Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

প্রধানমন্ত্রীর ‘মিথ্যা’ ও ‘অহঙ্কারী’ বক্তব্যে জাতি হতাশ: ফখরুল


বি২৪-নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার ‘মিথ্যা’ ও ‘অহঙ্কারী’ বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুদ্ধ হয়েছে। ২০৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনকে পাকাপোক্ত করতেই তিনি ওইসব কথা বলেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার আইকেলে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান এবং সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে তার বৈঠকের বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপিকে খুনি দল উল্লেখ করে শেখ হাসিনা মধ্য নির্বাচনের জন্য কোনো আলোচনার সম্ভাবনাকে উড়িয়ে দেন।

এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কারা খুনি? আওয়ামী লীগের তিন মাসে: ২০১৩ সালের নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে বিএনপির ৩০০ নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ৬২ জন গুম হয়েছে। একটি বিশেষ বাহিনী তাদের তুলে নিয়ে গেছে। পাঁচ বছরে সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে যেটার এখনো কোনো বিচার হয়নি।’

তিনি বলেন, ‘তিনি তার মিশন ও ভিশনের কথা আজকের বক্তব্যে তুলে ধরেছেন। ২০২১ থেকে এখন ২০৪১ সাল পর্যন্ত জোর করে, চতুরতা করে এক কথায় গণতন্ত্রকে হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চান। তার আজকের বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।’

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৫৮ PM . বিভাগঃ , .

0 comments for " প্রধানমন্ত্রীর ‘মিথ্যা’ ও ‘অহঙ্কারী’ বক্তব্যে জাতি হতাশ: ফখরুল "

Leave a reply

    আর্কাইভ