প্রকাশকালঃ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এরশাদ
নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে হজ ও তাবলিগ সম্পর্কে আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এরশাদ এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে এরশাদ বলেছেন, ইসলামের চার স্তম্ভের অন্যতম স্তম্ভ হজ। তা নিয়ে লতিফ সিদ্দিকী যে জঘন্য ও কুৎসিত মন্তব্য করেছেন তার নিন্দা প্রকাশেরও ভাষা আমার জানা নেই। হজের ব্যাপারে আজ পর্যন্ত অন্য কোনো ধর্মাবলম্বীরাও এ ধরনের কুৎসিত মন্তব্য করেননি।
৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার মতো লতিফ সিদ্দিকী যে জঘন্য কাজ করেছেন তা এদেশের জনগণ কখনো এবং কোনোভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন এরশাদ।
৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার মতো লতিফ সিদ্দিকী যে জঘন্য কাজ করেছেন তা এদেশের জনগণ কখনো এবং কোনোভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন এরশাদ।
বিবৃতিতে এরশাদ আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে একজন
ধর্মপ্রাণ মুসলিম নারী, তিনি বহুবার হজ পালন করেছেন, সেখানে লতিফ সিদ্দিকী
তার এই উক্তির মাধ্যমে প্রধানন্ত্রীর ধর্ম বিশ্বাসের ওপরেও চরম আঘাত
হেনেছেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, যেখানে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সংবিধান অনুসারে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না- সেখানে এই লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভূতিকে আঘাত করে সরাসরি সংবিধান লঙ্ঘন করেছেন। তাই সংবিধান লঙ্ঘনের দায়ে তাকে অভিযুক্ত করতে হবে।