প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বন্দুক দেখালেই মিলবে ডিসকাউন্ট!
অনলাইন ডেস্ক: রেস্তোরাঁয় গিয়ে আরাম করে যা মন চায় খান। বিল দেওয়ার সময় বন্দুক দেখাবেন। মিলে যাবে ডিসকাউন্ট।
তবে সবখানে নয়, অভিনব এ নিয়ম খাটবে শুধু যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের বার্জারন রেস্তোরাঁয়। যেখানে বন্দুক দেখালেই পাবেন এই ডিসকাউন্ট।
ভাবতে পারেন, বন্দুকের ভয়ে ডিসকাউন্ট পাচ্ছেন! কিন্তু না, রেস্তোরাঁ মালিক খুশি মনেই দিচ্ছেন এই ডিসকাউন্ট। রেস্তোরাঁ মালিকের নাম কেভিন কক্স। সাথে বন্দুক থাকলেই মিলবে ১০ শতাংশ ছাড়। মজার এ আইডিয়াটি কয়েকমাস আগে তাকে দেন এক আইন কর্মকর্তা। তার পর থেকেই চলছে।
কেভিন কক্স বলেন, প্রায় সব জায়গায় বন্দুকের উপর নিষেধাজ্ঞা থাকে। নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা বাদে বন্দুকধারী সাধারণ মানুষদের কোথাও ঢুকতে দেওয়া হয় না। এই মানুষগুলো কোথায় যাবে!
এজন্য আমি শুধু বন্দুকের উপর থাকে নিষেধাজ্ঞাই তুলিনি, ডিসকাউন্টও রেখেছি। যাতে করে অন্যরা আগ্রহী হয়। এতে আমার রেস্তোরাঁর বেশ ভালো প্রচারও হচ্ছে।
এখন কেভিনের দোকানে প্রতিদিন ১৫ থেকে ২০ জন বন্দুকধারী খাবার খেতে আসেন বলে জানা যায়।