Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

আগামী কাল রোববার সাতক্ষীরায় হরতাল ডেকেছে জাময়াত

Posted by Unknown | শনিবার, ১৮ মে, ২০১৩ | Posted in ,


রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধাবেলা সাতক্ষীরায় হরতাল ডেকেছে জামায়াত। সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক মন্ডল এ কথা জানান। জামায়াতের বিভিন্ন নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে বলে জানান জেলা জামায়াতের আমির।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করলেন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনি

Posted by Unknown | | Posted in ,


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এর সাথে সাক্ষাত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনি। এ সময় জন কেরি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঘূর্নিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্থদের সাহায্য  দিবে যুক্তরাষ্ট্র। জন কেরি সাভারে ভবন ধ্বসে নিহতদের প্রতি সমবেদনা জানান। বাংলাদেশে কেরির অনেক শুভাকাঙ্খি আছেন বলে দিপু মনি জানিয়ে বাংলাদেশ সফরের জন্য জন কেরিকে অনুরোধ জানিয়েছেন।

খুব শিঘ্রই তিনি বাংলাদেশ সফর করবেন বলে আশ্বাস দিয়েছেন।

শুধু সদস্যপদ রক্ষার জন্য নয় বরং দাবি নিয়ে সংসদে আসুনঃ প্রধানমন্ত্রী

Posted by Uzzwal Dhali | | Posted in

বিএনপির সাংসদরা সংসদে আসছেন


বিএনপি সংসদে আসতে আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "শুধু সদস্যপদ রক্ষার জন্য নয়, দাবি নিয়ে আলোচনা করতে সংসদে আসুন। সংসদে এসে উঁকি দিয়ে চলে যাবেন না।" আজ শনিবার সকালে গণভবনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, "আজ পত্রিকায় দেখলাম, আর মাত্র সাত দিন সংসদে অনুপস্থিত থাকলে, অর্থাৎ ৯০ দিন হয়ে গেলে তাঁদের সদস্যপদ থাকবে না। আমি অনুরোধ করব, তাঁরা যেন সংসদে এসে আলোচনা করেন। শুধু সদস্যপদ রক্ষার জন্য একবার এসে উঁকি দিয়ে যেন চলে না যান। উনি সংসদে এসে এক ঘণ্টা, দেড় ঘণ্টা, প্রায় দুই ঘণ্টার লম্বা একখানা বক্তৃতা দিয়ে চলে যান। ব্যস, হয়ে গেল! ওই স্টাইলটার যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা চাই, ওনারা সংসদে থেকে যা বলার বলুন। অন্তত গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আসুন।"

রায়ান অর্নবের নতুন অ্যালবাম " ইচ্ছে ঘুড়ি "

Posted by Unknown | | Posted in


বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল শিল্পী রায়ান অর্নব। তার ২য় অ্যালবাম ' ইচ্ছ ঘুড়ি ' বের হওয়ার পর দর্শক শ্রোতাদের নজর কেড়েছেন খুব সহজেই। তার সাথে কথা বলেছেন আমাদের স্টাফ রিপোর্টার আরিফ রহমান শিবলী।

বি২৪ নিউজঃ কেমন আছেন ?

রায়ান অর্নবঃ আলহামদুলিল্লাহ ভাল আছি।

বি২৪ নিউজঃ আপনার সঙ্গীতের শুরুটা কিভাবে ?


রায়ান অর্নবঃ খুব ছোট বেলা থেকে, ৩ বছর বয়সে মায়ের কাছ থেকে হাতেখড়ি। তারপর বাফা থেকে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতের উপর প্রশিক্ষন নিয়েছি।

বি২৪ নিউজঃ সঙ্গীতে ব্যস্ততা কেমন যাচ্ছে ?

রায়ান অর্নবঃ খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি, অনেক স্টেজ শো করলাম ইতিমধ্যে, আরও শো আসছে সামনে, আমার ২য় এ্যালবাম ইচ্ছে ঘুড়ি (Creation Vol.2) রিলিজ হলো কিছুদিন আগে। এর মধ্যে আমার নতুন এ্যালবামের গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

বি২৪ নিউজঃ আপনার "ইচ্ছে ঘুড়ি "  এ্যালবাম নিয়ে কিছু বলুন।

রায়ান অর্নবঃ ইচ্ছে ঘুড়ি (Creation Vol.2) আমার ২য় একক এ্যালবাম প্রকাশিত হয়েছে জি-সিরিজের ব্যানারে। এ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে। সবগুলি গানের কন্ঠ, কথা, সুর আমার নিজের করা। সঙ্গীতায়োজনে ছিলেন নাজিব মুকিত ও ইফতেখার লেনিন। এ্যালবামটির টাইটেল গান "ইচ্ছে ঘুড়ি'র" একটি মিউজিক ভিডিও বের হয়েছে। আমার এ্যালবামের রেডিও পার্টনার ঢাকা এফ এম ৯০.৪।

বি২৪ নিউজঃ ঈদে কোন এ্যালবাম বাজারে আসবে কি ?

রায়ান অর্নবঃ খুব সম্ভবত মিক্সড গানের এ্যালবাম আসবে। আপাতত শুধু মিক্সড এ্যালবামের কাজ করছি। আমার ২য় এ্যালবাম এর "চারদিক" গানটির মিউজক ভিডিও বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার শুরু হবে ইনশাল্লাহ।

বি২৪ নিউজঃ বি২৪ নিউজ এর পাঠকদের উদ্দেশে কিছু বলুন ।

রায়ান অর্নবঃ আমার জন্য সবাই দোয়া করবেন যেন জীবনে প্রতিটা মুহুর্তে ভালো ভালো গান করে সবসময় শিল্পী রায়ান অর্নব হয়ে থাকতে পারি।


কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

Posted by Uzzwal Dhali | | Posted in

তিন শিবির নেতাকর্মী গ্রেপ্তার


ছাত্রশিবিরের অর্থ সম্পাদকসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আমজাদ হোসেন রুমন, ছাত্রশিবিরের চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি ইকবাল হোসেন লিটন ও উপজেলা ছাত্রশিবির কর্মী ঝুমন।

আজ শনিবার দুপুর পৌনে ১টায় উপজেলার আমজাদের বাজার এলাকায় ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আমজাদ হোসেন রুমনের বাসা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিভিন্ন গনমাধ্যমে ঔষধের বিজ্ঞাপন

Posted by Unknown | | Posted in


এখন টিভি চ্যানেল খুললেই চোখে পড়ে মোটা হওয়া, চিকন হওয়া, হাটুর ব্যাথা সহ বিভিন্ন ধরনের দেশি, ইন্ডিয়ান ঔষধের বিজ্ঞাপন। কিন্তু দুঃখ জনক হলেও সত্য এই সব প্রতিষ্ঠান ও কম্পানি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়ায় এসব বিজ্ঞান প্রচার করছে ফলে প্রতারিত হচ্ছে সাধারন মানুষ। ঔষধ প্রশাষন বিষয়টি তথ্য মন্ত্রনালয়ে জানালে তথ্য মন্ত্রনালয় থেকে গনমাধ্যমগুলিকে এই ব্যাপরে চিঠি পাঠানো হয়। গত কয়েকদিন আগে ঔষধ প্রশাষনের তথ্য অনুযায়ী RAB এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান ঔষধ উদ্ধার এবং মোটা অংকের টাকা জরিমানা করেন।

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হল জাতিসংঘের মিলনায়তনে

Posted by Uzzwal Dhali | | Posted in ,

জাতিসংঘে রবীন্দ্র-নজরুল জয়ন্তী


জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মিলনায়তনে গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা, গোলাম সরোয়ার হারুন, কাদেরি কিবরিয়া  ও অনুপ দাস প্রমুখ সংগীত পরিবেশনা করেন। এছাড়াও আবৃত্তিকার শরফুজ্জামান মুকুল ও মুমু আনসারী এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন। এভাবেই বাংলাদেশের শিল্পী ও কবিরা মুখরিত করে রাখে জাতিসংঘের মিলনায়তন। 

আফ্রিকা থেকে কিনে আনা দুটি গন্ডারের মধ্যে পুরুষ গন্ডারটি মারা গেছে

Posted by Unknown | | Posted in


ঢাকা চিরিয়াখানার জন্য গত বছর আফ্রিকা থেকে ১ কোটি ১৬ লাখ টাকা দিয়ে দুটি গন্ডার কিনে আনা হয়। মত্র ১৩ মাসের মধ্যেই পুরুয় গন্ডারটি মারা গেছে যার মূল্য ৫৮ লাখ টাকা। তবে জানা গেছে এই গন্ডারের মৃত্যুর জন্য চিরিয়াখানা অব্যাবস্থাপনাকেই দায়ি করা হচ্ছে।

সন্ত্রাসিদের গুলিতে নিহত হলেন আওয়ামিলীগ নেতা

Posted by Unknown | | Posted in


বাগেরহাটের ফকিরহাট উপজেলার আওয়ামিলীগের সাধারন সম্পাদক সন্ত্রাসিদের গুলিতে নিহত হয়েছেন। খান জাহিদ হাসান নামের এই আওয়ামিলীগ নেতা সকাল পৌনে দশটার দিকে মটরসাইকেলে করে যাচ্ছিলেন রূপসা উপজেলার কাছাকাছি পৌছালে সন্ত্রাসিরা হামলা করে এই সময় তার মটরসাইকেল ড্রাইভার সহ তারা দুই জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারাযান। সন্ত্রাসিদের সম্বন্ধে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

কোপা-দেলরের সিরোপা জিতলো অ্যাথলেটিকো-মাদ্রিদ

Posted by Unknown | | Posted in


কোপা-দেলরের ফাইনাল মানেই বার্তি উত্তেজনা। এবার কোপা-দেলরের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল-মাদ্রিদ এবং অ্যাথলেটিকো-মাদ্রিদ। ফাইনালের অনেকটায় ফেবারিটি ছিল রিয়াল কিন্তু ফুটবল প্রেমিদের অবাক করে ২-১ গোলে ম্যাচ জিতে ১৬ বছর পর  কোপা-দেলরের সিরোপা জিতলো অ্যাথলেটিকো-মাদ্রিদ। খেলার শুরুতেই ক্রিষ্টিয়ানো রোনাল্দোর গোলে এগিয়ে যায় রিয়াল। খেলার ৩৫ গোল করে সমতায় আসে অ্যাথলেটিকো-মাদ্রিদ, তারপর গোল শূন্য শেষ হয় ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে, ৯৯ মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাথলেটিকো-মাদ্রিদ। পরে আর গোল দিতে পারেনি রিয়াল। ১১৪ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন শিয়ার সেভেন খ্যাত ক্রিষ্টিয়ানো রোনাল্দো। খেলার শেষ মূহুর্তে আবারও লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন অ্যাথলেটিকো-মাদ্রিদের ফার্নান্দেস গ্যারি।

নিজেদের প্রয়োজনে সংসদে যাবে বিএনপি, বললেন মওদুদ

Posted by Unknown | | Posted in ,

আগামী ৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। উক্ত অধিবেশনে যোগদান করবেন বিএনপি। তবে কত দিন সংসদে থাকবেন তা নির্গভর করবে সরকারি দলের আচারনের উপর। গত কাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ। তিনি বলেন নিজেদের প্রয়োজনে সংসদে যাবেন বিএনপি। কিন্তু বিরধীদলীয় চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুক এই বক্তব্য নাকচ করে দিয়ে বলেন এটি মওদুদের ব্যাক্তিগত বক্তব্য হতে পারে তবে এই ব্যাপরে  এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি। 


গত বছর ১৮ই মার্চ শেষবারের মত সংসদে গিয়েছিল বিএনপি। নিয়ম অনুযায়ী ৯০ কার্য দিবস কেউ সংসদে উপস্থিত না থাকলে তার সদস্য পদ খারিজ হয়ে যায়। বিএনপি গত ৮০ কার্য দিবস সংসদে যায়নি, বিরধীদলীয় নেত্রী গত ৮৩ কার্য দিবস সংসদে যায়নি। তবে প্রধানমন্ত্রী বিরধী দল কে স্বাগত জানিয়ে বলেন আপনারা সংসদে আসেন আপনাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করে হবে।

ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে তিন ডাকাত আটক

Posted by Uzzwal Dhali | | Posted in ,

রাজধানীতে ডিবি সেজে ডাকাতি


তেজগাঁও শিল্পাঞ্চলের পুলিশ রাজধানী থেকে আটক করেছন তিন ডাকাতকে। তারা ডিবি পুলিশ বেশে রাজধানীতে ডাকাতে করছিল। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন ব্যাগ ভর্তি টাকা ও বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল চাপাতি ও রামদা। ডাকাতির কাজে তারা ব্যবহার করছিল কালো রংয়ের একটি হাইএস গাড়ি, ওয়াকিটকি, ওয়ারলেস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির ব্যবহৃত সাইরেনও। গত শুক্রবার গভীর রাতে ডিবি বেশে রাজধানীর কাওরান বাজারে ১২ সদস্যের একটি দল এসে ত্রাস সৃষ্টি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা কাওরান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করে নেয়।এসময় ডাকাতদল পুলিশের সোর্স লিটন এবং ব্যবসায়ী মামুন, আল-আমিন ও শফিককে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়াও রমনা এলাকায় ডিবি পরিচয়ে পেট্রোল পাম্প লুট করেছে এ ডাকাতদল।

    আর্কাইভ