প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
এরশাদের সংবর্ধনাকে কেন্দ্র করে জাপার দুগ্রুপে সংঘর্ষ, আহত ৩০
স্থানীয় প্রতিনিধি: রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংবর্ধনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এঘটনা ঘটে। এসময় সাংবাদিকের মটরসাইকেলসহ প্রায় ১০টি যানবাহন ভাংচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে হেলিকপ্টারে করে এরশাদ রংপুর স্টেডিয়ামে নামেন এরশাদ। পরে নিজ বাসভবন পল্লী নিবাসে যাওয়ার আগ মূর্হুতে বাসভবনের সামনে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার সমর্থক ও জেলা ও মহানগরের নতুন কমিটির সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষকালে সাংবাদিকের মটরসাইকেলসহ ১০টি যানবাহন ভাংচুর করা হয়।
উল্লেখ্য, এসময় ঢাকা-রংপুর-দিনাজপুর মহাসড়কে সবধরনের যানচলাচল বন্ধ হয়ে পরে। এরশাদ ৫ দিনের সফরে রংপুর এসেছেন।
