমন ইসলাম, ঢাকা: ঈদ-উল-আযহা এবং দুর্গা পূজা উপলক্ষ্যে দক্ষিণাঞ্চলগামী মানুষের অন্যতম যোগাযোগ মাধ্যম হচ্ছে নৌপথ। নদীপথে ঘরমুখো প্রায় সাড়ে ৩ কোটি মানুষ ও ফেরি চলাচলের সুবিধার্থে সরকার অন্যতম তিনপি রুটে ১৬ টি ড্রেজার কাজ করছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটএর চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার। পাশাপাশি নৌ নিরাপত্তায় অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে মোতায়ন করা হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তিনি বলেন, ঢাকা-বিশেষ করে মুন্সীগঞ্জের মাওয়া-চরজানাজাত, মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া ও বরিশাল নদী বন্দর এলাকাসহ সারাদেশের নৌপথের নাব্যতা সংরক্ষণে কাজ করছে ড্রেজারগুলো।
তিনি আরো বলেন, তবে বিজিবি কাজ করবে নৌ পুলিশের তত্বাবধানে।এচাড়াও অন্যন্যরাও থাকবে যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ সূত্রে জানাগেছে, চলতি অর্থ বছরের এ পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রুটে ৯৩ হাজার ঘনমিটার ও মাওয়া চরজানাজাত ফেরি রুটে ২ লাখ ৫১ হাজার ঘনমিটার পলিমাটি অপসারণ করা হয়েছে। দৌলতদিয়ায় একটি বিকল্প চ্যানেল তৈরি করা হয়েছে। বর্তমানে উভয় চ্যানেলে ১২-১৬ ফুট পানি রয়েছে। ফেরি রুট চালু রাখতে হাইড্রোগ্রাফিক জরিপ, মার্টি, বয়া-বাতি-বিকন স্থাপন, ড্রেজিংসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পাদনসহ সার্বক্ষণিকভাবে মনিটরিংয়ের জন্য মাওয়া ও পাটুরিয়াতে পরার্মশক প্রতিষ্ঠান কাজ করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার আরো জানান, বর্তমানে মাওয়া-চরজানাজাত, মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া ও বরিশাল নৌ রুটে প্রবল স্রোত রয়েছে। এ কারণে মাওয়ায় ছোট ২৫টি লঞ্চ (২০ মিটারের) নিচেরগুলো চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি সেখানে বিআইডব্লিউটিসির মাওয়াতে দুটি সি ট্রাক এবং দুটি রোরো ফেরি সার্ভিস যাত্রী পারাপারের জন্য চালু করবে। এ মৌসুমে প্রতি দিন প্রায় ৪০ থেকে ৪৫ হাজার মানুষ পারাপার হয় শুধু মাওয়া থেকে। বেশ কয়েকটি নৌ দুর্ঘটনার পওে এ বছর যাতহ্রী সাধারণের জন্য বাড়তি নজর দেওয়া হচ্ছে। যাতে যাত্রীরা নির্বিঘ্নে আত্মীয়দের সঙ্গে কোরবানীর ঈদ ও দুর্গাপুজা পালন করতে যেতে পারে এবং কর্মস্থলে ফিরেও আসতে পারে। নাব্যতা সঙ্কট নিরসনে বিআইডব্লিউটিএর পরামর্শের জন্য অর্গানাইজেশন সেন্টার ফর ইনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসকে (সিইজিআইএস) কাজ করছে। সিইজিআইএসের এর পরামর্শ অনুযায়ী মাওয়া-চরজানাজাত, পাটুরিয়া-দৌলতদিয়া, পাটুরিয়া-বাঘাবাড়ী নৌ-রুটের মরফোলজিক্যাল স্টাডিসহ নৌপথে ড্রেজিং কার্যক্রমের পরামর্শ দিচ্ছে।
বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ( ড্রেজিং) মো. আব্দুল মতিন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক করতে দৌলতদিয়া ১ নম্বর ঘাট বরাবর চ্যানেলটির ভাটিতে ড্রেজিং করে বিকল্প চ্যানেল তৈরি করা হয়েছে। প্রাকৃতিক কারণে ক্ষরস্রোতা পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল কয়েক দফা বিঘ্নিত হলেও এ দুটি নৌপথে বড় সঙ্কট ফেরি স্বল্পতা। তিনি আরো বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া চ্যানেলের গভীরতা সর্বনিম্ন ১২ থেকে ১৪ ফুট এবং মাওয়া-চরজানাজাত চ্যানেলের গভীরতা সর্বনিম্ন ১১ থেকে সাড়ে ১২ ফুট রয়েছে। তবে তিনি আশা করেন এবছর গুরুত্বপূর্ণ নৌরুট গুরোতে কোনো সমস্যা হবে না।
অপরদিকে সমুদ্র পরিবহণ অধিদফতরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম জানান, মাওয়া ঘাটে চলাচলকারী ৮৬ টি লঞ্চের মধ্যে ১৩ টির (২০ মিটারের নিচে) এই মূহূর্তে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। অনেককে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। তরিকুল
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
অপরাধ
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে ইসলামনগর এলাকায় নিজ ফ্ল্যাটের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত আশরাফুল ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি খুলনার রূপসায়।
আশরাফুলের এক বন্ধু জাবির শিক্ষার্থী কাজী সাইফ ইমতিয়াজ জানান, আশরাফুল ইসলামনগরে হাবিবুর রহমানের ফ্ল্যাট বাড়িতে চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে থাকতেন। বিকালে নিজ কক্ষে বন্ধু মিনার ও রাকিবের সঙ্গে গল্প করছিলো সে। ৫টার দিকে হঠাৎ করেই দুই যুবক তাদের কক্ষে ঢুকে আশরাফুলকে ডেকে কক্ষের বাইরে নেয়।এ সময় তারা ফ্লাটের দরজা আটকে আশরাফুলকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে ইমতিয়াজসহ অন্য শিক্ষার্থীরা আশরাফুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি'। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
বি২৪ নিউজ ডেস্ক: হযরত মোহাম্মদ (সা.), হজ্ব, তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অভিন্দন ও সমর্থন জানিয়েছেন ‘বিতর্কিত’ লেখিকা তসলিমা নাসরিন।

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের এ্যাকাউন্টে তিনি লতিফ সিদ্দিকীকে অভিনন্দন জানিয়েছেন।
লতিফ সিদ্দিকীর বক্তব্যের কথা গুলো তুলে ধরে তিনি ফেসবুকে লিখেছেন- ‘ব্রাভো লতিফ সিদ্দিকী! এতদিনে বাংলাদেশের কোনো মন্ত্রীর মুখে কিছু সত্যভাষণ শুনলাম। আরো মন্ত্রী যেন শেখেন সত্য কথা বলা। এতকাল তো মন্ত্রিকুলের মুখে মিথ্যেই শুনেছি, মিথ্যে প্রতিশ্রুতি শুনেছি, ধর্মের মিথ্যে স্তুতি শুনেছি। এবার সত্য কিছু কথা শুনে প্রাণ জুড়োলো।’
আজ দুপুরের পরে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে এমন খবর প্রকাশ হবার ক্ষুদ্ধ হয়ে বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা ফেসবুকে আবারও লিখেছেন- ‘বাংলাদেশ আবার প্রমাণ করলো এ কোনও গণতান্ত্রিক দেশ নয়। কোনও সভ্য দেশ নয় এই দেশ। এই দেশ পৃথিবীর অন্যতম বর্বর দেশ। প্রমাণ করলো এই দেশ ইসলামী সন্ত্রাসীদের দেশ। কিছু সত্য কথা বলেছেন বলে আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশের লক্ষ লক্ষ অশিক্ষিত ধর্মান্ধ বর্বর তাঁকে দেশে ঢুকতে দেবে না বলে চিৎকার করছে।’
তিনি আরো বলেন, ‘সরকারি দল আর বিরোধী দলের মধ্যে কে কত ধর্মান্ধ বর্বর, তার প্রতিযোগিতা চলে। লতিফ সিদ্দিকীকে অপসারণ করে ধর্মান্ধ সরকার বুঝিয়ে দিতে চাইছে, তারাও দেশের অশিক্ষিত ইসলামী সন্ত্রাসীদের মতো অশিক্ষিত, তারাও তাদের মতো ধর্মান্ধ, তারাও বর্বর, তারাও কোনও ভিন্ন মতকে বরদাস্ত করে না, তারাও সত্যিকার গণতন্ত্রে এবং মুক্তচিন্তায় বিশ্বাস করে না।’
তিনি আরও লিখেছেন- 'ধর্মান্ধ বর্বরদের দেশটায় আমার জন্ম হয়েছিল, ভাবতেই লজ্জা হয় আমার'।
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত
টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ,
তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত
মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ
মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও
মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিবসহ বেশ কয়েকজন মন্ত্রী বর্তমানে দেশের
বাইরে অবস্থান করছেন,
ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: হযরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ ও তাবলীগ জামায়াত সম্পর্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পবিত্র হজ, হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামায়াত সম্পর্কে আব্দুল লতিফ সিদ্দিকী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের অন্তরে মর্মান্তিক আঘাত হেনেছেন। তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে গুরুতর অপরাধ করেছেন। এ অপরাধে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত
টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ,
তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত
মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ
মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও
মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিবসহ বেশ কয়েকজন মন্ত্রী বর্তমানে দেশের
বাইরে অবস্থান করছেন,
ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী যুবলীগ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বিবৃতির মাধ্যমে এ অভিনন্দন জানিয়েছেন বলে সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে তারা বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ্ব। তা নিয়ে লতিফ সিদ্দিকী যে জঘন্য ও কুৎসিত মন্তব্য করেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তার এ বক্তব্যে মনে হয় যে, তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কেননা কোনো সুস্থ মস্তিষ্কের মুসলমান হজ্ব নিয়ে এমন মন্তব্য করতে পারে না। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর এমন সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লতিফ সিদ্দিকীর করা বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত
টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ,
তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত
মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ
মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও
মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিবসহ বেশ কয়েকজন মন্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন,
ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এক নারীকে শ্বাসরোধে হত্যা ও তার ছেলেকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
নিহত সাজেদা খাতুন সাজু (৫০) বাগুটিয়া গ্রামে তার বাবার বাড়িতে থাকতেন। তার ছেলে জিন্নাহ আলমকে (৩০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে শৈলকূপা থানার এসআই এমদাদ হোসেন জানিয়েছেন।
এসআই এমদাদ জানান, “মা ও ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে ১০-
১২ জন অজ্ঞাত পরিচয়ধারী বাড়িতে ঢুকে চোখ-মুখ বেঁধে তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা
করে।” এ সময় লোকজন টের পেয়ে চেঁচামেচি শুরু করলে দুর্বৃত্তরা
জিন্নাহকে কুপিয়ে আহত করে স্থানীয় পরিতোষ চৌকিদারের বাড়ির সামনে রাস্তার
পাশে ফেলে রেখে যায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।” পরে আজ মঙ্গলবার সকালে গ্রামের কলা বাগানের ভেতরে সাজেদা খাতুনের লাশ পাওয়া যায়।
উল্লেখ্য, ছেলের পিতৃপরিচয়ের স্বীকৃতির দাবি করে গত রোববার ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাজেদা। সেখানে তিনি শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাট ফাজিলপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামকে নিজের স্বামী ও ছেলের বাবা বলে দাবি করেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ ‘এ’ দল।
আজ মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডিএল ম্যাথডে জয় পেয়েছে স্বাগতিকরা।

ফতুল্লা স্টেডিয়ামের এই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে টস জয়ী জিম্বাবুয়ে। বৃষ্টি বিড়ম্বনার কারণে বাংলাদেশের জন্য জয়ের টার্গেট নির্ধারণ করা হয়েছে ৪৭ ওভারে ১৫৮ রান। ওপেনার সৌম্য সরকারের অনবদ্য ৮৬ রানের ওপর ভর করে ৯২ বল হাতেই রেখেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়েনরা। অতিথিদের অধিনায়ক ভুসি সিবান্দা ৭৪ রান করলেও বাকী ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যেই থেকেছেন। বাংলাদেশের বোলারদের নিঁখুত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানের মামুলি সংগ্রহ দাঁড় করাতে পেরেছে জিম্বাবুয়ে ‘এ’ দল।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার, ইলিয়াস সানী ও জুবায়ের হোসেন। ১টি করে উইকেট নিয়েছে মোহাম্মদ শহীদ ও মমিনুল হক।
বাংলাদেশের ব্যাটিং ইনিংস চলাকালে বৃষ্টি নামায় ডি/এল ম্যাথডে জয়ের টার্গেট নির্ধারণ করা হয়েছে ৪৭ ওভারে ১৫৮ রান। দলকে দৃঢ় সূচনা দিয়েছেন সৌম্য সরকার ও অপর ওপেনার লিটন দাস। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করে আউট হয়েছেন সৌম্য আর লিটন আউট হয়েছেন ব্যক্তিগত ২৯ রানে। মূলত এই ২ ব্যাটসম্যানই জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন বাংলাদেশকে। শেষ অবধি ৩১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ছুয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ অক্টোবর সিলেট যাচ্ছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ২ অক্টোবর ঢাকা ফেরার আগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এক ঘণ্টার যাত্রাবিরতি দেবেন।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন জানিয়েছেন, ২ অক্টোবর
প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি বিমানে এসে সিলেটে যাত্রাবিরতি করবেন।
এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে পিজিআর ও এসএসএফ বিমানবন্দর পরিদর্শন করেছে।
এদিকে প্রধানমন্ত্রী সিলেটে যাত্রাবিরতি করলেও তার সঙ্গে সিলেট আওয়ামী লীগ নেতাদের কোনো বৈঠক হবে কিনা তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের ৬৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন। আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য
সচিবালয় প্রতিবেদক : আন্তর্জাতিক বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণের পাশাপাশি কোরবানির পরের ৩০ দিন বর্ডার এলাকা দিয়ে চামড়া পরিবহন নিষিদ্ধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার সচিবালয়ে কোরবানীর পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাত করণ, মিডিয়ায় প্রচার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে চামড়া ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় সভাপতিত্ব কালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামী ০৩ অক্টোবরের মধ্যে চামড়া ব্যবসায়ী সংগঠনগুলোকে চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করারও নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, পাচার রোধে ঈদ উল আযহার পর অন্ততঃ ৩০ দিন বর্ডার এলাকা দিয়ে চামড়া পরিবহন নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, সারা বছর গবাদি পশু জবাই থেকে চামড়া আসে প্রায় ৭০ লাখ টি, আর শুধু কোরবানী থেকে আসে প্রায় ৭০ লাখ টি। অর্থাৎ কোরবানীর ঈদেই চামড়ার মোট উৎপাদনের অর্ধেক আসে। এ বিপুল পরিমান চামড়া যাতে যথাযথ ভাবে সঠিক প্রক্রিয়ায় সংগ্রহ ও সংরক্ষণ হয়, তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের চামড়ার মান খুবই উন্নত। বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। প্রতি বছর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বিপুল পরিমান বৈদেশীক মূদ্রা অর্জন করা হয়। গত ২০১৩-২০১৪ অর্থ বছরে চামড়া রপ্তানি করে ৫০৫.৫৪ মিলিয়ন মার্কিন ডলার, চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ২৪০.০৯ মিলিয়ন মার্কিন ডলার এবং শুধু স্যু রপ্তানি করে আয় হয়েছে ৫৫০.১১ মিলিয়ন মার্কিন ডলার। চামড়া থেকে বাংলাদেশ আয় করেছে ১২৯৫.৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, টেরিফ কমিশনের চেয়ারম্যান ও সরকারের ভারপ্রাপ্ত সচিব মো. আজিজুর রহমান, অতিরিক্ত সচিব(আমদানি) ড. মো. রুহুল আমীন সরকার, অতিরিক্ত সচিব(মহাপরিচালক, ডব্লিউটিও) অমিতাভ চক্রবর্তী, অতিরিক্ত সচিব(এফটিএ) মনোজ কুমার রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিয়া, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান আলী হোসেন, বাংলাদেশ ফিনিসড লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, জাতীয় নিরাপত্তা গেয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক-এর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। তরিকুল
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী অভিযানে সাথে থাকবে ভারত। বিজেপি নেতা সুব্রহ্মণিয়াম স্বামী দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কথা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর মার্কিন সফর নিয়ে উচ্ছ্বসিত সুব্রহ্মণিয়াম স্বামী মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ভারত-মার্কিন সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। একান্ত আলাপচারিতায় তারা দুজনে একে অপরের রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে বহু মিল খুঁজে পেলেন মোদি এবং ওবামা।
হোয়াইট হাউজে সোমবার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নৈশভোজের বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, নবরাত্রির উপোস থাকায় এক গ্লাস পানি ছাড়া মোদি আর কিছুই খাননি। তবে নব্বই মিনিটের আলোচনায় দুজনেই নিজেদের রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন। তাতে দেখা যায়, উভয়ের মধ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতায় অদ্ভূত রকমের মিল। এ ছাড়া আগামী দিনে ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে একমত হন দুজনেই।
সুত্র: জি নিউজ।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
সচিবালয় প্রতিবেদক: এখন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফিরতি ফ্লাইটে হাজীরা ৩০ কেজির পরিবর্তে ৪৭কেজি মালামাল পরিবহন করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মক্কায় অবস্থানরত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আজ হাজিদের মালামাল পরিবহনের সর্বোচ্চ সীমারেখা বাস্তবায়নের জন্য এ নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনা বাস্তবায়নে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স তাৎক্ষনিক এ নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করেছে । এর আগে প্রতিজন হাজী সর্বোচ্চ- ৩০ কেজি মালামাল পরিবহন করতে পারতেন । নতুন নির্দেশনার আলোকে প্রতিটি লাগেজে সর্বোচ্চ ২৩ কেজি করে দুটি লাগেজে মোট ৪০ কেজি এবং হ্যান্ড লাগেজে আরও অতিরিক্ত ৭কেজি পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবেন ।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে হজ ও তাবলিগ সম্পর্কে আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এরশাদ এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে এরশাদ বলেছেন, ইসলামের চার স্তম্ভের অন্যতম স্তম্ভ হজ। তা নিয়ে লতিফ সিদ্দিকী যে জঘন্য ও কুৎসিত মন্তব্য করেছেন তার নিন্দা প্রকাশেরও ভাষা আমার জানা নেই। হজের ব্যাপারে আজ পর্যন্ত অন্য কোনো ধর্মাবলম্বীরাও এ ধরনের কুৎসিত মন্তব্য করেননি।
৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার মতো লতিফ সিদ্দিকী যে জঘন্য কাজ করেছেন তা এদেশের জনগণ কখনো এবং কোনোভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন এরশাদ।
বিবৃতিতে এরশাদ আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে একজন
ধর্মপ্রাণ মুসলিম নারী, তিনি বহুবার হজ পালন করেছেন, সেখানে লতিফ সিদ্দিকী
তার এই উক্তির মাধ্যমে প্রধানন্ত্রীর ধর্ম বিশ্বাসের ওপরেও চরম আঘাত
হেনেছেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, যেখানে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সংবিধান অনুসারে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না- সেখানে এই লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভূতিকে আঘাত করে সরাসরি সংবিধান লঙ্ঘন করেছেন। তাই সংবিধান লঙ্ঘনের দায়ে তাকে অভিযুক্ত করতে হবে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: কুড়িগ্রামে দুর্গাপূজার ছুটি না পেয়ে এক পুলিশ কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার বিকালে কুড়িগ্রাম সদর কোর্টে দায়িত্ব পালন শেষে প্রকাশ চন্দ্র রায় নামের ওই পুলিশ কনস্টেবল খলিলগঞ্জস্থ ভাড়াটে বাসায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,প্রকাশ চন্দ্র রায় পূজার ছুটির জন্য আবেদন করেন। কিন্তু ছুটি মঞ্জুর না হওয়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি যেতে না পারায় মানসিক যন্ত্রনায় বিষপান করেন তিনি।
প্রকাশ চন্দ্র রায় লালমনিরহাট জেলার রতিধর সিন্দুরমতি গ্রামের মনোরঞ্জন
রায়ের ছেলে।তিনি ২২ বছর ধরে পুলিশ কনস্টেবল পদে পুলিশ বিভাগে চাকরি করে
আসছিলেন।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক: ছয় কোটি ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) এবং সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং-৪৪।
দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী মামলা দায়েরের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়-আসামিরা পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংকের
বৈদিশিক বাণিজ্য কর্পোরেট শাখা থেকে মূল রফতানি এলসি’র মেয়াদ শেষ হওয়া
সত্ত্বেও এবং শিপমেন্টের তারিখ নেই জেনেও ২টি রফতানি বিল ক্রয়পূর্বক
৬৬,১৬,৫২৮ টাকা অদ্যাবধি পরিশোধ না করে আত্মসাত করেছেন। যা বর্তমানে সুদসহ ৬
কোটি ১৭ লাখ ৪১ টাকায় দাঁড়িয়েছে।
বিষয়টি দণ্ডবিধি’র ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এজাহারে যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ব্যাংকের সাবেক জিএম বাকী বিল্লাহ, সোনালী ব্যাংক বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার (মতিঝিল) এজিএম মো. আব্দুল হাই, রাহান গার্মেন্টস (প্রা.) লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক, একই প্রতিষ্ঠানের পরিচালক সাইদুর ইসলাম খান এবং আবু সাইদ শাহরিয়ার আহমেদ।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
শিক্ষা ও সাহিত্য
নিজস্ব প্রতিবেদক: বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস নতুন নিয়মে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ মঙ্গলবার বিসিএস প্রিলিমিনারির পরিবর্তিত সিলেবাস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পিএসসির নতুন সিলেবাস অনুযায়ী, বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫, বাংলাদেশ বিষয়াবলী ৩০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০ এবং ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ নম্বরের পরীক্ষা হবে।
এছাড়া সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পূর্বে প্রিলিমিনারি পরীক্ষা এক ঘণ্টায় ১০০ নম্বরের হলেও ৩৫তম বিসিএস থেকে ২০০ নম্বরে এই পরীক্ষার জন্য সময় থাকছে দুই ঘণ্টা।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার দুপুরে দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে রেজাউল করীম বলেন, ‘লতিফ সিদ্দিকী পবিত্র হজ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তার বক্তব্য বিশ্বের মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত করেছে। এ বক্তব্যে সবাই মর্মাহত ও ব্যথিত। এ ধরনের বক্তব্য দিয়ে মন্ত্রী ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন।’
লতিফ সিদ্দিকীকে নাস্তিক উল্লেখ করে মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কার এবং ইসলামের ওপর আঘাত করার দায়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন চরমোনাই পীর। সরকার এতে ব্যর্থ হলে দেশব্যাপী তীব্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপিসহ ২০ দলের জোটের নেতাকর্মীদের নিয়ো জরুরী বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে এ বৈঠক অনিষ্ঠিত হবে।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছে।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
স্থানীয় প্রতিনিধি: অবৈধভাবে বন্যপ্রাণী রাখার দায়ে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেনের একবছর সশ্রম কারাদণ্ড ও সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করেছে আদালত।
মঙ্গলবার নারায়ণঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।
অবৈধভাবে বিনা অনুমতিতে বন্যপ্রাণী সংরক্ষণ করার অপরাধে দায়ের করা মামলায় এ সাজা দেয়া হয়।
তবে রায় ঘোষণার সময়ে নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি কলকাতায় গ্রেপ্তারের পর সে দেশে কারাগারে রয়েছেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত
টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ, তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।’
মতবিনিময় কালে মন্ত্রী আরো বলেন, ‘আমি হজ আর তাবলীগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলীগ জামাতের।’
হজ প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ‘হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। গড়ে যদি বাংলাদেশ থেকে ১ লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’
এসময় তাবলীগ জামাতের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তাবলীগ জামায়াত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।’
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে প্রায় ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থেকে আলেখারচর বিশ্বরোড এলাকা পর্যন্ত এ যানজট।
পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে দুর্ঘটনা কবলিত একটি লরিকে উদ্ধার করতে গিয়ে দাউদকান্দির দৌলতপুর এলাকায় মহাসড়কের উপর একটি রেকার আটকে যায়। এ কারণে সড়কের দুপাশে রাত থেকে শত শত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।
রেকারটি সরানো হলেও যানজট এখনও রয়েছে। এছাড়া মহাসড়কে প্রচুর যানবাহনের চাপও রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর বলেন, দাউদকান্দি এলাকায় যানজটের কারণে ঘরমুখো মানুষের পাশাপাশি মহাসড়কে আটকে পড়েছে পশু ও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি অতিরিক্ত জেলা পুলিশ কাজ করছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করা হয়েছে।
অন্যদিকে টেস্ট দলে অধিনায়ক থাকছেন মুশফিক রহিম। টেস্টে তার ডেপুটির দায়িত্বে থাকবেন তামিম ইকবাল।
আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ।
বিসিবি সভাপতি বলেন, 'বর্তমানে বিশ্ব ক্রিকেটে এখন ভিন্ন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন ভিন্ন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মত বাংলাদেশও এগোচ্ছে সে পথে।'
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভরাডুবির পর অধিনায়ক পরিবর্তনের বিষয়টি চিন্তা করে বিসিবি মঙ্গলবার বোর্ড সভার আহ্বান করে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: মহানবী, হজ, তাবলিক জামাত আর সজিব ওয়াজেদ জয় সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পবিত্র হজ ও তাবলিক জামাত সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর এ ধরণের বক্তব্য দেয়া উচিৎ নয়। এছাড়াও সজিব ওয়াজেদ জয় আমাদের দলের ভবিষ্যৎ নেতা। তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তাকে নিয়ে মন্ত্রীর এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি। জাতিসংঘের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পর এ ব্যাপারে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা আরিচা মহাসড়কের উপর নির্মিত ফুট ওভার ব্রিজ উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
ওয়াবদুল কাদের বলেন, ‘বড় বড় দায়িত্বে থেকে আমাদের সবার দায়িত্বশীল হওয়া দরকার। দায়িত্বশীল পদে আসীন থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বক্তব্য দেয়া ঠিক না।’
এদিকে, মন্ত্রীর আগমন উপলক্ষে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল শোডাউন, পুষ্পবর্ষণ, বিভিন্ন স্লোগান দেয়ায় বিরক্ত হন ওবায়দুল কাদের।
এর আগে সকাল দশটার পর থেকেই আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাভার সিটি সেন্টারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে। এসময় তারা বেশ কয়েকবার মোটরসাইকেল শোডাউন করে। পরে দুপুর ১২টার দিকে মন্ত্রী ওবায়দুল কাদের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেল শোডাউন ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এছাড়াও মহাসড়কের উপরে মন্ত্রীর ছবি সংযুক্ত করে বিভিন্ন ব্যানার টানানো হয়েছিল আগে থেকেই। এসব ঘনঘটা দেখে মন্ত্রী নেতাকর্মীদের ওপর চরম বিরক্ত হন। মন্ত্রী ক্ষুব্ধ হয়ে তার ছবি সংযুক্ত করা ব্যানার নামিয়ে ফেলার জন্য স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
এরপর মন্ত্রী ওভার ব্রিজ উদ্বোধন করতে লাল ফিতা কাটতে গেলে তাকে লক্ষ্য করে ফুল ছিটানো হলে তিনি কয়েকবার তা বন্ধ করতে বলেন। এরপরেও নেতাকর্মীরা তার নির্দেশ অমান্য করলে তিনি ব্রিজ উদ্বোধন না করেই ঘটনাস্থল ত্যাগ করতে চান। পরে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান তার হাত ধরে অনুরোধ করলে মন্ত্রী শেষে ব্রিজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: যশোরের অভয়নগর থেকে কবির হোসেন (৩৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত কবির হোসেন মনিরামপুর উপজেলার পাথালিয়া গ্রামের ইসহাক সরদারের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন জানান, উপজেলার পচামাগুরার একটি ঘেরে সোমবার বিকালে কবিরের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সন্ধ্যা রাতে লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ওসি আরও জানান, তার গলায় খোঁচানো কাটার দাগ রয়েছে। একস্থানে কোপানোরও চিহ্ণ রয়েছে। পারিবারিক পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা না গেলেও মামলার প্রস্তুতি চলছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে কোরবানির ২৪ গরুসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী মানিকগঞ্জের দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।
বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাহার সিদ্দিকী জানান, সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ বাজার থেকে রাজধানী ঢাকার বিভিন্ন পশুর হাটে নেয়ার জন্য ২৪টি গরু একটি নৌকায় তোলা হয়। নৌকাটি মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় পৌঁছলে প্রবল স্রোতের কারণে ডুবে যায়। এ সময় গরুর মালিকরা সাঁতরিয়ে তীরে ওঠে। তাদের চিৎকারে অনেকেই নৌকা নিয়ে উদ্ধারে ছুটে আসে। তবে স্রোতের তোড়ে ভেসে যাওয়া গরুর মধ্যে ৭টি উদ্ধার করা সম্ভব হলেও বাকিগুলো ভেসে গেছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
%2B-%2BScaled%2B(95%25)%2B-%2BMozilla%2BFirefox_2.jpg)
নিজস্ব প্রতিনিধি: জাতিসংঘের সাধারণ অধিবেশনে সংস্থার মহাসচিব বান কি মুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেলা এগারোটা থেকে পৌনে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর কর্মসূচির বর্ণনা দেন।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে কোনো কথা হয়নি। বরং জাতিসংঘ মহাসচিব ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা বজায় থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বাস না হলে আপনারা জাতিসংঘ মহাসচিবকে জিজ্ঞাসা করে নিতে পারেন।
এছাড়া নিউইয়র্ক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় নেতার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিস্তা সহ অন্যান্য সব অমীমাংসিত ইস্যু সমাধানের আশ্বাস দিয়েছেন মোদী।
মোদী আরও বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ বানায়া, উসকো বেটি বাংলাদেশ বাঁচায়া। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ তার এক নম্বর অগ্রাধিকার বলেও বৈঠকে উল্লেখ করেন মোদী।
পাশাপাশি দক্ষিণ এশিয়ার একসাথে এগিয়ে যাওয়ার ব্যাপারেও মোদী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে উনি তা গ্রহণ করেন। তবে মোদীর সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
ব্রিফিংয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে বাংলাদেশের যোগ দেয়ার কোনো সম্ভাবনা নেই।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে নিজেদের জয়রত অব্যাহত রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে উত্থাপা ও মনিষ পান্ডের অনবদ্ধ ব্যাটিংয়ে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দল ডলফিন্সের বিপক্ষে ৩৬ রানে জয় পায় শাহরুখ খানের মালিকানাধীন দলটি।
এই জয়ের মাধ্যমে আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা তেরো জয় তুলে নেয়ার বিরল কৃতিত্ব দেখালো নাইটরা। এটি সারা বিশ্বের মধ্যে কোনো টি-টোয়েন্টি দলের অনন্য এক কৃর্তী।
এর আগে চলতি আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা কলকাতা প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ইনিংসের পাঁচ ওভারের মধ্যেই অধিনায়ক গৌতম গাম্ভীর (১২) ও অভিজ্ঞ জ্যাক ক্যালিসকে (৬) হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে পাণ্ডে ও উথাপ্পার ১৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে আর কোনো উইকেটই হারায়নি কেকেআর। শেষ পর্যন্ত সেই দুই উইকেট থেকেই নির্ধারিত ওভার থেকে ১৮৭ রান তোলে তারা।
নাইট ওপেনার উথাপ্পা ১৩টি চারে ৫৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। আর অন্য পাশে পাণ্ডের ব্যাট থেকে এসেছে ৭৬ রানের অনবদ্য ইনিংস।
এরপর ১৮৮ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কেকেআরের মূল মরণাস্ত্র স্পিনেই কুপোকাত হয় ডলফিনস। তাই ছয় রানেই দুই উইকেট খোঁয়ায় তারা। অবশ্য এরপর বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করে তারা। কিন্তু তারপরেও ব্যাট হাতে আট উইকেটে ১৫১ রানের বেশি তুলতে সমর্থ হয়নি তারা।
দক্ষিণ আফ্রিকার দলটির পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন আন্দিল, যিনি নারিনের শিকার হন। কেকেআরের নারিন তিনটি ও ইউসুফ পাঠান দুটি উইকেট শিকার করেন।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: আম্মা তথা তামিলনাড়ুর সদ্য সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার কারাদণ্ডের শোকে পাথর পুরো তামিলনাড়ু্। আম্মা’র কারাদণ্ডের সাজা মেনে নিতে না পেরে একের পর এক আত্মঘাতী হচ্ছেন জয়ললিতার সমর্থকরা।
জানা গেছে শনিবার থেকে এ পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে ১৬ জনের।
দুর্নীতির দায়ে তামিলনাড়ুর সদ্য সাবেক মুখ্যমন্ত্রী তথা এআইডিএমকে নেত্রী জয়ললিতা জয়রামকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত। মুখ্যমন্ত্রীর আলিশান বাসভবনের বদলে আপাতত চেন্নাইয়ের পরপ্পন অগ্রহার জেলই তার নতুন ঠিকানা। ইতোমধ্যেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম্মা অনুগত পন্নিরসেলভাম।
কিন্তু নেত্রীর এই দুর্দশায় ভেঙ্গে পড়েছেন অসংখ্য এডিএমকে সমর্থক। ইতোমধ্যেই গায়ে আগুন ও গলায় ফাঁস দিয়ে ১৬ জনের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানায়, রোববার চেন্নাইয়ের বাসিন্দা ৬৫ বছরের এস ভেঙ্কটেশন গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। চলন্ত বাসের সামনে ঝাঁপিয়ে প্রাণ বিসর্জন দেন এক ভক্ত। এছাড়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আরও তিন আম্মা সমর্থক।
শুধু আত্মহত্যাই নয় জয়ললিতার কারাবাসের আদেশে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন তার অগণিত সমর্থক। ইতোমধ্যেই ১০ জন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া আদালতের রায় ঘোষণার পরপরই হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন আরও এক জয়ললিতা ভক্ত।
তবে এসব আত্মহত্যার কারণ আম্মার কারাদণ্ড এমন কথা অবশ্য মানতে নারাজ তামিলননাড়ুর পুলিশ। তাদের মতে এ সব মৃত্যুর পেছনে রয়েছেন ব্যক্তিগত কারণ। অবশ্য হঠাৎ করে তামিলনাড়ুতে আত্মহত্যা বেড়ে যাওয়ার ঘটনায় তারা যথেষ্ট উদ্বিগ্নও বটে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
নিজস্ব প্রতিনিধি: বর্তমান সরকারের মন্ত্রীরা আমেরিকায় বসে ধর্মের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে কথা বলে এমনকি তাবলীগের বিরুদ্ধেও কথা বলে’ এমন মন্তব্য করে লতিফ সিদ্দিকীকে ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করার আহ্বান’ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রাজনৈতিক সঙ্কট নিরসনে সকল দলের অংশগ্রহণে ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। জাতীয় সাংস্কৃতিক দল ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ, রোববার বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্কস্থ টাঙ্গাইলবাসীদের সাথে এক মতবিনিময়কালে সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সরাসরি হজের বিরুদ্ধে কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে লতিফ সিদ্দিকীকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘ক্ষমা প্রার্থনা করুন, তারপরে দেশের মাটিতে পা রাখুন। তা না হলে ধর্মপ্রাণ মুসলমানরা যদি ফুঁসে উঠে শুধু আপনাকে নয় আপনার প্রধানমন্ত্রীকেও আমেরিকা ও ইসরাইলে চলে যেতে হবে।’
তিনি বলেন, এই সরকার ছাত্রদলের ওপর সীমাহীন নির্যাতন চালাচ্ছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে ইতোপূর্বে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল। বর্তমানে সে সব মামলায় জামিন থাকার পরেও মামলা তৈরি করে এয়ারপোর্টের ইমিগ্রেশনে তাকে গ্রেপ্তার করে তার ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আজও কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি।
তিনি আরো বলেন, এখনও সময় আছে সবদলের অংশগ্রহণে একটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুন এবং সেই ব্যবস্থা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খন্দকার এনামুল হক এনাম, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক ডালিম, জয়দেব জয়, সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কবি মাহমুদুল হাসান নিজামী, মো. মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব মিয়াজী, দপ্তর সম্পাদক আল আমিন বাদশা, প্রচার সম্পাদক মো. জসীম উদ্দিনসহ প্রমুখ।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: বিপিএল স্পট ফিক্সিংয়ের মামলায় মোহাম্মদ আশরাফুলের আট বছরের শাস্তি তিন বছর কমিয়ে ৫ বছর করা হয়েছে। সোমবার বিসিবির ট্রাইব্যুনাল আশরাফুলের আপিলের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।
এর আগে গত ১৮ জুন ট্রাইব্যুনাল আশরাফুলকে ৮ বছর নিষিদ্ধ এবং ১০ লাখ টাকা জরিমানার রায় দেন যা গত বছরের ৭ জুলাই থেকে কার্যকর হয়েছে।
রায় ঘোষণার পর নির্ধারিত ২২ দিনের মধ্যে শাস্তি কমানোর আপিল করায় সোমবার ট্রাইব্যুনাল তার আদেশে বলেন, আশরাফুল নিষিদ্ধ থাকবেন পাঁচ বছর, যা কার্যকর হবে গত বছরের ১৩ আগস্ট থেকে।
তবে বিসিবি/আইসিসির কাছ থেকে ভালো আচরণের সনদ পাওয়া সাপেক্ষে শেষ দুই বছরও তার শাস্তি মওকুফ হতে পারে। সে ক্ষেত্রে তিনি ২০১৬ সালের ১৩ আগস্ট থেকে খেলায় ফিরতে পারবেন। তবে তার ১০ লাখ টাকা জরিমানা বহাল রয়েছে।
শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লুকারাচ্চির শাস্তি ১৮ মাস থেকে কমিয়ে ১২ মাস করা হয়েছে। ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক শিহাব জিসান চৌধুরীর শাস্তি ১০ বছরই রাখা হয়েছে, জরিমানাও ২০ লাখ টাকা বহাল রয়েছে।
তবে শাস্তিপ্রাপ্তরা সবাই নিউজিল্যান্ডের লুসানে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসের আপিল করতে পারবেন। তবে রায়ের কপি পাওয়ার ২১ দিনের মধ্যে এ আপিল করতে হবে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: জনগণের দাবি পাস কাটিয়ে পার পাওয়া যায় না আর খালেদা জিয়ার 'সংলাপে সাড়া না দিলে সরকারের পরিণতি হবে ভয়ংকর' উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রেজবী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতার মোহ ছাড়তে পারছেন না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বানে সাড়া না দিলে পরিণতি ভাল হবে না।’
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইসলামকে ব্যবহার করছে।
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সকালে তিনি এ সব কথা বলেন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি: আমরা সংলাপের মাধ্যমে চলমান সঙ্কটের সমাধান চাই। সেটি না হলে, আন্দোলনের মাধ্যমেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যবর্তী নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিলেও আন্দোলনের মুখে সরকার তার ভাষা বদলাবে।
জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটি নিয়ে মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, পদত্যাগের আগের দিন পর্যন্ত এরশাদ বলেছিলো আমি কার কাছে পদত্যাগ পত্র জমা দেবো। আমি কী জিরো পয়েন্টে গিয়ে পদত্যাগ করবো?
কিন্তু একদিন পরই তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলো। সুতরাং আজকের প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করলেও আন্দোলন যখন শুরু হবে তখন তার ভাষা বদলে যাবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান, ঢাকা মহানগর শ্রমিক দল দক্ষিণের সভাপতি কাজী মোহাম্মদ আমীর খসরু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম বাদল, উত্তরের সভাপতি জুলফিকার মতিন, সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত থেকে এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাঈদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত চার আর্থিক প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এক সার্কুলারের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এদের নিয়োগ দেওয়া হয়।
জনতা ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এ কে কামরুল ইসলামকে (এফসিএ)। তিনি এর আগে জনতা ব্যাংকেরই পরিচালক ছিলেন।
এ ছাড়া অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দেওয়ান নুরুল ইসলামকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের, বহিঃসম্পদ বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজমকে ইনভেস্টমেন্ট কর্পোরেশনের (আইসিবি) এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মমতাজ আল-শাকুরকে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
স্থানীয় প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মা সাজেদা খাতুনকে (৪০) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ছেলে জিন্না আলমকে (২৫) কুপিয়ে জখম করা হয়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলা বাগুটিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ছেলে জিন্নাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি। পরে তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে জানান তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়

নিজস্ব প্রতিবেদক: ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে ট্রেনের পাঁচ দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন হচ্ছে বুধবার। টিকিট প্রত্যাশীরা বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫ অক্টোবরের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।
পূজা ও ঈদ উপলক্ষে শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্টেশনে প্রতিদিন আড়াই লাখ অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এছাড়া যাত্রীরা ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবরের ফিরতি টিকিট পাবেন বলেও জানান তিনি।
আন্তঃনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেওয়া হবে। ৩ অক্টোবর থেকে বিক্রি হবে ফিরতি টিকিট। ভিআইপি ও রেলওয়ে কর্মচারী কোটায় আরও সাড়ে ৬ হাজার টিকিট দেওয়া হবে। সব মিলিয়ে প্রতিদিন ১৮ হাজারের বেশি টিকিট দেওয়া হবে।
এছাড়া ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেন চলবে। ঈদে ট্রেনে বাড়তি ১৩০টি বগি সংযোজন করা হচ্ছে। ওইসব বগির ধারণক্ষমতা অনুযায়ী ১৮-২০ হাজার যাত্রীর টিকিট দেওয়া সম্ভব হবে।
সূত্র আরও জানায়, ঈদের ট্রেনে স্ট্যান্ডিং টিকিট তাৎক্ষণিক বিক্রি করা হবে। ঈদে ঢাকা থেকে দেওয়ান বাজার, পার্বতীপুর ও খুলনা রুটে স্পেশাল ট্রেন সার্ভিস চালু থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম থেকেও স্পেশাল ট্রেন চলাচল করবে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
স্থানীয় প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে চাচা ফিরোজ মিয়াকে (৭২) খুন করার অভিযোগ উঠেছে ভাতিজা জানু ভূঁইয়া ওরুফে জাম্বুর বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ার পুর গ্রামে ঘটে।
আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোকাদ্দেস হোসেন জানায়, আখাউড়া উপজেলার আনোয়ার পুর গ্রামের ফিরোজ মিয়া তার ভাতিজার কাছে এক মেয়ে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।
তিনি জানান, সোমবার রাতে ঝগড়ার এক পর্যায়ে চাচা ও শশুর ফিরোজ ভূঁইয়া তাদের বাঁধা দিতে গেলে ভাতিজা ও মেয়ের জামাতা জাম্বু ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তাকে আঘাত করে। একপর্যায়ে ফিরোজ ভূঁইয়া ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর থেকে জাম্বু পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলে বাংলাদেশ অন্ধকারের যুগ ছিল বলে মন্তব্য করন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভাইস চেয়ারম্যানতারেক
বলেন, এই অন্ধকার থেকে দেশকে আলোর পথে ফিরিয়ে এনেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর
রহমান।
%2B-%2BMozilla%2BFirefox.jpg)
সোমবার স্থানীয় সময় রাত ৯টায় পূর্ব লন্ডনের ইয়র্ক হলে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিশ্বনেতা শহীদ জিয়াউর রহমান: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আখ্যা দেন।
সভায় যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মানে নামকরণকৃত ‘জিয়াউর রহমান ওয়ে’র নামফলক গ্রহণ করেন তারেক। তার হাতে নামফলকটি তুলে দেন ইলিনয় অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটের অ্যাডভাইজরি কমিটির সদস্য ছাত্রদলের সাবেক নেতা মোজাম্মেল নান্টু।
যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়সর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী, তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির, মাহদি আমিন, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম ও সাবেক আহ্বায়ক এম এ মালেক প্রমুখ।
তারেক রহমান বলেন, শেখ মুজিব একজন হত্যাকারী। তার আমলে ব্যাপকভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।
১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা না দিয়ে শেখ মুজিব ভুল করলেও ‘শহীদ’ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে ভুল করেননি বলেও মন্তব্য করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীকে ‘রং হেডেড’ মন্তব্য করে তারেক বলেন, জনগণের প্রতি আস্থা নেই শেখ হাসিনার। দেশের মানুষকে এই রং হেডেড মহিলার কাছ থেকে উদ্ধার করতে হবে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ৭ মার্চসহ বিভিন্ন সময় সুযোগ পাওয়া সত্ত্বেও স্বাধীনতা ঘোষণা না করে শেখ মুজিব যে ভুল করেছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সেই ভুল করেননি। দেশের মানুষের মনের ভাষা বুঝতে পেরে ২৫ মার্চ রাতেই তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি।
নামফলক গ্রহণ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, বিশ্বসম্প্রদায়ের কাছে শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের যে কতটুকু গ্রহণযোগ্যতা ছিল তার প্রমাণ এই নামফলক। কিন্তু এই নামকরণ যাতে না হয়, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস এজন্যে ব্যাপক চেষ্টা করেছে, কিন্তু সফল হতে পারেনি’।
দীর্ঘ বক্তৃতায় তারেক তার সেই পুরনো কথাই নতুন করে শোনান নেতাকর্মীদের।
বঙ্গবন্ধুকে পাকিস্তানের নাগরিক আখ্যা দিয়ে তিনি বলেন, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে ফিরে এসে শেখ মুজিব অবৈধভাবে প্রধানমন্ত্রিত্ব নিয়েছিলেন। জাতির জনককে মানুষ হত্যাকারী বলে আখ্যা দিয়েছেন।
বঙ্গবন্ধুর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কড়া সমালোচনা করেন তারেক। তিনি বলেন, চোর-ডাকাত-দুর্নীতিবাজরা শেখ হাসিনার আপনজন।
সম্প্রতি এ কে খন্দকারের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থানের কড়া সামলোচনা করে তারেক বলেন, তাদের মতের বাইরে গেলেই, তারা রাজাকার উপাধি দেয়।
আওয়ামী লীগের রাজনীতির একমাত্র পুঁজি পঁচাত্তরের পনেরই আগস্ট বলেও মন্তব্য করেন তারেক।
পঁচাত্তর পরবর্তী সময়ে সেনা বিদ্রোহের কথা স্মরণ করে তারেক বলেন, ওই সময় খালেদ মোশাররফকে কারা হত্যা করেছিলো হাসানুল হক ইনুকে (তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি) রিমান্ডে এনে তা জিজ্ঞেস করা উচিত।
নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে নেই। আওয়ামী লীগ জনগণের ভাষা বোঝে না, একাত্তরেও তারা এটি বোঝেনি।
আন্দোলন এখনও টের পাচ্ছে না বর্তমান ‘অবৈধ’ সরকার। যখন টের পাবে তখন আর পালাবার পথ পাবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নীতি-নির্ধারক নেতা।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতভর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- মো. ইউসুফ (৪৪), সরওয়ার আলম (২৫), নজরুল ইসলাম (২৪), আব্দুশ শুক্কুর প্রকাশ কালা (২৮), আব্দুর রশিদ (৪৫) ও মোহাম্মদ হোসেন (৪৫)।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল আওয়াল বলেন, গ্রেপ্তারকৃতরা সকলেই বিভিন্ন নাশকতা মামলার আসামী। তাদের আদালতে সোপর্দ করা হবে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠীপূজার মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে হিন্দু-সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে সারাদেশে শুরু হয়েছে উৎসবের আমেজ। সোমবার দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসব।
রাজধানীসহ সারাদেশে একযোগে ২৮ হাজার ৪৫৮টি পূজা মণ্ডপে উৎসবের আনুষ্ঠানিকতা গত ২৩ সেপ্টেম্বর মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হয়।
মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসব। এসময় পূজা মণ্ডপগুলোতে দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয়। বিকেলে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ অধিবাস। অনেক মণ্ডপে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভকে তাড়িয়ে শুভ কামনা করা হবে।
জাতির মঙ্গল কামনায় সব অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতি বছর মহালয়া দুর্গা মর্তে আসেন। মহালয়ার দিন এক বছর পর বেদী দুর্গা শশুরালয় থেকে পিতৃগৃহে চলে আসেন। আসুরিক শক্তির বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগযুগ ধরে মা দুর্গার আরাধনা করে আসছেন।
ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এবার রাজধানীতে ২১৮টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে দেখা গেছে, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপে রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার আর বর্ণিল তোরণ নির্মাণে পূজা কমিটির সদস্যরা ব্যস্ত।
এছাড়া রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, তাঁতীবাজার, শাঁখারী বাজার, ধানমন্ডী সার্বজনিন পূজা কমিটি, হিন্দুপাড়া এজিবি কলোনীর অরুনিমা সংসদ পূজা কমিটি, শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি, গুলশান-বনানী পূজা কমিটি, বৃহত্তর মিরপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্যান্ডেল তৈরি করা হয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকা শাঁখারীবাজারে এ বছর প্রায় ৩০টি স্থানে পূজামণ্ডপ তৈরি করা হয়েছে বলে স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ জানিয়েছেন।
৪ অক্টোবর সকাল ৭টায় বিজয়া দশমী পূজা এবং সমাপন ও সকাল ৯টা ৫৯ মিনিটে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
,
রাজধানী
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার অবৈধ শাড়ি ও থ্রিপিস জব্দ করাসহ পাকিস্তানের এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটক পাকিস্তানির নাম মো. হালিম পুরি। তার পাসপোর্ট নম্বর সিই- ৩৯৯২৬৮২, ভিসা নম্বর ৪৮/১৪। তার কাছ থেকে ৩২৮২ পিস শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ সব শাড়ি ও থ্রিপিস জব্দ এবং পাকিস্তানি নাগরিককে আটক করা হয়।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক মইনুল খান জানান, আটক পাকিস্তানি গুলশানে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতেন এবং সেখান থেকেই তিনি এ সব পণ্য বিক্রি করতেন। কিন্তু তার কাছে কোনো ভ্যাট রেজিস্ট্রশন ও ট্রেড লাইসেন্স নেই। পণ্যও এনেছেন শুল্কবিহীনভাবে।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
%2B-%2BScaled%2B(89%25)%2B-%2BMozilla%2BFirefox.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের বিক্ষোভকারীরা চতুর্থদিনের মতো তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। হংকংয়ের মূল কেন্দ্র ছাড়াও এর আশেপাশের এলাকার মূল অংশগুলো দখল করে রেখেছে বিক্ষোভকারীরা।
চীনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল হংকং।২০১৭ সালে এ অঞ্চলের পরবর্তী নেতা নির্বাচনে প্রার্থী পছন্দের ক্ষেত্রে চীনা কর্তৃপক্ষ যে সীমাবদ্ধতা তৈরি করেছে সেটাতেই মূলত ক্ষুব্ধ হয়ে উঠে হংকংবাসী।
এ অঞ্চলের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় চীনা কর্তৃপক্ষের ভেটো দেওয়ার পরিকল্পনা তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
রবিবার রাতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় এই আন্দোলন আরও জোরদার হয়েছে। সোমবার সকালেও বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করলে এই আন্দোলনের আরও জোরালো হয়। যদিও পরে সেখান থেকে দাঙ্গা পুলিশ তুলে নেওয়া হয়।
হংকংয়ের রাস্তায় কয়েক হাজার মানুষের এই বিক্ষোভে হংকং ও এর আশেপাশের মূল পয়েন্টগুলোতে অচলাবস্থা তৈরি হয়েছে। চারদিন ব্যাপী চলা এ বিক্ষোভ আন্তর্জাতিক মহল গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম।
মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা গভীরভাবে হংকংয়ের পরিস্থিতির পর্যবেক্ষেন করছে। হোয়াইট হাউস একইসঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জস আরনেষ্ট বলেন, হংকংয়ের মানুষের আকাঙ্ক্ষাকে ওয়াশিংটন সর্মথন জানিয়েছে।
তিনি আরও বলেন, এটা সত্যি যে হংকংয়ের মত বিশ্বের সব অঞ্চলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘মৌলিক স্বাধীনতাকে’সর্মথন করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন যুক্তরাষ্ট্র হংকংয়ের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে বলেন, তারা যেনো বিক্ষোভকারীদের তাদের দৃষ্টিভঙ্গি শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে দেয়।
ব্রিটেন বলছে, হংকংয়ের সমৃদ্ধি এবং নিরাপত্তা তাদের অধিকার ও স্বাধীনতার দ্বারাই জোরালো হবে এবং সেই অধিকারের মধ্যে বিক্ষোভ করার অধিকারও রয়েছে।
এর আগে অবশ্য চীন কোন দেশের সর্মথনের ব্যাপার হুঁশিয়ারি দিয়ে বলেছে এই অবৈধ আন্দোলনকে কোন দেশ যেন সর্মথন না দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেন চীনের অভ্যন্তরীণ বিষয়ে তারা কারও হস্তক্ষেপ চান না।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আগানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরমানকে (৩০) গুলি করে আহত করেছেন দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে ৩-৪ জন অস্ত্রধারী আরমানকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
আহত আরমান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত ১০টার দিকে আগানগর ছোট মসজিদ গলিতে ৩-৪ জন অস্ত্রধারী আরমানকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
Posted by
Unknown
|
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সারাদেশ
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আগুনে দগ্ধ তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু। সোমবার উপজেলার রুমি সিএনজি স্টেশন এলাকায় ওই আগুন লাগে।
মৃতরা হলেন, বিআরটিসি চালক নূর ইসলাম লেবু (৪০), পাম্পির কর্মচারী দেলাওয়ার হোসেন (৪০) ও শামীম উদ্দিন পাখি সিএনজি চালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার রুমি সিএনজি স্টেশনে থাকা একটি টেম্পুর সিলিন্ডার বিস্ফোরণ হলে কম্প্রেসার রুমে আগুন লেগে যায়। এতে হেলাল উদ্দিন (৩৫) নামে পাশের এক সিএনজি স্টেশন কর্মচারী দগ্ধ হয়ে মারা যান ও ছয় জন গুরুতর আহত হন।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালনের জন্য প্রেসিডেন্ট আবদুল হামিদ আজ সৌদি আরব যাচ্ছেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে মধ্য রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি বাদশাহ’র আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করবেন। প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গী ১৫ জনকে সৌদি সরকার রয়েল হসপিটালিটি দেবে বলে জানিয়েছেন সফর প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
এদিকে প্রেসিডেন্টর প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন, হজে যাওয়ার আগে প্রেসিডেন্ট দেশবাসীর দোয়া কামনা করেছেন। তিনি হজ পালনকালে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করবেন। আগামী ১০ই অক্টোবর প্রেসিডেন্টের দেশে ফেরার কথা রয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ
,
রাজধানী
স্থানীয় প্রতিনিধি: দক্ষিণ কেরানীগঞ্জ ও রাজধানীর কলাবাগান থেকে দুই কোটি টাকা মূল্যের কষ্টিপাথর সহ ৬ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- রাসেল (৩৮), বাতেন (৩৬), আলাউদ্দিন (৪২), সামছু (২৮), বেবী বেগম ও আলমগীর।
র্যাব-১০ এর ফ্লাইট লেফ্টিন্যান্ট কাওসার হোসেন জানান, সোমবার দুপুর পৌণে ৩ টার দিকে কেরানীগঞ্জের কদমতলীতে অভিযান চালিয়ে ৩৫ কেজি ওজেনর একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়। এসময় রাসেল, বাতেন, সামছু ও আলাউদ্দিন নামের চারজনকে আটক করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মুল্য দেড় কোটি টাকা বলে জানান তিনি।
অন্যদিকে র্যাব-২ এর এএসপি মারুফ আহমেদ জানান, রোববার রাতে কলাবাগানের কাঠালবাগান সার্জেন্ট গলির ৬৭/ই/১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি ৮৫ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের প্রাচীণ থালা ও একটি আয়তকার কষ্টিপাথর উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত এসব প্রাচীন নিদর্শনের মূল্য ৪৮ লাখ ৩৪ হাজার টাকা বলে জানান তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর এলাকায় ফেগিচাচ নিটিং অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড নামে একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ হালিশহরের ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ সংলগ্ন ওই কারখানাটির ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা দাবি করেছেন, আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই অন্তত দুইশ’ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। গার্মেন্টস ভবনের ভেতরে কোনো শ্রমিক নেই বলে ধারণা করছেন তারা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকচাপায় দুই নির্মান শ্রমিক নিহত। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের চাঙ্গীল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত দু’জন হলেন উপজেলার নিজপাট লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মো. জাকারিয়া (২৮) ও পাশ্ববর্তী চাতলারপাড় গ্রামের রাশিদ আলীর ছেলে মনির হোসেন (২৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেশায় রাজমিস্ত্রী জাকারিয়া ও মনির ডিবিরহাওর গ্রামের জনৈক নাজিম উদ্দিন’র বাড়ী থেকে নির্মাণ কাজ শেষে বাইসাইকেলযোগে জৈন্তাপুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র জাফলং থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৮৩০৪) বাইসাইকেলটিকে চাপা দেয়। চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চালক ট্রাকটি জাকারিয়ার মৃতদেহের উপর দিয়ে চালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন জাকারিয়া। স্থানীয় জনতা গুরুতর অবস্থায় যুবক মনির হোসেনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হরিপুর নামক স্থানে মনির হোসেনেরও মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর রাত সোয়া ৮টার দিকে অবরোধ তুলে নেয় জনতা।