Posted by
Unknown
|
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
|
Posted in
বিনোদন
বিনোদন ডেস্ক: নগ্নতাকে শিল্প হিসেবেই দেখছেন পশ্চিমারা। তারই প্রমাণ দিতে যাচ্ছেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী কেলি ব্রুক। একটি টেলিভিশন অনুষ্ঠানের জন্য নগ্ন হতে যাচ্ছেন এ ব্রিটিশ মডেল ও অভিনেত্রী।
নতুন টিভি শো ‘ওয়ান বিগ হ্যাপি’তেই খোলামেলা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে রুচিশীল ভাবেই তিনি নাকি পর্দায় হাজির হবেন! এখন দেখার বিষয় নগ্ন হয়ে তিনি কিভাবে রুচিশীল ভিবে নিজেকে উপস্থাপন করবেন।
এক ব্রিটিশ সংবাদপত্র জানায়, নতুন শোর চরিত্রের প্রয়োজন অনুসারে নগ্ন দৃশ্যের শ্যুটিং করবেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে ১০ তোলা ওজনের ২৮ টি সোনার বার এবং পাঁচ হাজার সৌদি রিয়্যাল উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টম। শুক্রবার দিনগত রাত সাড়ে আটটার দিকে ইউনাইটেড এয়ার লাইন্সের একটি ফ্লাইট থেকে এগুলি উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানান, জেদ্দা থেকে ছেড়ে আসা ইউনাইটেড এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সোনা আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়। উড়োজাহাজটি একটি আসনের নিচে আধুনিক কৌশলে সোনা আর রিয়্যাল লুকিয়ে রাখা ছিল। আটক স্বর্ণের ওজন তিন কেজি দুই শ’ গ্রাম যার বর্তমান বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: বোলা ভাইরাস প্রতিরোধ বিশ্বের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিবেচনা করছে জাতিসংঘ। বৃহস্পতিবার বিশ্বে ইবোলা ভাইরাস ঠেকাতে জাতিসংঘ একটি কার্যক্রম শুরু করেছে। এন্থনি বানবুরির নেতৃত্বে ইউএন মিশন অন ইবোলা এমার্জেন্সি রেসপন্স (ইউএনএমইইআর) লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া ট্যুরের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। তারা সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত তিনটি দেশই সফর করবেন। খবর এএফপি।
এন্থনি সাংবাদিকদের বলেন, ইবোলা আক্রান্ত সর্বশেষ ব্যক্তিটিকেও সারিয়ে তোলা এবং যে কোনোভাবে ভাইরাসটির ছড়িয়ে পড়ার ঝুঁকির অবসান হলেই কেবল ইউএনএমইইআর ঘরে ফিরবে। এছাড়া সংস্থাটি ইবোলা সংক্রান্ত কাজে যানবাহনের ব্যবস্থাসহ প্রতিবেশী দেশগুলোকে ইবোলামুক্ত রাখার বিষয়ে সহায়তা করবে।
Posted by
Unknown
|
|
Posted in
অপরাধ

নিজস্ব প্রতিবেদক: সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের শ্বশুরকে মালয়েশিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
এনামের তৃতীয় স্ত্রী ডা. ফরিদা পারভীনের বাবা ফজলুল হক বুধবার রাতে দেশে ফেরার উদ্দেশ্যে কুয়ালালামপুরের সেপাং আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে নিখোঁজ হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ফজলুল হকের শ্যালক ইউসুফ আলী বলেন, বুধবার রাতে নির্ধারিত সময়ে দেশে না ফেরায় মোবাইলে কল করে বন্ধ পাওয়া যায়।
“পরদিন সকালে মালয়েশিয়ার একটি ফোন নম্বর থেকে ছেলে মনিরুল হক মুকুলের মোবাইলে ফোন করে অপহরণের কথা নিজেই জানান ফজলুল হক। খুব দ্রুত ১০ কোটি টাকা মুক্তিপণ পাঠাতে পরিবারের সদস্যদের কাছে অনুরোধ করেন তিনি। ”
তিনি জানান, মুক্তিপনের অর্থ প্রথমে মালয়েশিয়ায় অপহৃতের ব্যাংক হিসাবে পাঠাতে বলা হলেও পরে দেশেই যমুনা সেতুর পূর্ব পাশে হস্তান্তর করতে বলা হয় বলে জানান ইউসুফ।
শুক্রবার সকালে অপহরণকারীদের কথামতো মুক্তিপণের অর্থ ওই জায়গায় পৌঁছানো হলেও অপহরণকারী চক্রের কাউকে পাওয়া যায়নি বলে তার দাবি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব ১২ এর সদস্যরা সিরাজগঞ্জ থেকে দুজনকে আটক করেছেন বলে অপহৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে র্যাব বিষয়টি সরাসরি স্বীকার করেনি।
র্যাব-১২ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, তারা মালয়েশিয়ার অপহরণকারীদের সহযোগী বাংলাদেশিদের চিহ্নিত করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। “আশা করা যাচ্ছে, ফজলুল হককে অপহরণকারীদের কাছ থেকে নিরাপদে উদ্ধার করে বাংলাদেশে আনা সম্ভব হবে।”
এই র্যাব কর্মকর্তা আরো বলেন, বিষয়টি নিয়ে এমপি এনামুর রহমান তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে ঢাকা-১৯ এর সাংসদ ডা. এনামুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
অপহৃতের ছেলে মনিরুল হক মুকুল সাংবাদিদের জানান, বেসরকারি সংস্থা প্রশিকা থেকে অবসর নেওয়ার পর তার বাবা মালয়েশিয়ায় ব্যবসা শুরু করেন। ব্যবসার কাজে প্রায়ই তাকে মালয়েশিয়া যেতে হয়।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: এক আইনজীবিকে চড়-থাপ্পড় মারার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারতের নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী। ধর্মেন্দ্র ভার্মা নামে এক আইনজীবি মানেকা গান্ধীর বিরুদ্ধে তাকে চড়-থাপ্পড় ও লাথি মারা এবং একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার এ সম্পর্কিত একটি অভিযোগ পুলিশে দায়ের করেন ওই আইনজীবি। তবে মানেকা গান্ধী তার বিরুদ্ধে আনীত ওই অভিযোগ সাফ অস্বীকার করেছেন।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভার্মা বলেন, বৃহস্পতিবার সকালে অফিস থেকে বের হয়ে দূর্গা পূজায় যোগ দিতে যাওয়ার সময় মানেকা গান্ধীর লোকেরা এসে তাকে প্রায় জোর করেই ধরে নিয়ে যায়। এরপর মানেকা গান্ধী তাকে একটি কক্ষে আটকে রেখে মারধোর করেন।
অভিযোগকারী আইনজীবি ভার্মা সমাজবাদী দলের একজন কর্মী। স্থানীয় সমাজবাদী পার্টির দুই নেতা হেমরাজ ও আনন্দ সিং যাদব মানেকা গান্ধীর এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেন এই ঘটনা থেকেই প্রমাণিত হয় গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি মানেকা গান্ধীর কোনই শ্রদ্ধাবোধ নেই।
তবে মানেকা গান্ধীর মুখপাত্র এমআর মল্লিক অভিযোগের সত্যতা পুরোপুরি অস্বীকার করে বলেন সস্তা প্রচারণা পেতেই ধর্মেন্দ্র ভার্মা এই অভিযোগ করেছেন।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: করফাঁকি দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। স্থানীয় সময় শুক্রবার বার্সেলোনার এ তারকার বিরুদ্ধে স্পেনের একটি আদালত এ ব্যাপারে রুল জারি করেন।
মেসি ও তার বাবা জর্জ হোরাসিওর বিরুদ্ধে ৪০ লাখ ইউরোরও (অর্ধকোটি মার্কিন ডলার) বেশি করফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। অবশ্য বাবা-ছেলে দু’জনই তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন।
মেসির অর্থসম্পদের হিসাব তার বাবা দেখাশোনা করেন বলে এ অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিতে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আবেদন করা হলে তা প্রত্যাখ্যান করে বিচার শুরুর রুল জারি করেন বিচারপতি। তবে আগামী পাঁচদিনের মধ্যে এ রুলের বিরুদ্ধে আপিল করতে পারবেন তারা।
স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর মতে, করফাঁকির অভিযোগ প্রমাণিত হলে মেসির ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি বড় ধরনের অর্থদণ্ড হতে পারে। বার্সেলোনা ক্লাবে মেসির বাৎসরিক বেতন এক কোটি ৬০ লাখ ইউরো বলে ধারণা করা হয়।
অভিযোগ রয়েছে, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মেসি নিজের ভাবমূর্তি কাজে লাগিয়ে স্বত্ব বিকিয়েছিলেন স্পেনের বাইরের দু’টি কোম্পানির কাছে। ওই কোম্পানি দু’টি পক্ষ থেকে আর্থিক সুবিধা নিলেও ঠিকমতো কর জমা দেননি তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
নিজস্ব প্রতিবেদক: অজ্ঞান পার্টির ছয় সদস্যকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আটককৃতরা হলেন শাহ আলম (৩৮), রমজান মোল্লা (২৪), নজরুল ইসলাম (২৪), ইমন (২৪), রাজা হাওয়ালাদ (২৯) ও আবুল হোসেন (২৫)। গতকাল গভির রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এদের মধ্যে আবুল হোসেনকে ছয়মাস এবং বাকি পাঁচজনকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করেন।
ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ও শুক্রবার তাদের সাজা দেওয়া হয়।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
,
শীর্ষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক: সেই আদিকাল থেকে চলে আসছে বিনিময প্রথা। একটি প্রদান করে আরেকটি গ্রহন ছিলো নিত্তনৈমত্তিক ব্যাপার। কিন্তু পশুর বিনিময়ে নারী আশ্চর্জ্য একটি বিনিময়। ব্যাপারটা অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হলেও সত্যি। অকল্পনীয় এ ঘটনা এখন চরম বাস্তব ভারতের মধ্যপ্রদেশের এক বিস্তীর্ণ অঞ্চলে।
শুধু পুত্রসন্তান চাওয়ার প্রাচীন সংস্কার এখনও জাঁকিয়ে বসে আছে রাজ্যটির বেশ কিছু জায়গায়। কন্যাসন্তানরা এখানে ব্রাত্য। বহুদিন ধরে ব্যাপকহারে কন্যাভ্রুণ হত্যার ফলে মধ্যপ্রদেশের বেশ কিছু জেলায় লিঙ্গ ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশোকনগর ও গুনার মতো জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা আশংকাজনকভাবে কমে গিয়েছে। ফলে বিয়ের জন্য কনে পাওয়ার তাড়নায় নারী পাচারকারীদের সাহায্য নিচ্ছেন অনেকই। চলছে মেয়ে বেচাকেনা। যাদের সামর্থ্য একটু কম, কনের বিনিময়ে তাদের কাছ থেকে গরু-মহিষ নিচ্ছেন নারী পাচারকারীরা।
সম্প্রতি মধ্যপ্রদেশের অশোকনগরের সাদোর গ্রাম থেকে এরকমই তিনজন মেয়েকে উদ্ধার করেছে মহারাষ্ট্র পুলিশ। প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের মহারাস্ট্রের চন্দ্রপুর জেলা থেকে আনা হয়েছিল।
পুলিশ জানায়, একটি মেয়েকে ৫০ হাজার টাকা ও একটি মহিষের বিনিময়ে কেনা হয়েছিল। বাকি দু’জনের দাম ধার্য হয়েছিল যথাক্রমে ৩৫ হাজার ও ৩০ হাজার টাকা। সঙ্গে একটি করে মহিষ। প্রথম স্বামী ভালো ব্যবহার না করায় তৃতীয় মেয়েটি এজেন্টের কাছে পালিয়ে যায়। তাকে আবার ৩৫ হাজার টাকায় অন্যত্র বিক্রি করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে নিজবাড়িতে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদপুর গ্রামের আবু তাহেরের বাড়িতে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো পাঁচজন। নিহতের নাম ফাতেমা বিবি (৭৫)। তিনি আবু তাহেরের মা।
আহতরা হলেন- তাহেরের স্ত্রী শামসুন নাহার (৩৮), মেয়ে রাশেদা আক্তার প্রিয়াংকা (১২), ছেলে মুসলিম উদ্দিন (৭), হোসনে আরা আক্তার মুক্তা (১৫) ও ফারজানা আক্তার স্মৃতি (৯)।
কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী সবুজ গনমাধ্যমকে বলেন, আবু তাহেরের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
“দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফাতেমা বিবি তার নিজ কক্ষেই পুড়ে মারা যান। ওই পরিবারের পাঁচ জন আগুনে আহত হয়েছেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নুরুল আনোয়ার
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪-নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার ‘মিথ্যা’ ও ‘অহঙ্কারী’ বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুদ্ধ হয়েছে। ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনকে পাকাপোক্ত করতেই তিনি ওইসব কথা বলেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আজ শুক্রবার আইকেলে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান এবং সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে তার বৈঠকের বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।
বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপিকে খুনি দল উল্লেখ করে শেখ হাসিনা মধ্য নির্বাচনের জন্য কোনো আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দেন।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কারা খুনি? আওয়ামী লীগের তিন মাসে: ২০১৩ সালের নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে বিএনপির ৩০০ নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬২ জন গুম হয়েছে। একটি বিশেষ বাহিনী তাদের তুলে নিয়ে গেছে। পাঁচ বছরে সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে যেটার এখনো কোনো বিচার হয়নি।’
তিনি বলেন, ‘তিনি তার মিশন ও ভিশনের কথা আজকের বক্তব্যে তুলে ধরেছেন। ২০২১ থেকে এখন ২০৪১ সাল পর্যন্ত জোর করে, চতুরতা করে এক কথায় গণতন্ত্রকে হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চান। তার আজকের বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।’
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: ‘বিএনপি সব ধর্মের সহাবস্থানে বিশ্বাস করে। আমরা একই সময়ে এক সঙ্গে ঈদ ও পূজাও পালন করে আসছি। কিন্তু আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক সমস্যা হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, ‘তবে কিছু কুচক্রমহল দেশের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টায় সব সময় চায় ঘোলা পানিতে মাছ শিকার করতে। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে ঢাকার রাম কৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন।
মির্জা আব্বাস সরকারের মন্ত্রী লতিফ সিদ্দিকীর নাম উল্লেখ না করে বলেন, ‘এরা চায় দেশে হিংসা-হানাহানি সৃষ্টি করতে। কিন্তু দেশের জনগণ তাদের এ সুযোগ দেবে না। জনগণ প্রতিরোধের মাধ্যমে সরকারের এ সব হীন উদ্দেশ্য ব্যর্থ করে দেবে।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার, তাঁতীদল নেতা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। তারা বলেছেন, ঈদ ও পূজার আগে পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে এবং অবিলম্বে বসতে দেওয়া না হলে ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় এক অনশন কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়।
অনশনে বক্তারা বলেন, ঈদ ও পূজার আগে কোনো বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অমানবিক। এতে হাজার হাজার হকারের পরিবারকে অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। তাই মানবিক দিক বিবেচনা করে হকারদের বসার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তারা।
হকার্স ইউনিয়ন নেতা আবদুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাসদ নেতা জাহিদুল হক মিলু, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ অনশনে উপস্থিত ছিলেন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী পশুর হাটে ছাগলের দাম ধরা হয়েছে দেড় লাক্ষ টাকা। এই ছাগটি নিয়ে সাধারণ মানুষের মনে ছিলো নানা কৌতহল। শুক্রবার সকালেই হাটে আনা হয় ছাগলটি। ছাগলটি দেখতে ভীড় জমিয়েছেন অনেকেই।
উৎসাহী ক্রেতাদের ভিড় থাকলেও দাম শুনে সবাই চোখ কপালে তুলে সরে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেনো ক্রেতাই ওই ছাগলের উল্লেখযোগ্য কোনো দাম বলেননি। এ নিয়ে ছাগল বিক্রেতারও তেমন মাথা ব্যাথা ছিল না।
তবে ছাগলের বিক্রেতা আশা করছেন, দেড় লাখ না হলেও কাছাকাছি দামে ছাগলটি বিক্রি করতে পারবেন তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল তেল জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসব ভেজাল তেল বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো- এম শহীদুল ইসলাম (৪১), মো. মোজাম্মেল হক (৩০) ও মো. জলিল মিয়া (৩২)। রাজধানীর মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তেলসহ তাদের আটক করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪০টি ৮ লিটারের সয়াবিন তেলের টিন, ৫ লিটারের তেলের বোতল ৪০টি, ২ লিটার বোতল ৭১০টি, ১ লিটারের বোতল ২০৬০টি, আধা লিটারের বোতল ৪০টি (যার প্রতিটি বোতল ও কার্টুনের গায়ে পায়রা এক্সক্লুসিভ লেখা রয়েছে), বিভিন্ন সাইজের স্টিকার ১৪ কার্টুন, প্লাস্টিকের খালি ড্রাম ৩৬টি, তেল ভরার স্টিলের ৮০০টি লিটারের খালি ট্যাংকি ১টি, বোতলের কর্ক ও অন্যান্য মালামাল ২২ প্যাকেট, ডায়মন্ড গামের বোতল (টিন) ভর্তি অবস্থায় ৬টি ও খালি ৪টি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পায়রা এক্সক্লুসিভ ১০০% পরিশোধিত সয়াবিন তেলের নামে সয়াবিন তেল খুচরা ও পাইকারী হিসেবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: ট্রেনে ওঠার সময় ট্রেনটির নিচে পড়ে আহত জামাল (২৬) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে চট্টলা এক্সপ্রেসে ওঠার সময় জামাল গুরতর আহত হয়। এসময় তার একটি পা পুরোপুরি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রচুর রক্তক্ষরন হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ‘শুক্রবার সকাল ৯টার দিকে রেলওয়ের পুরাতন স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফরমে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় নিচে পড়ে আহত হন জামাল। এ সময় তার একটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক: রেস্তোরাঁয় গিয়ে আরাম করে যা মন চায় খান। বিল দেওয়ার সময় বন্দুক দেখাবেন। মিলে যাবে ডিসকাউন্ট।
তবে সবখানে নয়, অভিনব এ নিয়ম খাটবে শুধু যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের
বার্জারন রেস্তোরাঁয়। যেখানে বন্দুক দেখালেই পাবেন এই ডিসকাউন্ট।
ভাবতে পারেন, বন্দুকের ভয়ে ডিসকাউন্ট পাচ্ছেন! কিন্তু না, রেস্তোরাঁ মালিক খুশি মনেই দিচ্ছেন এই ডিসকাউন্ট। রেস্তোরাঁ মালিকের নাম কেভিন কক্স। সাথে বন্দুক থাকলেই মিলবে ১০ শতাংশ ছাড়। মজার এ আইডিয়াটি কয়েকমাস আগে তাকে দেন এক আইন কর্মকর্তা। তার পর থেকেই চলছে।
কেভিন কক্স বলেন, প্রায় সব জায়গায় বন্দুকের উপর নিষেধাজ্ঞা থাকে। নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা বাদে বন্দুকধারী সাধারণ মানুষদের কোথাও ঢুকতে দেওয়া হয় না। এই মানুষগুলো কোথায় যাবে!
এজন্য আমি শুধু বন্দুকের উপর থাকে নিষেধাজ্ঞাই তুলিনি, ডিসকাউন্টও রেখেছি। যাতে করে অন্যরা আগ্রহী হয়। এতে আমার রেস্তোরাঁর বেশ ভালো প্রচারও হচ্ছে।
এখন কেভিনের দোকানে প্রতিদিন ১৫ থেকে ২০ জন বন্দুকধারী খাবার খেতে আসেন বলে জানা যায়।
Posted by
Unknown
|
|
Posted in
রাজধানী
বি২৪-নিউজ ডেস্ক: ৩৪টি বসন্ত পার করে ৩৫ তম বসন্ত পার করার অপেক্ষায় হোটেল গিভেন্সি ইন্টারন্যাশনালের অ্যাকাউন্টস ম্যানেজার সিরাজ উদ্দীন। আজ সন্ধ্যায়, হোটেল গিভেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়।
এসময় হোটেল গিভেন্সি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফরহাদ আমির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রিশাদ আমিরসহ হোটেলের অনান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিরাজ উদ্দীন বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক: আজ থেকে ৬০ বছর আগে ছাড়াছাড়ি হয় বাবা-মা’র। দুই ভাইয়কে নিয়ে বাবার চলে গেলেন স্কটল্যান্ড। আর বোন মার্গারেট মিশেল মায়ের সঙ্গে থেকে যান ইংল্যান্ডে।
আলাদা হওয়ার সময় তারা ছিলেন নিতান্তই শিশু, তাই বুঝতে পারেন নি বিচ্ছেদ কী জিনিস! তখন যোগাযোগ ব্যবস্থাও এখনকার মত উন্নত ছিল না। এভাবেই কেটে গেল একে একে ছয় দশক। কেউ কারও খোঁজ জানেন না!
কিন্তু নিজের বোন বলে কথা! ভাই তো বসে থাকতে পারেন না। অ্যালানও ব্যতিক্রম নন। সাহায্য নিলেন ফেসবুকের। বোনকে ছেড়ে আসার আগে তিন ভাইবোনের যে একটি মাত্র ছবি ছিল, সেটি দিয়ে দিলেন ফেসবুকে।
ওদিকে বোনটিও বসে নেই। তিনিও নানাভাবে খোঁজখবর করছিলেন ভাইদের। সৌভাগ্যক্রমে এক প্রতিবেশী ছবিটি তার নজরে আনেন। তারপর আর কী! যা হবার তাই।
বরং এতযুগ পর বোনকে খুঁজে পেয়ে ভাইয়ের প্রতিক্রিয়া শোনা যাক, গাড়ি থেকে নেমে প্রথম যখন দেখা হলো, আমরা দু’জনেই যেন হাতগুলো ছুড়ে দিলাম! আর বোন! তার কী আর চোখের জল আটকায়! অঝোরে কাঁদছিলেন ভাই অ্যালানও।
এদিকে বোনের মাধ্যমে এতযুগ পরে অ্যালানের দেখা হয় মায়ের সঙ্গেও। তিনি জানতেন না যে, মা বেঁচে আছেন। বর্তমান আলঝেইমারের রোগী মায়ের বয়স এখন ৮৮।
মার্গারেট জানান, এতবছর পরেও প্রথম দেখায় মা চিনতে পারেন ভাইকে। একসঙ্গে তাদের দু’জনের হাত ধরে শুধু কাঁদছিলেন তিনি।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়

স্থানীয় প্রতিনিধি: আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামসহ বিভিন্ন স্থানে আগামীকাল শনিবার ঈদুল আজহা পালন করা হবে। চাঁদপুরের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবছরই ঈদ পালন করে আসছে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রাসহ ৪০টি গ্রামে ১৯২৮ সাল থেকে এভাবে ঈদ উদযাপন করে আসছে প্রায় লক্ষাধিক মানুষ। দীর্ঘদিনেও আগাম ঈদ উদযাপন নিয়ে সৃষ্ট এ জটিলতার অবসান হয়নি।
১৯২৮ সালে হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদরাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইছহাক খান আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে ঈদ উদযাপন শুরু করেন। তবে গ্রামবাসীর অসহযোগিতায় সে উদ্যোগ ভেস্তে যায়। তবে সরকারি নিয়মের বাইরে একদিন আগে ঈদ পালনের উদ্যোগ গ্রহণের দায়ে মাওলানা খানকে অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
ধনাঢ্য ও প্রভাবশালী পরিবারের সন্তান মাওলানা খান ওই বছরই চলে আসেন নিজ গ্রাম একই উপজেলার সাদ্রায়। গ্রামের অসহায়, দুস্থ মোসলমানদের প্রচুর আর্থিক সাহায্য দিয়ে আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে একদিন আগে ঈদসহ সব প্রকার ধর্মীয় অনুষ্ঠান উদযাপন প্রথা চালু করেন।
স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রামে আগামীকাল শনিবার ঈদ পালন করা হবে।
এছাড়াও চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা শনিবার ঈদ পালন করবে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪-নিউজ ডেস্ক: মন্ত্রীসভায় থাকছেনা ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অযাচিত মন্তব্যের জন্য লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভায় রাখা হবে না। আজ শুক্রবার বিকেলে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন পরবর্তি সাংবাদিকদের সাথে প্রশ্নত্তোর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন
তিনি বলেন, অযাচিত মন্তব্যের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে খেসারত দিতে হবে। লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভায় রাখা হবে না। তবে সাংবিধানিকভাবেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে। মন্ত্রীকে বিদায় দিতে কিছু নিয়ম রয়েছে। সরকারকে সে নিয়ম পালন করতে হয়। হয়তো তাকে পদত্যাগ করতে হবে। অথবা তাকে অব্যাহতি দেওয়া হবে। রাষ্ট্রপতি ফিরলে তার অব্যাহতি সংক্রান্ত ফাইলে সই করলেই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে।
আওয়ামী লীগ থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটি গঠনতন্ত্র মেনে চলে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটি গঠন করেছে জাতিয় পার্টি। সৈয়দ আবু হোসেন বাবলাকে আহ্বায়ক এবং জহিরুল আলম রুবেলকে সদস্য সচিব করে জাতীয় পার্টির ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার ১৯৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক আদেশে দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ কমিটি গঠন করেন।
জাপার যুগ্ম-দফতর সম্পাদক আব্দুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন রমেশ টেন্ডুলকারকে ‘ভারত পরিস্কার অভিযান’ ক্যাম্পেইনে নামার আমন্ত্রন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সেই আমন্ত্রনে সারাও দিয়েছেন শচীন। আর অভিযানে দেশের সকল মানুষকে রাস্তায় নামার আমন্ত্রন জানালেন শচীন।
২ অক্টোবর ছিল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী। দেশটির প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এ উপলক্ষ্যে ‘ভারত পরিস্কার অভিযান’ নামে এক ক্যাম্পেইনের সূচনা করেন দিল্লির রাজপথে।
মোদী নিজেই ঝাড়ু হাতে দিল্লির রাজপথে এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এরপর তিনি এ আমন্ত্রন জানিয়েছেন ভারতের আরো নয় তারকাকে। তাদের মধ্যে শচীন অন্যতম। আরো ছিলেন ভারতের অভিনেতা সালমান খান, আমির খান ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা।
আর তার ডাকে সাড়া দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শচীন। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ১০ ও ১৪ সেকেন্ডের দুটি ভিডিও বার্তা পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘দেশ পরিস্কার এই চিন্তাভাবনাটি অসাধারন। দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এই চ্যালেঞ্জকে আমি গ্রহণ করলাম।’
সেখানে তিনি আরো বলেন, ‘স্বচ্ছ ভারত মানে সত্যিকারের ভারত। আসুন আমরা সবাই মিলে এ অভিযানে নামি এবং দেশকে সুন্দর করে তুলি।’
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বি২৪-নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের আন্দোলন মানেই তো মানুষ খুন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন পরবর্তি সাংবাদিকদের সাথে প্রশ্নত্তোর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার কঠোর আন্দোলনের হুশিয়ারি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারা যদি আবার সহিংশতা সৃষ্টির চেষ্টা করে তাহলে দেশবাসীকে সাথে নিয়ে সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, অনেকে মনে করেছিলেন ৫ জানুয়ারি নির্বাচনের পর দেশে অরজকতা সৃষ্টি হবে, অনেক খুন বৃদ্ধি পাবে। কিন্তু তা হয়নি কারন দেশবাসী বিএনপি-জামায়াতের খুনের রাজনীতি গ্রহন করেনি। আমরা দেশবাসীকে সাথে নিয়ে খুনের রাজনীতি প্রতিহত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছি।
তিনি আরও বলেন, তাদের কঠোর আন্দোলন প্রতিহত করার শক্তি সরকারের আছে। কারন সরকারের সাথে জনগন আছে। আর যত দিন জনগন আমাদের সাথে আছে ততদিন দেশের স্বাধীনতা বিরোধী শক্তি দেশের ক্ষতি করতে পারবেনা।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: প্রবিত্র হজ, মহানবী (সঃ) ও তাবলিগ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় ২০টি মামলা হয়েছে।
বিভিন্ন মামলার প্রেক্ষিতে বেশ কয়েকটি আদালত থেকে তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।
লতিফ সিদ্দিকী নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রতি বছর হজ-এ লক্ষ লক্ষ মুসলমানের উপস্থিতিকে সময় এবং সম্পদের অপচয় বলে বর্ণনা করায় বাংলাদেশে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকায় নতুন চারটি মামলা হয়েছে। এর আগে দু’টি মামলা হয়েছিল। ঢাকার বাইরে চাঁদপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একই অভিযোগে সব মিলিয়ে ১৯টির মতো মামলা হয়েছে দু’দিনে। এরমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আদালত এক ডজনের বেশি মামলায় লতিফ সিদ্দিকীকে তলব করেছে।
লতিফ সিদ্দিকীর মন্তব্যের জন্য তাঁকে গ্রেফতারের দাবিতে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত ইসলাম এবং ইসলামপন্থী বিভিন্ন দল আল্টিমেটাম দিয়েছে।

বিএনপিসহ বড় দলগুলোও প্রতিবাদ জানাচ্ছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগেও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে মি: সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে প্রধানমন্ত্রীর দফতর বা সরকারের অন্য কোন পর্যায় থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেয়া হয়নি।
বিভিন্ন আদালতের এই সমনে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য ১৫ই অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিভিন্ন তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে।
তবে আব্দুল লতিফ সিদ্দিকী এখনও বিদেশে রয়েছেন।
Posted by
Unknown
|
|
Posted in
দুর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি: নাটোর সদর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় বড়াইগ্রামে যাত্রীবাহীবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন। শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে এঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, বেলা সোয়া তিনটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিন জন নিহত হয়। আহত হয় অন্তত ২৮ যাত্রী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করিয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
বি২৪ নিউজ ডেস্ক: আমরা আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানন তিনি।
সম্মেলন পরবর্তি সাংবাদিকদের সাথে প্রশ্নত্তোর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সামান্য পরিমান লোডশেডিং হচ্ছে। কিন্তু আমরা একটু সচেতন হলে আমরা অনেকাংশে লোডশেডিং কমিয়ে আনতে পারি। আমরা চেষ্টা করছি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিবো।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি জাতিসংঘে প্রশংসিত হয়েছে এবং যুক্তরাষ্ট্র আমার সফর সার্বিকভাবে সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানন তিনি।
সম্মেলনে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা হবে। এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ন দেশ হিসাবে গড়ে তোলা হবে। যাতে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারে।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নত্তোর পর্বে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক সাংবাদিক লতিফ সিদ্দিকি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, লতিফ সিদ্দিকি এর বক্তব্যে সরকার বেকায়দায় পড়েনি , তিনি নিজেই বেকায়দায় পড়েছেন। তিনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছে।
আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি লতিফ সিদ্দিকির ব্যপারে আমি যা বলেছি তাই হবে। তবে সবকিছু করার জন্য কিছু প্রসিডিউর আছে আমরা প্রসিডিউর মেনে যত তাড়াতাড়ি সম্ভব তা বাস্তবায়ন করা হবে। তিনি আর্রও জানন ষ্ট্রপতি দেশের বাইরে আছে তিনি দেশে ফিরলে প্রসিডিউর শুরু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বক্তব্য দিয়ে ঠিক করেননি। আমি একজন মুসলিম হিসাবে অনেক কষ্ট পেয়েছি।
Posted by
Unknown
|
|
Posted in
আইন ও আদালত
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনের কথা না মেনে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে সদরঘাটে দুটি লঞ্চের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চলাকালে এ ব্যবস্থা নেয়া হয়। এখনো অভিযান চলছে বলে জানা গেছে।
এ অভিযানের পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
লঞ্চ দু’টি হলো- জনৈক জয়নাল আবেদিনের মালিকানাধীন কর্ণফুলী-৯ এবং গোলাম কিবরিয়া টিপুর মালিকানাধীন এমভি পানামা।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: ‘লতিফ সিদ্দিকীর বক্তব্যের সঙ্গে সরকার, দল বা জোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ইনু বলেন, নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময়কালে দেওয়া বক্তব্য তার (লতিফ সিদ্দিকী) একান্ত ব্যক্তিগত এবং এর দায়ভার তার নিজের।’
বৃহস্পতিবার মিনা থেকে হজ পালনরত তথ্যমন্ত্রী টেলিফোনে এক বিবৃতিতে এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে শুক্রবার তা সংবাদ মাধ্যমে প্রেরিত হয়।
হাসানুল হক ইনু তার বিবৃতিতে আরও বলেন, ‘সরকার ইসলামসহ কোনো ধর্মের বিরুদ্ধে বা কোনো ধর্মপ্রাণ নাগরিকের অনুভূতিতে আঘাতকারী কোনো বক্তব্যকে কখনও সমর্থন করে না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা সমন্বয়ে ১৩০ জনের বিশেষ প্রতিনিধি দলসহ এক হাজার ৫০৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৮ হাজারেরও বেশি বাংলাদেশী বেসরকারিভাবে বরাবরের মতো এ বছরেও সরকারের পৃষ্ঠপোষকতায় হজ পালন করছেন।
হাসানুল হক ইনু বলেন, ‘লতিফ সিদ্দিকীর ধর্মবিরোধী বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী ইতোমধ্যে তাকে শুধু মন্ত্রিসভা থেকেই নয়, দল ও জোটের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরো বলেন, যেহেতু লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
হজ পালনরত এবং দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী সকলকে আনন্দের সঙ্গে ঈদ উৎসব পালনের আহ্বান জানান।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। আজ শুক্রবার আফগান সীমান্তবর্তী একটি গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকার কাছে এ ঘটনা ঘটে। এলাকাটিতে পাকিস্তানী বাহিনী এক দশক ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার ভোরে খাইবারে পরিচালিত বিমান হামলাটি কার্যকর হয়েছে। এতে জঙ্গিদের তিনটি ঘাঁটি ধ্বংস ও ১৫ জঙ্গি নিহত হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ওই এলাকায় তালেবান ও অপর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সদস্যরা আশ্রয় নিয়েছে।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: সরকার ক্ষমতায় থাকলে শত শত নাস্তিক জন্ম নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। তিনি বলেছেন, “যতদিন এই কৃতদাস সরকার ক্ষমতায় থাকবে ততদিন লতিফ সিদ্দিকীর মতো শত শত নাস্তিক জন্ম নেবে। এদের বিরুদ্ধে হুঁশিয়ার থাকতে হবে।” শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শফিউল আলম প্রধান বলেন, আপনি আমেরিকায় যাওয়ার সময় লতিফ সিদ্দিকীকে সঙ্গে করে নিয়ে গেলেন। কিন্তু আসার সময় কেনো তাকে নিয়ে এলেন না। আপনি সত্যি যদি তার বিচার চাইতেন তবে তাকে সঙ্গে করে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিতেন।
সরকার লতিফ সিদ্দিকীর বিচার করবে না উল্লেখ করে তিনি বলে, অবৈধ সরকারের কাছে লতিফ সিদ্দিকীর বিচার চাইব না, আমরা আল্লাহর কাছে বিচার চাই।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
বি২৪ নিউজ ডেস্ক: ৬০তম কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনে যোগদানের জন্য ক্যামেরুনের রাজধানী ইয়ান্ডি’র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সকালে তিনি ইয়ান্ডি’র উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
কমনওয়েল্থ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নেয়ার পর তিনি জেনেভায় ১৩১তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দেবেন। আজ জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা বলা হয়।
সিপিএ’র ৬০তম কমনওয়েল্থ পার্লামেন্টারি সম্মেলন এ বছর ২ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ক্যামেরুনের রাজধানী ইয়ান্ডিতে এবং আইপিইউর ১৩১-তম এসেম্বলি ১২ থেকে ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল সম্মেলন দু’টিতে অংশ নেবে।
উল্লেখ্য, সম্মেলনে যোগদানকারী সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যগণ হলেন, জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, আইপিইউ সদস্য ইমরান আহমেদ এমপি, কমনওয়েল্থ ওমেন পার্লামেন্টারিয়ান স্টিয়ারিং কমিটি’র সদস্য সাগুফতা ইয়াসমিন এমপি এবং ওয়ারেসাত হোসেন বেলাল এমপি।
Posted by
Unknown
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: ইনচনে এশিয়ান গেমস টি-টোয়েন্টির ফাইনালে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে স্বর্ণ জিতে নিলো শ্রীলঙ্কা। ইয়নহুই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।
তবে আফগানদের দাপুটে বোলিংয়ে লঙ্কানদের সংগ্রহ খুব বেশি বড় হয়নি। ১৯.১ ওভারে ১৩৩ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে লাহিরু থিরিমান্নের নেতৃত্বে খেলতে আসা দলটি।
ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। তিনি ৩৭ বলে সাত চার ও এক ছয়ে এই রান করে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউ হন। এছাড়া ৩৩ রান করেন দিনেশ চান্দিমাল। আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। নবী ৩.১ ওভারে ১৮ রানে চারটি উইকেট নিয়েছেন।
এদিকে, ১৩৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তান্ডবে খেই হারিয়ে ফেলে আফগানরা। ১৭.৪ ওভারে মাত্র ৬৫ রান তুলতেই শেষ হয় তাদের ইনিংস।
দলের তিন জন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে আসতে পারেনি। ওপেনার নাজিব সরকার ব্যক্তিগত সর্বোচ্চ ১৭ রান করে। লঙ্কান বোলারদের মধ্যে জীভান মেন্ডিস নিয়েছেন তিনটি উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন ইসুরু উদানা ও চাতুরাঙ্গা ডি সিলভা।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংবর্ধনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এঘটনা ঘটে। এসময় সাংবাদিকের মটরসাইকেলসহ প্রায় ১০টি যানবাহন ভাংচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে হেলিকপ্টারে করে এরশাদ রংপুর স্টেডিয়ামে নামেন এরশাদ। পরে নিজ বাসভবন পল্লী নিবাসে যাওয়ার আগ মূর্হুতে বাসভবনের সামনে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার সমর্থক ও জেলা ও মহানগরের নতুন কমিটির সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষকালে সাংবাদিকের মটরসাইকেলসহ ১০টি যানবাহন ভাংচুর করা হয়।
উল্লেখ্য, এসময় ঢাকা-রংপুর-দিনাজপুর মহাসড়কে সবধরনের যানচলাচল বন্ধ হয়ে পরে। এরশাদ ৫ দিনের সফরে রংপুর এসেছেন।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ৬০তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের জন্য ক্যামেরুনের রাজধানী ইয়ান্ডির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ শুক্রবার ভোরে তিনি ক্যামেরুন এর রাজধানী ইয়ান্ডি এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন এর ৬০তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স ২ থেকে ১০ অক্টোবর ক্যামেরুনে এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এর ১৩১-তম এসেম্বলি ১২-১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল সম্মেলন দু’টিতে অংশ নিবেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণ শেষে স্পিকার ১৩১তম আইপিইউ সম্মেলনে যোগদানের জন্য জেনেভার উদ্দেশ্যে ক্যামেরুন ত্যাগ করবেন।
Posted by
Unknown
|
|
Posted in
আবহাওয়া ও পরিবেশ
অনলাইন ডেস্ক: আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশের পূর্বাংশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৪৪ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৬ শতাংশ।
Posted by
Unknown
|
|
Posted in
সারাদেশ
স্থানীয় প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। নিহত যুবকের নাম আয়নাল শেখ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
Posted by
Unknown
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার বেনাগজি বিমানবন্দরের কাছে সৈন্যদের সঙ্গে ইসলামপন্থী বন্দুকধারীদের সংঘর্ষে ও তিনটি গাড়ি বোমা হামলায় ৩৬ জন সৈন্য নিহত ও ৭০ জনের বেশি লোক আহত হয়েছে। আজ শুক্রবার লিবীয় সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। এদিকে জাতিসংঘ দেশটিতে শান্তি স্থাপন প্রচেষ্টার বিরোধীদের বিরুদ্ধে অবরোধের হুমকি দিয়েছে।
বিশেষ বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘বৃহস্পতিবার সৈন্য ও ইসলামপন্থী বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষের পর তিনটি গাড়ি বোমা হামলায় ৩৬ সৈন্য নিহত হয়েছেন।’ঐ মুখপাত্র আরো বলেন, সেনাবাহিনীর একটি বহর বিমানবন্দরের কাছ দিয়ে যাবার সময় দুটি গাড়ি বিস্ফোরিত হয় এতে তিন সৈন্য নিহত হয়। পরে বিমানবন্দরের কাছেই তৃতীয় গাড়িবোমা হামলা চালানো হয়। খবর এএফপি’র।
বেনগাজীতে শুধু উভয়পক্ষের মধ্যে সংঘর্ষই নয়, নিরাপত্তা বাহিনীর সদস্য, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের হত্যার ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার লিবিয়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দিয়েছে। লিবিয়ায় চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ নেয়া হয়।
Posted by
Unknown
|
|
Posted in
জাতীয়
নিজস্ব প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছে মহাসড়কে যানজট নেই। আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যেমে প্রকাশ করা হয়। এ ব্যাপারে জা নতে চাইলে মন্ত্রী বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দুটি সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিন ঘণ্টা যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিলো।
এছাড়া দেশের অন্য মহাসড়কে বাস চলাচল বেড়ে যাওয়ার কারণে গাড়ির গতি কিছুটা কমেছে তবে যানজট হয়নি। এক সঙ্গে গার্মেন্টস কারখানাগুলো ছুটি দেওয়ার কারণে রাস্তায় বাস চলাচল বেড়ে যাওয়ায় মহাসড়কে গাড়ি চলাচলের গতি কমেছে বলে জানান তিনি।
ঈদ উপলক্ষে যারা ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের বিরুদ্ধে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
খেলাধুলা
স্পোর্টস ডেস্ক: ইউরো-২০১৬ বাছাইপর্বের ম্যাচে পোল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছেন বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।
দলে ডাক পাওয়া ২০ জন ফুটবলারের মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার করিম বেলারাবি।
প্রথম বাছাইপর্বের ম্যাচে জার্মানি স্কটল্যান্ডের বিপক্ষে গত আগস্টে ২-১ গোলের জয় পেয়েছিল। আর এবার নতুনদের সঙ্গে অভিজ্ঞদের খেলিয়ে পোল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট পেতে চান জোয়াকিম লো।
আগামী ১১ অক্টোবর ওয়ারসতে পোল্যান্ডের বিপক্ষে এবং ১৪ অক্টোবর জেলসেলকিরচেনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লো’র ছাত্ররা।
জার্মানি দল-গোলরক্ষকঃ ম্যানুয়েল ন্যুয়ের, রোমান উইদেনফেলার ও রন-রবার্ট জেইলার।
ডিফেন্সঃ বোয়েতাং, এরিক ডার্ম, ম্যাথিয়াস জিনতার, ম্যাট হ্যামেলস, মুস্তাফি, অ্যান্তোনিও ও সেবাস্তিয়ান রুদি।
মিডফিল্ডারঃ তরিম বেলারাবি, ড্রাক্সলার, ক্রেমার, টনি ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি ও আন্দ্রে শুরল।
ফরোয়ার্ডঃ মারিও গোতজে ও ম্যাক্স ক্রুস।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
স্থানীয় প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব -উল আলম হানিফ জানিয়েছেন, আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ইতোমধ্যে তার (লতিফ সিদ্দিকী) বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। বিচার বিভাগ থেকে যে সিদ্ধান্ত হবে যে আইনি প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ীই ব্যবস্থা হবে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রীপরিষদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের কিছু নিয়মকানুন রয়েছে সেটা সময়ের ব্যাপার। রাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদ সচিব হজে গিয়েছেন। তারা ফিরলেই অব্যাহতি কার্যকর হয়ে যাবে। তিনি আরও জানান, লতিফ সিদ্দিকীকে তার সরকারি কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
লতিফ সিদ্দিকীকে নিয়ে বিএনপির রাজনীতিক ইস্যু তৈরি প্রসঙ্গে হানিফ বলেন, এই পাঁচ বছরে আওয়ামী লীগের যে ধারাবাহিক সফলতা রয়েছে এই সফলতার কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব কারণে লতিফকে ইস্যু করে যে রাজনীতি করার চেষ্টা করছে সেই আশায় বালি পড়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজধানী
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মোহাম্মাদ(সা.), হজ ও তাবলিগ জামায়াত নিয়ে আবদুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুসল্লিরা।
আজ শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দল ও সাধারণ মুসল্লিরা এ বিক্ষোভে অংশ নেন। যদিও এ আশঙ্কায় আজানের পরপর অতিরিক্ত পুলিশ অবস্থান নেয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায়।
বিক্ষোভ মিছিল শেষে মসজিদের উত্তর গেটের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাফরুল্লাহ খান, ড. খলিলুর রহমান মাদানী, আব্দুস সবুর মাতুব্বর, মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম, অধ্যাপক আব্দুল করিম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে মহানবী (সা.), হজ, তাবলিগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মন্তব্য করে সমালোচিত হয়েছেন লতিফ দিদ্দিকী। এ পর্যন্ত বেশ কয়েকটি মামলা হয়েছে। কোন কোন আদালত তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
Posted by
Unknown
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: দেশে শান্তি ঠিকই আছে, অশান্তিতে আছেন শুধু খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ যখন বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশংসা করছেন তখন বিএনপি চেয়ারপারসন বলছেন দেশে শান্তি নাই। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক আনন্দ র্যালি পূর্ব মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, একটি বিশেষ মহল দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। কিন্তু তাদের সে সুযোগ দেয়া হবে না। দেশের সচেতন জনগণ তাদের এই সুযোগ দেবে না।
তিনি তারেক জিয়ার উদ্দেশে বলেন, বিদেশের মাটিতে বসে অনেক কথা বলা যায়। মহান মুক্তিযুদ্ধের সময় বেগম খালেদা জিয়াও নয়মাস পাক বাহিনীর আতিথেয়তায় ছিলেন। বেগম খালেদা জিয়াও একজন পাকবান্ধবী নেত্রী হিসেবে সবাইর কাছে পরিচিত ।
তিনি আরও বলেন, তিনি বলেন, বিএনপির নেতা-নেত্রীরা হতাশা থেকে মানসিক রোগী হিসেবে পরিগণিত হয়ে গেছে। তাদেরকে নিরাময় কেন্দ্রে পাঠিয়ে মানসিক রোগের চিকিৎসা দেয়া প্রয়োজন।
হজ নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর করা মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক এ মন্ত্রী বলেন, শেখ হাসিনা কখনো ইসলামের কটাক্ষকারীকে প্রশয় দেন না। ইতোমধ্যে লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তাকে আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হবে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা চলছে এগুলো মোকাবেলা করতে প্রভাবশালী আইনজীবী নিয়োগ করার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
কামরুল ইসলাম বলেন, আপনাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা চলছে এগুলো মোকাবেলা করতে প্রভাবশালী আইনজীবী নিয়োগ করুন। নতুন করে যাতে মামলা না হয় সেভাবে চলেন। আন্দোলনে নেমে আবারও অরাজকতা শুরু করলে আরও মামলা হতে পারে।
ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নার সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, ড. কামাল ও মান্নারা এক হয়েছে। এদের কোনো রাজনৈতিক শক্তি নেই। এরা কাগুজে রাজনৈতিক দল। এদের শক্তি মিডিয়া। এরা বিএনপি-জামায়াতের সুরে কথা বলে।
ড. কামালের সমালোচনা করে তিনি বলেন, ড. কামাল দলের গণতন্ত্রের কথা বলেন। অথচ তার দলেই (গণফোরাম) গণতন্ত্র নেই। দীর্ঘদিন ধরে সম্মেলন হয় না। একেক সময় একেক জনকে সাধারণ সম্পাদক করেন। তাও আবার ভারপ্রাপ্ত।
জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অভিনেতা ড. ইনামুল হক, আওয়ামী লীগ নেতা জি এম আতিক, অরুণ সরকার রানা প্রমুখ।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
রাজধানী
নিজস্ব প্রতিবেদক: লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলার দায়ে এম.ভি জাহিদ-৪ এর মালিক ওহাব মেলকারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বিআইডব্লিটিএ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিআইডব্লিউটিএ, ঢাকা জেলা পুলিশ ও নৌ পুলিশের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। এসময় লঞ্চটির মাস্টার মোহাম্মদ শাহীন মিয়ার লাইসেন্স জব্দ করা হয়।
বিআইডব্লিটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ জয়নুল আবেদিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে বিআইডব্লিটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা হচ্ছিল। নদী পথে টহল দেওয়ার সময় আমাদের নজরে পড়লে মাস্টারের লাইসেন্স জব্দ করি। এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে এ অপরাধের জন্য লঞ্চ মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্য করে হামলার অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া।
ইরাকে আইএস ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ও তাদের আরব মিত্ররা বোমা হামলা করছে দুই সপ্তাহ ধরে। সেখানে ফাইটার জেট দিয়ে সাহায্য করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, আইএস বিশ্ববাসীর বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তা অবশ্যই থামাতে হবে।
এদিকে বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্ট দেশটির সরকারকে সিরিয়া ও ইরাক সীমান্তে অভিযান চালানোর অনুমতি দিয়েছে।
একইসঙ্গে তুরস্কের সীমান্তে থেকে সামরিক ঘাঁটি ব্যবহার করে বিদেশী সেনাদের আইএস ঘাঁটিতে হামলার অনুমোদনও দিয়েছে পার্লামেন্ট।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
দুর্ঘটনা
স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার চালা-মুকন্দগাতি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে বেলাল হোসন (৩৭) ও একই গ্রামের রইচ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৩৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে বেলাল ও কামাল মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। তারা মুলিবাড়ি রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী সৈকত পরিবহনের একটি যাত্রিবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই বেলাল এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যান।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপারদের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Posted by
Abul Kalam Azad
|
|
Posted in
খেলাধুলা
,
শীর্ষ সংবাদ
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস ক্রিকেটে হংকংকে ২৭ রানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়ার ইনচেনে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি। নির্ধারিত ২০ ওভারে টাইগাররা ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৫ রানে থেমে যায় হংকংয়ের ইনিংস।
বাংলাদেশে পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সাকিব আল হাসান । এছাড়া মাহমুদুল্লাহ ৩৫, শামসুর রহমান ২৬ ও তামিম ইকবাল করেন ২২ রান। হংকংয় বলার নাদিম ৩ উইকেট দখলে নেন।
অন্যদিকে, ১৬২ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে হংকং। বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ৩টি ও সাকিব ২টি উইকেট নিয়েছেন।