প্রকাশকালঃ
শনিবার, ১৮ মে, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হল জাতিসংঘের মিলনায়তনে
জাতিসংঘে রবীন্দ্র-নজরুল জয়ন্তী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন মিলনায়তনে গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা, গোলাম সরোয়ার হারুন, কাদেরি কিবরিয়া ও অনুপ দাস প্রমুখ সংগীত পরিবেশনা করেন। এছাড়াও আবৃত্তিকার শরফুজ্জামান মুকুল ও মুমু আনসারী এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন। এভাবেই বাংলাদেশের শিল্পী ও কবিরা মুখরিত করে রাখে জাতিসংঘের মিলনায়তন।