প্রকাশকালঃ
শনিবার, ১৮ মে, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
শুধু সদস্যপদ রক্ষার জন্য নয় বরং দাবি নিয়ে সংসদে আসুনঃ প্রধানমন্ত্রী
বিএনপির সাংসদরা সংসদে আসছেন
বিএনপি সংসদে আসতে আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "শুধু সদস্যপদ রক্ষার জন্য নয়, দাবি নিয়ে আলোচনা করতে সংসদে আসুন। সংসদে এসে উঁকি দিয়ে চলে যাবেন না।" আজ শনিবার সকালে গণভবনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, "আজ পত্রিকায় দেখলাম, আর মাত্র সাত দিন সংসদে অনুপস্থিত থাকলে, অর্থাৎ ৯০ দিন হয়ে গেলে তাঁদের সদস্যপদ থাকবে না। আমি অনুরোধ করব, তাঁরা যেন সংসদে এসে আলোচনা করেন। শুধু সদস্যপদ রক্ষার জন্য একবার এসে উঁকি দিয়ে যেন চলে না যান। উনি সংসদে এসে এক ঘণ্টা, দেড় ঘণ্টা, প্রায় দুই ঘণ্টার লম্বা একখানা বক্তৃতা দিয়ে চলে যান। ব্যস, হয়ে গেল! ওই স্টাইলটার যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা চাই, ওনারা সংসদে থেকে যা বলার বলুন। অন্তত গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আসুন।"