Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ১৮ মে, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে তিন ডাকাত আটক

রাজধানীতে ডিবি সেজে ডাকাতি


তেজগাঁও শিল্পাঞ্চলের পুলিশ রাজধানী থেকে আটক করেছন তিন ডাকাতকে। তারা ডিবি পুলিশ বেশে রাজধানীতে ডাকাতে করছিল। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন ব্যাগ ভর্তি টাকা ও বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল চাপাতি ও রামদা। ডাকাতির কাজে তারা ব্যবহার করছিল কালো রংয়ের একটি হাইএস গাড়ি, ওয়াকিটকি, ওয়ারলেস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির ব্যবহৃত সাইরেনও। গত শুক্রবার গভীর রাতে ডিবি বেশে রাজধানীর কাওরান বাজারে ১২ সদস্যের একটি দল এসে ত্রাস সৃষ্টি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা কাওরান বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করে নেয়।এসময় ডাকাতদল পুলিশের সোর্স লিটন এবং ব্যবসায়ী মামুন, আল-আমিন ও শফিককে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়াও রমনা এলাকায় ডিবি পরিচয়ে পেট্রোল পাম্প লুট করেছে এ ডাকাতদল।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ১২:১৭ PM . বিভাগঃ , .

0 comments for " ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে তিন ডাকাত আটক "

Leave a reply

    আর্কাইভ