Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঢাকা মহানগর দক্ষিণে জাপার নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটি গঠন করেছে জাতিয় পার্টি।  সৈয়দ আবু হোসেন বাবলাকে আহ্বায়ক এবং জহিরুল আলম রুবেলকে সদস্য সচিব করে জাতীয় পার্টির ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার ১৯৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক আদেশে দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ কমিটি গঠন করেন।

জাপার যুগ্ম-দফতর সম্পাদক আব্দুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:৩৭ PM . বিভাগঃ .

0 comments for " ঢাকা মহানগর দক্ষিণে জাপার নতুন কমিটি গঠন "

Leave a reply

    আর্কাইভ