প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিলোমিটার জুড়ে যানজট
স্থানীয় প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালয়াকৈরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরে ফেরা উত্তরাঞ্চলের যাত্রীরা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ভীড়ে মহাসড়কে
যানবাহনের ব্যাপক চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিভিন্ন
পয়েন্টে গরু ভর্তি ট্রাক বিকল হওয়ার কারণেও এ যানজটের সৃষ্টি হয়েছে বলে
জানিয়েছে পুলিশ। পুরো মহাসড়কেই কোথায় গাড়ি চলছে অত্যন্ত ধীরগতিতে আবার
কোথায় গাড়ি থেমে আছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সহকারী উপ-পদিরর্শক (এএসআই) মহসিন আলী
জানায়, চন্দ্রা থেকে গাজীপুরের চৌরাস্তা ও নবীনগরের কোনো দিকেই যানবাহন
এগোচ্ছে না। এ কারণে চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে যানজট লেগে আছে
উত্তরবঙ্গের ১৬টিসহ ২৬টি জেলার যানবাহন চলাচল করে এ সড়কে। ঈদের আগে আজ কর্মদিবস শেষ করে একসঙ্গে ঘরে ফেরার চাপের কারণে এ যানজট।
