প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা হলে হকারদের কঠোর আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। তারা বলেছেন, ঈদ ও পূজার আগে পুর্নবাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে এবং অবিলম্বে বসতে দেওয়া না হলে ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় এক অনশন কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়।
অনশনে বক্তারা বলেন, ঈদ ও পূজার আগে কোনো বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অমানবিক। এতে হাজার হাজার হকারের পরিবারকে অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। তাই মানবিক দিক বিবেচনা করে হকারদের বসার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান তারা।
হকার্স ইউনিয়ন নেতা আবদুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাসদ নেতা জাহিদুল হক মিলু, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ অনশনে উপস্থিত ছিলেন।
