প্রকাশকালঃ
শনিবার, ১৮ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
নিজেদের প্রয়োজনে সংসদে যাবে বিএনপি, বললেন মওদুদ
আগামী ৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। উক্ত অধিবেশনে যোগদান করবেন বিএনপি। তবে কত দিন সংসদে থাকবেন তা নির্গভর করবে সরকারি দলের আচারনের উপর। গত কাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ। তিনি বলেন নিজেদের প্রয়োজনে সংসদে যাবেন বিএনপি। কিন্তু বিরধীদলীয় চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুক এই বক্তব্য নাকচ করে দিয়ে বলেন এটি মওদুদের ব্যাক্তিগত বক্তব্য হতে পারে তবে এই ব্যাপরে এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি।
গত বছর ১৮ই মার্চ শেষবারের মত সংসদে গিয়েছিল বিএনপি। নিয়ম অনুযায়ী ৯০ কার্য দিবস কেউ সংসদে উপস্থিত না থাকলে তার সদস্য পদ খারিজ হয়ে যায়। বিএনপি গত ৮০ কার্য দিবস সংসদে যায়নি, বিরধীদলীয় নেত্রী গত ৮৩ কার্য দিবস সংসদে যায়নি। তবে প্রধানমন্ত্রী বিরধী দল কে স্বাগত জানিয়ে বলেন আপনারা সংসদে আসেন আপনাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করে হবে।

