প্রকাশকালঃ
শনিবার, ১৮ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
রায়ান অর্নবের নতুন অ্যালবাম " ইচ্ছে ঘুড়ি "
বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল শিল্পী রায়ান অর্নব। তার ২য় অ্যালবাম ' ইচ্ছ ঘুড়ি ' বের হওয়ার পর দর্শক শ্রোতাদের নজর কেড়েছেন খুব সহজেই। তার সাথে কথা বলেছেন আমাদের স্টাফ রিপোর্টার আরিফ রহমান শিবলী।
বি২৪ নিউজঃ কেমন আছেন ?
রায়ান অর্নবঃ আলহামদুলিল্লাহ ভাল আছি।
বি২৪ নিউজঃ আপনার সঙ্গীতের শুরুটা কিভাবে ?
বি২৪ নিউজঃ সঙ্গীতে ব্যস্ততা কেমন যাচ্ছে ?
রায়ান অর্নবঃ খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি, অনেক স্টেজ শো করলাম ইতিমধ্যে, আরও শো আসছে সামনে, আমার ২য় এ্যালবাম ইচ্ছে ঘুড়ি (Creation Vol.2) রিলিজ হলো কিছুদিন আগে। এর মধ্যে আমার নতুন এ্যালবামের গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
বি২৪ নিউজঃ আপনার "ইচ্ছে ঘুড়ি " এ্যালবাম নিয়ে কিছু বলুন।
রায়ান অর্নবঃ ইচ্ছে ঘুড়ি (Creation Vol.2) আমার ২য় একক এ্যালবাম প্রকাশিত হয়েছে জি-সিরিজের ব্যানারে। এ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে। সবগুলি গানের কন্ঠ, কথা, সুর আমার নিজের করা। সঙ্গীতায়োজনে ছিলেন নাজিব মুকিত ও ইফতেখার লেনিন। এ্যালবামটির টাইটেল গান "ইচ্ছে ঘুড়ি'র" একটি মিউজিক ভিডিও বের হয়েছে। আমার এ্যালবামের রেডিও পার্টনার ঢাকা এফ এম ৯০.৪।
বি২৪ নিউজঃ ঈদে কোন এ্যালবাম বাজারে আসবে কি ?
রায়ান অর্নবঃ খুব সম্ভবত মিক্সড গানের এ্যালবাম আসবে। আপাতত শুধু মিক্সড এ্যালবামের কাজ করছি। আমার ২য় এ্যালবাম এর "চারদিক" গানটির মিউজক ভিডিও বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার শুরু হবে ইনশাল্লাহ।
বি২৪ নিউজঃ বি২৪ নিউজ এর পাঠকদের উদ্দেশে কিছু বলুন ।
রায়ান অর্নবঃ আমার জন্য সবাই দোয়া করবেন যেন জীবনে প্রতিটা মুহুর্তে ভালো ভালো গান করে সবসময় শিল্পী রায়ান অর্নব হয়ে থাকতে পারি।