Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ছুটি না পেয়ে পুলিশ কনস্টেবলের বিষপানে আত্মহত্যা

স্থানীয় প্রতিনিধি: কুড়িগ্রামে দুর্গাপূজার ছুটি না পেয়ে এক পুলিশ কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছে।
 
গতকাল সোমবার বিকালে কুড়িগ্রাম সদর কোর্টে দায়িত্ব পালন শেষে প্রকাশ চন্দ্র রায় নামের ওই পুলিশ কনস্টেবল খলিলগঞ্জস্থ ভাড়াটে বাসায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সুত্রে জানা যায়,প্রকাশ চন্দ্র রায় পূজার ছুটির জন্য আবেদন করেন। কিন্তু ছুটি মঞ্জুর না হওয়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি যেতে না পারায় মানসিক যন্ত্রনায় বিষপান করেন তিনি।

প্রকাশ চন্দ্র রায় লালমনিরহাট জেলার রতিধর সিন্দুরমতি গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।তিনি ২২ বছর ধরে পুলিশ কনস্টেবল পদে পুলিশ বিভাগে চাকরি করে আসছিলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৫:০৭ PM . বিভাগঃ .

0 comments for " ছুটি না পেয়ে পুলিশ কনস্টেবলের বিষপানে আত্মহত্যা "

Leave a reply

    আর্কাইভ