Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

গতকাল পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস

Posted by Unknown | বুধবার, ৫ জুন, ২০১৩ | Posted in

বি২৪ নিউজডেস্কঃ  

ভেবে চিন্তে খাই, অপচয় কমাই এবং গাছকে সন্তানের মত যত্ন নিন, গাছ লাগান পরিবেশ বাঁচান এই দুটি প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গতকাল সারাদেশে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও এনজিও সংস্থা আলোচনাসভা ও পথযাত্রার আয়োজন করেন। 

দুর্নিতি দমন কমিশনে প্রইম ব্যাংকের এমডি কে তলব

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

প্রাইম ব্যাংক এর ব্যাবস্থাপনা পরিচালক এহসান খসরু কে বিসমিল্লাহ গ্রুপের ঋন জালিয়াতির ঘটনায় আগামী ১১ জুন তলব করেছেন দর্নিতি দমন কমিশন-দুদক। বুধবার বিকালে এ বিষয়ে দুদক উপপরিচালক সাক্ষরিত একটি নোটিশ ব্যাংকটির এমডি বরাবর পাঠানো হয়। 

 
আগামী ১১ জুন সকাল দশটায় তাকে দুদকের প্র্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। প্রাইম ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদে বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেংকারির সঙ্গে ব্যাংকটির বর্তমান এমডির নামও চলে আসায় দুদক তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়। বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির সময় এহসান খসরু এ ব্যাংকে কর্মরত ছিলেন।

মরণঘাতী জীবাণু কলিফর্ম এর সন্ধান পাওয়া গেছে বিভিন্ন খাবার হোটেলে

Posted by Uzzwal Dhali | | Posted in

সময় এসেছে হোটেল-রেস্তোরাঁর খাবার থেকে সাবধান হওয়ার। রাজধানীর বিভিন্ন খাবার হোটেলে সন্ধান পাওয়া গেছে মরণঘাতী জীবাণু কলিফর্ম এর। সম্প্রতি পরিবেশ অধিদফতর বিভিন্ন নগরীর হোটেল-রেস্তোরাঁয় এই জীবাণুর অস্তিত্ব খুঁজে পেয়েছে। আর তাই হোটেল- রেস্তোরাঁয় খাওয়ার ব্যাপারে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদফতর।

নগরীর বিভিন্ন এলাকার খাবার হোটেলে বিশুদ্ধ খাবার ও পানি ক্রেতাদের দেওয়া হয় কি না- এ নিয়ে সম্প্রতি জরিপ চালায় পরিবেশ অধিদপ্তর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা হোটেল- রেস্তোরাঁ থেকে খাবার ও পানির নমুনা সংগ্রহ করেন। তার পর সংগৃহীত পানি গবেষণাগারে পরীক্ষা করে বেশ কিছু হোটেলে মরণঘাতী কলিফর্ম জীবাণুর সন্ধান পান তারা।

কলিফর্ম জীবাণুর অস্তিত্ব পাওয়ায় পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গত ৩০ মে মোহাম্মদপুরের টাঙ্গাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, সিটি পার্ক চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং আক্তার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

কলিফর্ম জীবাণুর ভয়াবহতা সম্পর্কে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মাহমুদুর রহমান জানান, খাবার এবং পানির মাধ্যমে এ জীবাণু পেটে প্রবেশ করলে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস ও ইউরিন ইনফেকশন হতে পারে। পানিতে কলিফর্ম জীবাণুর বিস্তার বেশি হলে সে পানি দিয়ে কুলি করলে মুখে ইনফেকশন হতে পারে। 

তিনি জানান, পানির মূল উৎস থেকে সাধারণত এ জীবাণুর বিস্তার ঘটে না। পানির পাইপ এবং হোটেলের রিজার্ভার থেকে এটি ছড়ায়।

২০ নভেম্বর শুরু হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে। চলবে ২৮ নভেম্বর পযর্ন্ত। বুধবার সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৩ এর জাতীয় স্টিয়ারিং কমিটি’র সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা বলেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। ২০০৯ সাল থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা শুরু হয়। আর ২০১০ সালে ইবতেদায়ীতে এই পরীক্ষা শুরু হয় । প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল দেয়া হচ্ছে। ২০১৩ সালে প্রাথমিক সমাপনীতে সম্ভাব্য পরীক্ষার্থী ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ২০ হাজার ৪৫৫ জন।

মন্ত্রী জানান,প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর। শিক্ষার্থীরা নম্বরপত্র পাবে ৩১ ডিসেম্বর  এবং আগামী ২০ জানুয়ারি উত্তীর্ণ শিক্ষার্থীদের  সনদপত্র দেয়া হবে।

মন্ত্রী আরো জানান,প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এবার এক উপজেলার উত্তরপত্র অন্য উপজেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হবে।

খুলে দেওয়া হল জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব

Posted by Uzzwal Dhali | | Posted in ,


প্রায় আট মাস পর ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সরকার। এখন কোনও Proxy ব্যবহার না করেই ঢোকা যাচ্ছে ভিডিও শেয়ারিং জনপ্রিয় এই ওয়েবসাইটে। ইসলাম ও হজরত মোহাম্মদকে (স.) ‘হেয় করে নির্মিত’ চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর জন্য বাংলাদেশে ইউটিউব গত সেপ্টেম্বরে বন্ধ করে দিয়েছিলো সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস বুধবার জানান, "ইউটিউব থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়ে গেটওয়েগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।"

বাগেরহাট কালিদাস বড়াল হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

Posted by Uzzwal Dhali | | Posted in ,


বাগেরহাট জেলার স্বনামধন্য অ্যাডভোকেট কালিদাস বড়াল হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এই মামলায় বেকসুর খালাস দেয়া হয় আরও নয়জনকে।

বাগেরহাট জেলা ও দায়রা জজ এস. এম. সোলায়মান এই রায় দেন আজ বুধবার দুপুরে। আদালতের অতিরিক্ত পিপি সীতারাণী দেবনাথ জানান দণ্ডিত আটজনের মধ্যে সাতজন পলাতক রয়েছেন বলে। এদিকে কালিদাস বড়ালের স্বজনরা সবার মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

দণ্ডিতরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর দুই ছেলে মো. আলমগীর সিদ্দিকী ও নাছির সিদ্দিকী, বড়বাড়িয়া গ্রামের মো. আতিয়ার রহমান দফাদারের ছেলে সাঈদুল ইসলাম ওরফে সাঈদ ফকির, ঘোলা গ্রামের আব্দুল হক কাজীর ছেলে সাইফুর রহমান ওরফে বাবলু কাজী এবং কলাতলা গ্রামের সোনা মিঞা সরদারের ছেলে স্বপন।

এদের মধ্যে আলমগীর সিদ্দিকী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন চিতলমারীর রহমতপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে শওকত সিদ্দিকী, বাগেরহাট সদরের চরগাঁ গ্রামের হাশেম মোল্লার ছেলে বাবলু মোল্লা ও সুলতানপুর গ্রামের  আব্দুল হাই এর ছেলে মানিক। এরা সবাই পলাতক।

২০০০ সালের ২০ অগাস্ট সকালে বাগেরহাট শহরের সাধনা মোড়ে দুর্বৃত্তরা কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করে বলে জানান অতিরিক্ত পিপি সীতারাণী দেবনাথ। সশস্ত্র সন্ত্রাসীরা বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করে। মামলার নথি থেকে জানা যায়, হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্ত্রী হ্যাপি বড়াল পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন।

ওই বছরের ৩১ অক্টোবর ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। বিচার চলাকালে অছিকার রহমান নামে এক আসামির স্বভাবিক মৃত্যু হয়েছে। 

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এবং পিটুনীতে নিহত হন চার আসামি আব্দুর রশিদ ওরফে তাপু ওরফে মামুন, জুয়েল শিকদার ওরফে রাসেল, কবির ডাকুয়া ও তুষার মোল্লা।

কালিদাস বড়ালের স্ত্রী হ্যাপি বড়াল এবং বড়ভাই ও বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক বড়াল বলেন, রায়ে বেকসুর খালসপ্রাপ্তরাও শাস্তিরযোগ্য। তাদের শাস্তি চেয়ে উচ্চতর আদালতে তারা আপিল করবেন বলেন জানান।

বিরোধী দল বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণিত হয়েছেঃ সুরঞ্জিত

Posted by Uzzwal Dhali | | Posted in


দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, "রাজনীতির মধ্যে ষড়যন্ত্র আছে। যারা চায় না আলোচনার মাধ্যমে সমাধান ঘটুক, যারা দ্বন্দ্ব-সংঘাত চায় তারাই বিএনপিকে মুলতবি প্রস্তাব প্রত্যাহারে প্ররোচিত করেছে।"

মুলতবি প্রস্তাব প্রত্যাহারে বিরোধী দল বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "বিএনপি যে ভুল করেছে সেই ভুলের ক্ষত দূর করতে বিএনপিকে অনেক মাশুল দিতে হবে। তবে এখনও সময় আছে। তাদের উচিত, এ বিষয়ে উম্মুক্ত আলোচনা করা।"

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আজ বুধবার দুপুরে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন গুপ্ত এ কথা বলেন।

তিনি আরও বলেন, "বিএনপি আলোচনা করতে চেয়ে আলোচনা করে না। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে তাদের দলে পরস্পরবিরোধী লোক রয়েছেন। তারা ভুল করেছেন। এখনও সময় আছে তা সংশোধন করার।"

এছাড়া তিনি বলেন, "আগামী ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে, আগামীতে কে ক্ষমতায় যাবে।"

মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।

আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চাম্পিয়নস ট্রফির

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ  

আগামীকাল ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চাম্পিয়নস ট্রফির। উক্ত ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। ইতিমধ্যে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে ইন্ডিয়া। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩০৮ রান করে ইন্ডিয়া, দলের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ডিনেশ কার্তিক। ৩০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে  মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ২৪৩ রানের এক বিরাট জয় পায় ইন্ডিয়া।

অতিরিক্ত কথা বলা বন্ধ করুন, জিহ্বা সামাল দিনঃ গয়েশ্বর

Posted by Uzzwal Dhali | | Posted in


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে মুখে লাগাম ও জিহ্বা সামাল দিতে বললেন। এছাড়াও গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির সিনিয়র নেতাদের দলের বাহিরে গিয়ে মিডিয়ায় অতিরিক্ত কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা না করতেও পরামর্শ দেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "অতিরিক্ত কথা বলা বন্ধ করুন। জিহ্বা সামাল দিন। বেশি কথা বলে বিভ্রান্তির চেষ্টা করবেন না। আপনি যতবড়ই নেতা হোন। খালেদা জিয়া বিচার না করলেও, নেতাকর্মীরা আর বসে থাকবে না।"

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অল কমিউনিটি ফোরাম’ আয়োজিত শহিদ জিয়ার ৩২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় দলের ব্যারিস্টার মওদুদ আহমদকে ইঙ্গিত করে এসব কথা বলেন।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ১/১১ সরকারের আমলে তার জেল জীবন নিয়ে একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই বইয়ে ব্যারিস্টার মওদুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিনকে বিতর্কিত বলে আখ্যায়িত করেন।

গয়েশ্বর আরো বলেন, "অতীতে যারা দলের সঙ্গে বেইমানি করেছেন। পরবর্তীতে নেত্রীর কাছে মাফ চেয়ে রক্ষা পেয়েছেন। এবার যদি একই কাজ করেন, তাহলে আর রক্ষা পাবেন না।"
    
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কড়া সমালোচনা করে বলেন, "উনি পরের রাষ্ট্রের মন্ত্রী। তিনি বাংলাদেশের মন্ত্রী না। তিনি যেভাবে একজন রাজনীতিবিদকে (তারেক রহমান) ফেরারি আসামি বলেছেন। তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারেক রহমান শুধুমাত্র তার দায়িত্ব পালনের সূচনা করেছেন। তার এক বক্তব্যের পর সরকারদলীয় লোকজন যেভাবে নড়ে চড়ে উঠেছে। তা অত্যন্ত হাস্যকর।"

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই বিএনপিকে নির্মূল করার।" জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, "ওই লম্পট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সামরিক শাসন জারি করে ৯ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিল।"

‘অল কমিউনিটি ফোরাম’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান তামান্না প্রমুখ।

চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে রোগী দেখা বন্ধ ঘোষণা

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ    

গতকাল মঙ্গলবার থেকে চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকেরা চেম্বারে রোগী দেখা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালে রোগী না দেখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। চিকিৎসকদের আকস্মিক এই কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। আইনজ্ঞরা মনে করছেন চিকিৎসকদের এই কর্মসূচিকে আদালত অবমাননার শামিল।

সুরমান আলী নামের এক চিকিৎসক অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে গত সোমবার চট্টগ্রামের একটি আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও কয়েকটি চিকিৎসক সংগঠন গতকাল  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সভা করে। সভায় ওই চিকিৎসকের মুক্তি দাবি করা হয় এবং সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকলেও সরকারি-বেসরকারি সব হাসপাতালে চিকিৎসকেরা সেবা দেবেন।

প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নামে চিকিৎসকদের এই আন্দোলন বেআইনি বলে দাবি করেনআইনজীবী রানা দাশগুপ্ত। এর মাধ্যমে তাঁরা আদালতের আদেশ অবমাননার ধৃষ্টতা দেখিয়েছেন। অপরাধীকে ছাড়ানোর জন্য আদালতের ওপর চাপ সৃষ্টির প্রবণতা লক্ষ করা যাচ্ছে এই আন্দোলনের মাধ্যমে।
চট্টগ্রামের বিএমএ সভাপতি মুজিবুল হক খান বলেন, মঙ্গলবার বেলা আড়াইটা থেকে চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকরা  কোনো বেসরকারি ক্লিনিক ও চেম্বারে চিকিৎসাসেবা দেবেন না। তবে সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে যাঁরা চাকরি করেন, তাঁরা সেবা দেবেন। তিনি বলেন, সভায় আমরা  চিকিৎসককে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের আকস্মিক চেম্বারে রোগী দেখা বন্ধ করার ঘোষণায় চট্টগ্রামে অনেক রোগী দুর্ভোগে পড়েছেন। 

দূষিত পানি খেয়ে কয়েকশত শ্রমিক অসুস্থ হয়ে হাসতালে ভর্তি

Posted by Uzzwal Dhali | | Posted in ,


আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের ভোগড়া এলাকায় স্টারলাইট সুয়েটার নামক পোশাক কারখানায় দূষিত পানি খেয়ে কয়েকশত শ্রমিক অসুস্থ হয়ে হাসতালে ভর্তি হয়েছেন।

জানা যায়, সুয়েটার ফ্যাক্টরির পক্ষ থেকে সরবরাহ করা পানি খেয়ে প্রথমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে পর্যায়ক্রমে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। ওই সংবাদে তাড়াহুড়ো করে নামার সময় আরো শ্রমিক আহত হয়। বেলা ১১টার দিকে ৪০/৫০ জন শ্রমিককে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া কয়েক শত শ্রমিককে অসুস্থ অবস্থায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে শ্রমিক অসুস্থ হওয়ার সংবাদে বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) সোজায়েত হোসেন সংবাদটি নিশ্চিত করেছেন।

শেওড়াপাড়া জোড়া খুনের ঘটনার কারন স্বীকার করল মিলন

Posted by Uzzwal Dhali | | Posted in


শেওড়াপাড়া জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মিলন জানিয়েছে যে মেসে উত্ত্যক্তের জের ধরে দুই জনকে খুন করা হয়েছে। একজনকে হত্যা করার পরিকল্পনা থাকলেও দেখে ফেলায় অন্যজনকেও হত্যা করা হয়েছে। আর হত্যাকাণ্ডে মিলন ছাড়াও গ্রেপ্তার হওয়া ফারুক ওরফে রুবেল এবং আরেক ভাড়াটিয়া জড়িত ছিল। রোববার বিকেলে আগারগাঁওয়ে র‌্যাব-২ এর কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন র‌্যাব কর্মকর্তা এম এম আনিসুর রহমান।

র‌্যাব-২ এর এই অধিনায়ক সাংবাদিকদের বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (মিলন) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনায় মোট তিনজন জড়িত ছিল বলে মিলন জানিয়েছে।” তিনি বলেন, খায়রুল বাশারের সঙ্গে  মিলনের ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সে তাকে হত্যা করে। খায়রুলকে হত্যার সময় অন্য কক্ষে থাকা রাজিব দেখে ফেলায় তাকেও হত্যা করা হয়।

খায়রুলের কাছে থাকা অর্থ হাত করতেই তাকে হত্যা করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার সত্যতা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। তবে মিলন এ অভিযোগ অস্বীকার করেছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান আনিসুর রহমান। 

তিনি বলেন, “মিলন দাবি করেছে- সে একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। এ কারণে খায়রুল প্রায়ই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে কথা বলতো। এ কারণে তাকে হত্যার সিদ্ধান্ত নেয় মিলন।” হত্যাণ্ডের সঙ্গে ওই মেসের সদস্য ফারুক ছাড়াও আরেকজন খুনিকে বাইরে থেকে ভাড়া করা হয়। অবশ্য ওই ব্যক্তির নাম সাংবাদিকের সামনে প্রকাশ করেননি র‌্যাব কর্মকর্তা। 

এ হত্যাকাণ্ডের পিছনের আর অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

শুক্রবার দুপুরে শেওড়াপাড়ার শামীম সরণীতে ওই মেস থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা খায়রুল বাশার হাওলাদার (২৮) ও বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র আনহারুল ইসলাম রাজিবের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। তাদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

খায়রুলের চাচা মোস্তফা কামাল মামুন শুক্রবার রাতেই শেরে বাংলা নগর থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

ঘটনার পরপরই ওই মেসের দুই সদস্য ফারুক ওরফে রুবেল, করিম এবং গৃহপরিচারিকা বকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। বকুলের দেয়া তথ্যের ভিত্তিতেই মিলনকে খোঁজা হচ্ছিল। হত্যাকাণ্ডের পর থেকেই মিলন নিখোঁজ ছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

রানা প্লাজা ধ্বসের ঘটনায় পা হারানো রেবেকার গল্প

Posted by Uzzwal Dhali | | Posted in

পেশায় রাজমিস্ত্রী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর ২৩ বছর বয়সের রেবেকাকে জীবনসঙ্গীনি হিসেবে বেছে নেন প্রায় ৩ বছর আগে। ভালোই চলছিল এই দম্পত্তির সংসার। তারা থাকতেন  দিনাজপুরের ফুলবাড়িরতে। সাভারে এসে আড়াপারার রশিদ মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন তারা। এক রুমের চোট্ট ঘরে ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন। সাভারের রানা প্লাজার ষষ্ঠ তলায় নিউ ওয়েব গার্মেন্টসে চাকুরি করতেন রেবেকা। রেবেকা বেশ হাশিখুশি ছিলেন বলেই জানান মোস্তাফিজুর। ২৪ শে এপ্রিল ও হাসিমুখে রেবেকা বেরিয়েছিলেন কর্মক্ষেত্রে। কিন্তু রানা প্লাজা ধ্বসে পড়লে ওইদিন ধ্বংসস্ত‍ূপে চাপা পড়ে রেবেকা’র দুই পা এবং বাম পায়ের ওপরে পড়ে বড় একটি বিম। ভবন ধ্বসের দু’দিন পর ২৬ এপ্রিল উদ্ধার হন তিনি। প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। কোমর থেকে শুরু করে বাম পা পুরোটাই কেটে ফেলা হয়েছে রেবেকার। চিকিৎসক জানিয়েছিলেন, না হলে মোস্তাফিজুর এর অর্ধাঙ্গীকে বাঁচানো যাবে না। তারপরও মোস্তাফিজুর খুশি যে রেবেকা আবার ফিরে এসেছে তার জীবনে। তিনি বলেন, "ও (রেবেকা) বেঁচে আছে হাজার শোকর। পা ছাড়া কি মানুষ চলে না!" রেবেকার প্রতি মমতা ফুটে ওঠে মুস্তাফিজুরের কথায়, দৃষ্টিতে। দু’জনের আয়ের ছোট সংসারে সন্তান নেওয়ার সময় হয়নি ভেবেছিলেন তারা। মোস্তাফিজুর জানান দুর্ঘটনার আগে অর্ধাঙ্গী বেশ হাশিখুশি ছিলেন। তিনি জানান, "অনেক কথা বলতো। তবে রেবেকা এখন চুপচাপ থাকে।"
চিকিৎসা ব্যয় সরকার থেকে বহন করার পরও, আরো অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সাহায্য করেছে রেবেকাকে। সেই অর্থ পুঁজি করে কোনো উদ্যোগ নেওয়ার ইচ্ছে ভাগ্য বিড়ম্বিত এই দম্পত্তির। হুইল চেয়ারে চলতে হবে রেবেকাকে। আশা করছেন, কয়েকদিনের মধ্যেই হাসপাতাল ছাড়বেন।

আগামী ২৫ শে জুন সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Posted by Unknown | | Posted in ,

বি২৪ নিউজডেস্কঃ  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ২৫ শে জুন ঢাকায় আসছেন। চার থেকে পাঁচ ঘন্টার এই সফরে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি সরকারের সাথে সাক্ষাত করবেন। সাভারে ভবন ধ্বস এবং বাজনৈতিকি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথেই আছে এই বার্তা নিয়েই আসছেন জন কেরি। ২৪ শে জুন দিল্লি সফর করে ২৫ শে জুন দিল্লি থেকে ঢাকায় আসবেন কেরি। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি এই প্রথম দক্ষিন এশিয়া সফরে আসছেন জন কেরি। পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি গত মার্চে জন কেরি কে বাংলদেশ সফরে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন ঐ সময় মর্কিন পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে বলা হয় খুব শিঘ্রই বাংলাদেশ সফরে যাবেন জন করি।

শুধু মাত্র একটা কাঠি জ্বেলে গ্যাস সংযোগ উদ্বোধন

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ

রাজশাহীতে ৩২ জন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে তিড়ঘড়ি করে গ্যাস সংযোগ ও উদ্বোধনী অনুষ্ঠান এবং অনুষ্ঠানের মঞ্চ করার কথা ছিল কিন্তু আগামী সিটি কর্পরেশন নির্বাচন উপলক্ষে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এখন পেট্রোবাংলা চেয়ারম্যান শুধুমাত্র একটি কাঠি জ্বেলে গ্যাস সংযোগ উদ্বোধন করবেন।

৩২ জন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে তিড়ঘড়ি করে গ্যাস সংযোগের বিষয়টি নিয়ে ইতেমধ্যে অনেক সমালোচনা সৃষ্টি হয়। ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বলেন নির্বাচনের এক সপ্তাহ আগে এই ভাবে গ্যাস সংযোগ দেওয়া নির্বাচনী আচারন লঙ্ঘন। গতকাল এক সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি সূত্রে যানা যায়, গ্যাস সংযোগ উদ্বোধনি অনুষ্ঠানের কথা থাকলেও এখন ৩২ জন বিশিষ্ট ব্যক্তির পরিবর্তে শুধু মাত্র ভাষা সৈনিক আবুল হোসেনের বাড়িতে একটি মাত্র কাঠি জ্বালিয়ে রাজশাহীতে গ্যাস সংযোগের উদ্বোধন করা হবে। নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হয় এমন কাজ তারা করবেন না বলে জানান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি।

অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন আশরাফুল

Posted by Unknown | | Posted in ,

বি২৪ নিউজডেস্কঃ  

গত কয়েকদিন থেকে ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে অনেক ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে আশরাফুল আইসিসির দূর্নিতি তদন্ত কমিটির কাছে ম্যাচ ফিক্সিং এর সব কথা খুলে বলেন। আশরাফুল বলেন, টিম-ম্যানেজমেন্ট থেকে চাপের কারনে তিনি বাধ্য হয়ে এর সাথে জড়িয়েছেন। তিনি আরো বলেন, ক্রিকেটের স্বার্থেই আমি আইসিসির কাছে সকল সত্য কথা বলেছি। আশরাফুল নিজের অপরাধ স্বীকার করে দেশের সকলের কাছে ক্ষমা চেয়েছেন। 

আশরাফুল অপরাধ স্বীকার করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশরাফুলকে আইসিসির তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সকল ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে বলেছে। কি সাজা হতে পারে এই সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ানের?? অনেকের দাবি ও বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক ওর দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিৎ, আবার অনেকে বলছেন এই আশরাফুল আমাদের ক্রিকেট দেখতে শিখিয়েছে, এই আশরাফুল বাংলাদেশকে ক্রিকেট বিশ্বে অনেক উপরে নিয়েগেছেন, আর কিছু মানুষ  বলছেন, মানুষ মাত্রই ভুল হতে পারে তাই আশরাফুলের সাজাটা জেন কম করা হয়।

মাত্র দুই ঘণ্টার মাথায় সভা সমাবেশের ওপর ‘নিষেধাজ্ঞার’ প্রতিবাদ জানিয়ে ‘ওয়াক আউট’ করেছে বিএনপি

Posted by Uzzwal Dhali | মঙ্গলবার, ৪ জুন, ২০১৩ | Posted in


টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিতির পর সংসদে ফিরেই মাত্র দুই ঘণ্টার মাথায় সভা সমাবেশের ওপর ‘নিষেধাজ্ঞার’ প্রতিবাদ জানিয়ে ‘ওয়াক আউট’ করেছে বিএনপি। নিয়ম অনুযায়ী সদস্য পদ বাঁচাতে সংসদে ফেরার কোনো বিকল্প ছিল না বিরোধী দলের সাংসদদের সামনে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, সদস্যপদ ও বেতন ভাতা ঠিক রাখতেই প্রধান বিরোধী দল সংসদে এসেছিল।

বিরোধী দল বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন দলের সাংসদরা এর সমালোচনায় কিছুক্ষণ বক্তব্য দিলেও নিরুত্তাপভাবেই শেষ হয় নবম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের প্রথম দিন।  

সোমবার বিকেল সাড়ে ৫টায় নতুন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সরকারের শেষ বছরের এই বাজেট অধিবেশন শুরু হয়। এর ২০ মিনিটের মাথায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও শরিক দলগুলোর ৩৮ সংসদ সদস্য অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদসহ ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যরা এ সময় টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান।

স্পিকার শিরীন শারমিনও বিরোধী দলীয় নেতাকে অভিনন্দন জানান। খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা আসনে বসার আগে নতুন স্পিকার হাত তুলে তাকে সালাম জানান।

সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে মাগরিবের নামাজের জন্য স্পিকার ২০ মিনিটের বিরতি দিলে খালেদা জিয়া দলীয় সাংসদের সঙ্গে কথা বলার জন্য লবিতে যান। এর কিছুক্ষণ পর তিনি রওনা হন গুলশানের বাসার দিকে।

বিরোধী দলীয় নেতা এদিন অধিবেশনে কাটান ৫১ মিনিট। এই প্রথমবারের মতো সংসদের কর্তৃত্বময় তিন পদ- সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও স্পিকারের আসনে তিনজন নারীকে দেখল বাংলাদেশ।  

মাগরিবের বিরতির পর বিরোধী দলের প্রথম সারিতে উপস্থিত ছিলেন মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও এম কে আনোয়ারসহ সাংসদরা। তারা প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন।

তক্ষকসহ ‘পাচারকারী চক্রের’ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Posted by Uzzwal Dhali | | Posted in


একটি  তক্ষকসহ ‘পাচারকারী চক্রের’ ছয় জনকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে  গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভাটিয়াপাড়া থেকে এদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে বলে  জানিয়েছে। 

গ্রেপ্তার হওয়া ৬ জন হলেন  কুষ্টিয়ার আড়–য়াপাড়া গ্রামের রিপন বিশ্বাস (২৪), গোপালগঞ্জ শহরের সিকদারপাড়ার তরুণ স্বর্ণকার ( ২৭), দুর্গাপুর  গ্রামের মানিক বিশ্বাস  (৩৫) , গোপীনাথপুর গ্রামের মাইক্রোবাস চালক কাকন  সিকদার (৩০), কোটালীপাড়ার বুরুয়া গ্রামের রথীন  বিশ্বাস ( ২৬) এবং শরীয়াতপুরের চরপদ্মা গ্রামের কবির হোসেন (২৫)।

নয় ইঞ্চি লম্বা ও প্রায় ৫০ গ্রাম ওজনের একটি তক্ষক নিয়ে পাচারকারী চক্রের সদস্যরা গোপালগঞ্জ থেকে মাইক্রোবাসে ঢাকা যাচ্ছিল বলে জানান কাশিয়ানী থানার পরিশর্দক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।

গোপন সংবাদ পেয়ে ভাটিয়াপাড়া মোড়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় কাশিয়ানী  থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

সাইবার অপরাধ প্রতিরোধে একটি ‘পর্যবেক্ষণ সেল’ করা হচ্ছে

Posted by Uzzwal Dhali | | Posted in


স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন  ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি তৎপরতা ও অপপ্রচার নিয়ে ‘ক্রমবর্ধমান উদ্বেগের’ প্রেক্ষাপটে সাইবার অপরাধ প্রতিরোধে একটি ‘পর্যবেক্ষণ সেল’ করা হচ্ছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ে ‘জঙ্গীবাদ প্রতিরোধ ও প্রতিকার কমিটি’র বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, কমিটির আগামী বৈঠকে এ ‘সেল’ গঠন করা হবে।
“সাইবার ক্রাইম নিয়ে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। সাইবার ক্রাইমের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালানোরও চেষ্টা হয়েছিল।”
তিনি জানান, এই সেল ‘সাইবার ক্রাইম’ প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করবে এবং দ্রততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে।
প্রযুক্তির সহায়তা নিয়ে কীভাবে এ কাজ করা হবে সে বিষয়ে আলাদা বৈঠক করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তারাও ওই বৈঠকে থাকবেন।
এ কাজের অংশ হিসাবে ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র বা বিজ্ঞাপন নির্মাণ এবং পুস্তিকা প্রকাশে উৎসাহিত করা হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
আর এ জন্য ‘সিএসআর নীতিমালা’ সংশোধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও প্রতিমন্ত্রী জানান।
তিনি বলেন, জঙ্গীবাদবিরোধী প্রচারে প্রতিটি জেলা প্রশাসন, তথ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে।
“জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতা গড়ে তোলা হচ্ছে, অতীতের সরকারের সময়ে বিভিন্ন কাযক্রমে জঙ্গিবাদ প্রতিষ্ঠা পেয়েছিল। তবে বর্তমান সরকারের সাড়ে ৪ বছরে জঙ্গিবাদীরা এ সাহস পায়নি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার, অতিরিক্তি সচিব কামাল উদ্দিন আহমেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।    

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আজিজ সাহেব ছিলেন বিএনপির তল্পিবাহকঃ প্রধানমন্ত্রী

Posted by Uzzwal Dhali | সোমবার, ৩ জুন, ২০১৩ | Posted in ,


যারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কঠোর সমালোচনা করেছেন। এদের মধ্যে কেউ কেউ বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়েছিলেন এবং অনেকেই দায়িত্ব পেয়েও সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, "এভাবে গণতন্ত্র নিয়ে আর খেলা চলবে না।" শনিবার গণভবনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে কারো নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, "রোজ কেয়ামত পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারবে- এই পরামর্শ কে দিয়েছিল? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সংবিধান প্রণয়নকারী অনেক হোমড়া-চোমড়া আইনজীবী।"

নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে বিগত তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর সরকার পরিচালনা করে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের সংবিধান বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকারকে কী পরামর্শ দিয়েছিলেন? সংবিধান অনুযায়ী এই তত্ত্বাবধায়ক সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে, যতোদিন পর্যন্ত না কোনো প্রধানমন্ত্রী আসে।"

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারের ধরন কেমন হবে- তা নিয়ে যে ‘সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা’ আলোচনা করছেন, তাদের ২০০৭ ও ২০০৮ সালের পত্রিকা দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

"সংবিধানের ওই বিশ্লেষণ কে দিয়েছিল- তা স্পষ্ট হয়ে যাবে। পরামর্শটা কার দেওয়া? কারা ব্যখ্যা দিয়েছিল সংবিধানের?"

প্রধানমন্ত্রী বলেন, "২০০১ সালে কেবল আওয়ামী লীগই লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। অন্যদিকে বিএনপি সরকারের মেয়াদ শেষে তখনকার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।"

"তখনকার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আজিজ সাহেব ছিলেন তাদের (বিএনপি) তল্পিবাহক। তাদের কথায় উঠতেন। তাদের কথায় বসতেন।"

ফরিদপুর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভায় শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, "উপদেষ্টা যাদের আমরা বানালাম। বেশ মোটা মোটা, গালভরা বুলিওয়ালা, আমলা থেকে শুরু করে অনেক সুশীল সমাজের নেত্রী, অনেক মানবাধিকার আন্দোলনকারী। তাদের উপদেষ্টা বানানো হলো। রেজাল্ট কী? তারা ব্যর্থ হল। নির্বাচন করতে ব্যর্থ হয়ে তারা পদত্যাগ করল। আরেক সেট উপদেষ্ট হল- তারাও ব্যর্থ হয়ে পদত্যাগ করল। এরপর আসলো তিন উদ্দিন। ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন আর মইনুদ্দিন”।

চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসাইন গ্রেপ্তার

Posted by Uzzwal Dhali | | Posted in


পুলিশ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসাইনকে। রোববার রাত ২টার দিকে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার ভাড়া বাসা থেকে তারেককে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম। মহানগর দক্ষিণের শিবির সভাপতি তারেক হোসাইন ওই বাসা থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামে সহিংসতার ঘটনায় নগরীর কোতোয়ালীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়, যাতে আসামি ছিলেন তারেক।

বিশ্বের সবচেয়ে পাতলা গেইমিং আলট্রাবুক বাজারে এনেছে রেজার

Posted by Uzzwal Dhali | | Posted in


প্রযুক্তি প্রতিষ্ঠান রেজার বিভিন্ন ধরনের গেইমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগের এক খবরে জানিয়েছে, রেজার ব্লেড ল্যাপটপের একটি নতুন সংস্করণ হিসেবে বিশ্বের সবচেয়ে পাতলা গেইমিং আলট্রাবুক বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

এই গেইমিং আলট্রাবুকের পুরুত্ব দাঁড়াবে দশমিক ৬৬ ইঞ্চি। এর আকার ১৩.৬ ইঞ্চি বাই ৯.৩ ইঞ্চি। এর ওজন ১.৯ কেজি। এতে থাকছে ১৬০০ বাই ৯০০ রেজুলিউশনের ১৪ ইঞ্চি এলইডি স্ক্রিন, উন্নত গ্রাফিক্সসমৃদ্ধ ২ গিগাবাইট জিডিডিআর৫ গ্রাফিক্স কার্ড, ৮ গিগাবাইট র্যাম, চতুর্থ প্রজন্মের ইনটেল কোর প্রসেসর এবং ১২৮, ২৫৬ অথবা ৫১২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ অপশন।

এছাড়াও এতে থাকছে তিনটি ইউএসবি ৩.০ পোর্ট, বিল্ট-ইন ওয়্যারলেস, একটি ৭০ডব্লিউএইচ রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং একটি ১৫০ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টর। এতে অপারেটিং প্ল্যাটফর্ম উইন্ডোজ ৮ ইনস্টল করা অবস্থায় পাওয়া যাবে।

আলট্রাবুকটি ৩ জুন থেকে প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। এর মূল্য শুরু হবে ১৮০০ ডলার থেকে।

মামুন হত্যা মামলার আসামি জামায়াত কর্মী ওয়াহেদ গাজী গ্রেপ্তার

Posted by Uzzwal Dhali | | Posted in


সাতক্ষীরার জামায়াত কর্মী ওয়াহেদ গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াহেদ গাজী মামুন হত্যা মামলার আসামি।  

আজ সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার ধুলিহর এলাকা থেকে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

ওয়াহেদ সাতক্ষীরার চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ধুলিহর গ্রামের মৃত নবাত গাজীর ছেলে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার সার্কিট হাউজ মোড়ে সংগঠিত সহিংস ঘটনায় জামায়াত কর্মী ওয়াহেদ জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

রোগীর শরীর থেকে নিডেল বের করতে ভুলে যাওয়া ডাক্তার কারাগারে

Posted by Uzzwal Dhali | | Posted in


অস্ত্রোপাচারের পর রোগীর শরীর থেকে নিডেল বের করতে ভুলে যাওয়া দু`চিকিৎসকের মধ্যে ডা. মো. সুরমান আলী নামে একজনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর চিকিৎসক ডা.জাকির হোসেন উচ্চ আদালতের জামিনে আছেন।

আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া অভিযুক্ত চিকিৎসক ডা. মো. সুরমান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, "মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানির সময়ে আসামী ডা. মো. সুরমান আলী আদালতে হাজির ছিলেন। বিচারক ইতোপূর্বে তাকে দেয়া জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামী জাকির হোসেন উচ্চ আদালতের নির্দেশে জামিনে আছেন। তিনি গতকাল (রোববার) আদালতে হাজিরা দিয়েছেন।"

অভিযুক্ত দু’জন চিকিৎসকের মধ্যে ডা. মো. সুরমান আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ল্যাপরোস্কোপিক, কলোরেক্টাল ও জেনারেল সার্জন। অবশ্য বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। ডা. জাকির হোসেন বেসরকারী ল্যানসেট ডায়াগনিস্ট এ্যান্ড রিসার্স সেণ্টারের চিকিৎসক।

২০১২ সালের ৩০ মে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারের অপারেশন করার সময় শরীরের ভেতর নিডেল রেখে দেন অভিযুক্ত দু`চিকিৎসক।

অপারেশনের পর থেকে আমিনুল প্রচন্ড ব্যথায় ভুগতে থাকেন। আমিনুল চিকিৎসককে জানান, তার মনে হচ্ছে অপারেশনের স্থানে কিছু একটি রয়ে গেছে। একথা শোনার পর চিকিৎসক আরও দু`দফা অপারেশনের নামে তার সঙ্গে প্রতারণা করেন। এসব অপারেশনে তার শারিরীক অবস্থার আরও অবনতি হয়। যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হতে থাকে।

এরপর তাকে চিকিৎসার জন্য ভারতের কোলকাতায় এ্যপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বছরের ৩০ জুন এ্যপোলো হাসপাতালের কনসালটেন্ট রেডিওলজিস্ট ডা.দেবাশীষ দত্ত তার অস্ত্রোপচার করে তার আগের অপারেশনের স্থান থেকে নিডেল বের করেন।

এ ঘটনায় গত ২৮ জানুয়ারি মহানগর হাকিম আদালতে দু`চিকিৎসকের বিরুদ্ধে দন্ডবিধির ২৬৯, ২৭০, ৩২৬, ৪২০ ও ৩৪ ধারায় আমিনুলের মা দেলোয়ারা বেগম অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর মহানগর হাকিম আলী মনছুর অভিযোগটিকে সরাসরি মামলা হিসেবে গ্রহণের জন্য পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ মামলার আসামী হিসেবে দু’চিকিৎসক প্রথমে হাইকোর্ট থেকে দু’সপ্তাহের জামিন নেন। এরপর গত ১৪ মার্চ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে মামলার অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন নেন।

গত ৩০ মে পাঁচলাইশ থানার এস আই রহুল আমিন আদালতে দু’চিকিৎসককে আসামী করে অভিযোগপত্র জমা দেন। সোমবার মামলার নির্ধারিত দিনে অভিযোগপত্রটি মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার কাছে দাখিল করা হয়।

আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, "আগে দেয়া জামিনের শর্ত অনুযায়ী সুরমান আলী সোমবার অভিযোগপত্র দাখিলের সময় আদালতে আত্মসমর্পণ করেন। আর অভিযোগপত্র গ্রহণ করে বিচারক মামলাটি বিচারের জন্য প্রস্তুত হিসেবে অভিমত দিয়ে সেটি সিএমএম’র কাছে পাঠিয়ে দিয়েছেন।"

অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার উপর শুনানিতে আসামীপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সালাহউদ্দিন হায়দার সিদ্দিকী, ফেরদৌস আহমদ, কফিল উদ্দিন, স্বভু প্রসাদ বিশ্বাস, রেজাউল করিম অংশ নেন।

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ী নিহত ও দু’জন আহত

Posted by Uzzwal Dhali | | Posted in


গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার দাদপুর এলাকায় সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে অজ্ঞাতপরিচয় (২৫) এক ব্যবসায়ী নিহত ও দু’জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত এ দুর্ঘটনায় আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি ফরিদ আহম্মেদ জানান, সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল, যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-৭১৪৬. পথে দাদপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন।

খবর পেয়ে পার্শ্ববর্তী হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

"না বলা কথা" নাটকে মিশু ও ভাবনা

Posted by Uzzwal Dhali | | Posted in


নাটকের শুরুতে দেখা যাবে, এক তরুণ পরিচালক শহর থেকে একটি গ্রামে এসেছেন ছবির লোকেশন দেখতে। সেই গ্রামের চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নিবেন সেই তরুন পরিচালক। আশ্রয়দাতা চেয়ারম্যানের একমাত্র মেয়ে ভাবনা। তরুন পরিচালকের সাথে পরিচয়ের পর থেকেই নায়িকা হবার জন্য ব্যস্ত হয়ে পড়েন ভাবনা। জেগে ওঠে তার নায়িকা হবার সুপ্ত বাসনা।

যখনই পরিচালকের সাথে ভাবনার দেখা হয়, তখনই ভাবনা সিনেমার নায়িকাদের মত কথাবার্তা বলতে শুরু করেন এবং নায়িকাদের মত করে অঙ্গভঙ্গি করেন। উদ্দেশ্য পরিচালকের কাছে নিজেকে যোগ্য হিসেবে তুলে ধরা। এক পর্যায়ে পরিচালক জানতে পারেন ভাবনার চাচাতো ভাই মিশুর বাবা-মার হত্যাকারী গ্রামের ভাবনার বাবা চেয়ারম্যান সোহেল খান। পরিচালকের মনে হয় ভাবনার ভাই মিশুর জীবনকে ঘিরেই একটি চলচ্চিত্র হওয়া প্রয়োজন। কিন্তু তরুণ পরিচালক নাঈম চিন্তা করেন- কিছু মানুষের জীবনের গল্প চলচ্চিত্রে না, শুধু গল্প হিসেবেই থাকা উচিত। এ রকম একটি গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক "না বলা কথা"।

তরুণ পরিচালক চরিত্রে এ নাটকে অভিনয় করেছেন নাঈম এবং ভাবনা অভিনয় করেছে গ্রামের চেয়ারম্যানের মেয়ের চরিত্রে। আর চেয়ারম্যান চরিত্রে সোহেল খান এবং চেয়ারম্যানের ভাতিজা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিশু সাব্বিরকে।

নাটকটি নিয়ে নাঈম বলেন, "এ নাটকের গল্প এবং লোকেশন খুবই সুন্দর। এখানে আমি একজন তরুণ পরিচালকের চরিত্রে অভিনয় করেছি। আর নায়িকা হবার জন্য নানাভাবে নিজেকে উপস্থাপন করেন ভাবনা। আর গ্রামে লোকেশন দেখতে এসে আমি একটি মানুষের জীবনের নানা অজানা তথ্য জানতে পারি। এরপর ঘটে নানা ঘটনা। আশা করি, দর্শকদের ভালো লাগবে।"

আর ভাবনা বলেন, "আমি চেয়ারম্যানের একমাত্র মেয়ে থাকি। আর পরিচালক আমাদের বাসায় উঠার পর থেকে নায়িকা হবার যে সুপ্ত বাসনা ছিলো, তার বহি:প্রকাশ ঘটে। আমি তাকে আমার অভিনয় দেখানো থেকে শুরু করে নানা কাণ্ড করি। আমার সাথে নাঈমের দৃশ্য এবং সাথে চাচাত ভাই মিশু সাব্বিরের কাহিনী নাটকে নতুন প্রাণ দিবে দর্শকদের।"

সৈয়দ মোঃ ইসরাফিলের রচনা এবং পরিচালনায় ‘না বলা কথা’ নাটকটি আগামী ৮ জুন রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে।

বাগেরহাটের চিতলমারীতে শর্টগান ও ১৩ রাউন্ড কার্তুজসহ ছয় জন আটক

Posted by Uzzwal Dhali | রবিবার, ২ জুন, ২০১৩ | Posted in


আজ বেলা ১২ টায় বাগেরহাটের চিতলমারীতে নাশকতা সন্দেহে শর্টগান ও ১৩ রাউন্ড কার্তুজসহ ছয় জনকে আটক করেছে চিতলমারী থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে বিকেলে চিতলমারী থানায় মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে উপজেলার কলাতলা গ্রামের আবুলের বাড়ির সামনে থেকে আটক করা হয় অভিযুক্তদের।

আটকরা হলেন, খুলনার সোনাডাঙ্গা থানার পঞ্চিম বানিয়া খামারের মো. আ. ছালামের ছেলে মিরাজুর রহমান (২৮) ও মো. মামুনুর রশীদ (৩৫), খুলনা থানার বাগমারা ২য় লেনের মৃত শেখ আ. ছাত্তারের ছেলে শেখ নাদিমুজ্জামান (৩০), সোনাডাঙ্গা থানার শেরে বাংলা রোড আমতলার মো. জাফর মোল্লার ছেলে মো. হাবিব মোল্লা (৩০), চিতলমারী থানার কলিগাতী গ্রামের আকিব উদ্দিনের ছেলে মো. মফিজুর রহমান (৩৫) এবং চিংগড়ী গ্রামের আক্কেল আলী শেখের ছেলে আকবর আলী শেখ (৩০)।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বেলা ১২টার দিকে উপজেলার কলাতলা গ্রামের আবুলের বাড়ির সামনে থেকে ওই ছয় জনকে আটক করা হয়েছে একটি শর্টগান ও ১৩ রাউন্ড কার্তুজসহ । 

তাদের বিরুদ্ধে চিতলমারী থানায় ১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনের ২৬(খ) ধারায় বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সরদার ইকবাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। 

এ ব্যাপারে মামলার বাদী এসআই সরদার ইকবাল হোসেন জানান, শর্টগানটি ১নং আসামি মিরাজুর রহমানের লাইসেন্সকৃত। লাইসেন্স নং-০৩/২০১৩/খুলনা। শর্টগানের নাম্বার-৩১৪১২৫. তারা পাখি শিকারের জন্য এসেছিল বলে তিনি জানান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়েই আসন্ন অধিবেশনে কথা বলতে চান বিএনপি

Posted by Uzzwal Dhali | | Posted in


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে ‘মুলতবি প্রস্তাব’ দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ২২ মে তিনি এ প্রস্তাব সম্বলিত একটি চিঠি সংসদ সচিবালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 

সূত্রমতে, বিএনপির আরো অন্তত ২৪ জন এমপি সংসদ সচিবালয়ে এ সমসাময়িক বিষয়ে নোটিশ জমা দিয়েছেন। মূলতঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়েই আসন্ন অধিবেশনে কথা বলতে চান তারা। বিএনপির দাবি সংসদে উত্থাপিত না হলে তারা আবারো সংসদ বর্জন করবেন বলে জানা গেছে।  

তবে রোববার দুপুরের পর নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাজেট অধিবেশনে অন্য বিষয় নিয়ে ‍আলোচনা করা যায় না। তবে জাতীয় গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকলে আরো অধিবেশন ডাকা যেতে পারে।"

স্পিকার আরো বলেন, "বিএনপির নেতৃত্বে বিরোধী দল সংসদে আসবে, ভালো কথা। কিন্তু এলে যেনো থাকে।"

জালিয়াতির কারনে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি

Posted by Uzzwal Dhali | | Posted in


দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি হল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আর এই অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ নতুন কোর্স খুলতে জালিয়াতি ও মিথ্যার আশ্রয় নিয়েছে। তাদের এই জালিয়াতির কারনে অভিভাবক মহল ও শিক্ষাবিদদের কাছে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে দেশের অন্যতম এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

জানা গেছে, ছয় বছরের ফার্ম ডি (ডক্টর অব ফার্মেসি) কোর্স খোলা নিয়ে এই জালিয়াতি করে এনএসইউ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের (পিসিবি) পূর্ব-অনুমতি নেওয়ার কথা থাকলেও তার তোয়াক্কা করেনি এর শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিরা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, শিক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এই প্রতিষ্ঠানটি।

জানা গেছে, এনএসইউর ট্রাস্টি বোর্ড এবং সিন্ডিকেটের কাছে তথ্য গোপন করে এই কোর্স চালুর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভেতর-বাইরে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরই ডক্টর অব ফার্মেসি সংক্রান্ত সব তথ্য সরিয়ে ফেলা হয় ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ।

এ ব্যাপারে ইউজিসির একজন শীর্ষ কর্মকর্তা জানান, "নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রশাসন কোর্সটি চালুর করার ব্যাপারে আবেদন করেছিল। কিন্তু তা অনুমোদন দেওয়া হয়নি। তিনি জানান, এ ধরনের উদ্যোগ শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজকে না জানিয়ে নতুন বিভাগ চালুর সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত উপাচার্য আবদুস সাত্তার এবং কোর্সের সমন্বয়কারী জে এম এ হান্নান। এক সিন্ডিকেট সভায় তারা জানান, ইউজিসি ও ফার্মেসি কাউন্সিল ফার্ম ডি চালুর অনুমোদন দিয়েছে।

তিন গার্মেন্টস মালিকসহ রানা প্লাজার চার আসামী চারদিন করে রিমান্ডে

Posted by Uzzwal Dhali | | Posted in ,


রানা প্লাজা ধ্বসের ‍ঘটনায় তিন গার্মেন্টস মালিকসহ চার জনের বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ রোববার সাত দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান উজ্জ্বল চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ মে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক বিজয় কৃষ্ণ কর। অভিযুক্ত এসব আসামিরা হলেন আনিসুর রহমান, বজলুর সামাদ আদনান, আমিনুল ইসলাম ও মাহমুদুর রহমান ‍তাপস।

এমকে আনোয়ার ও বুলুর জামিন মঞ্জুর করেছে আদালত

Posted by Uzzwal Dhali | | Posted in ,


আজ রোববার আদালত জামিন মঞ্জুর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর। 

মহানগর দায়রা জজ জহুরুল হক এমকে আনোয়ার ও বুলুর করা জামিনের আবেদনের উপর শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। তাদের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। 

উল্লেখ্য, বুলুকে গত ১৫ মে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে থেকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর এমকে আনোয়ার সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় গত ২৭ মে ঢাকা সিএমএম আদালতে আত্মসর্মপণ করলে ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তপন চৌধুরী সভাপতি হলেন হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের

Posted by Uzzwal Dhali | | Posted in ,


বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তপন চৌধুরী। সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। 

এ সভায় জানানো হয়, অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় সভাপতির পদটি শূন্য হয়েছে। এ অবস্থায় বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর ২০ (১) উপবিধি মোতাবেক সভাপতির শূন্য পদটি পূরণ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরীকে বাণিজ্য সংগঠন বিধিমালা মোতাবেক সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

ইন্টারনেট সেবাদান কোম্পানি ওলোর গ্রাহক সংখ্যা পৌঁছালো ২৫,০০০ এ

Posted by Uzzwal Dhali | শনিবার, ১ জুন, ২০১৩ | Posted in ,


দেশের তৃতীয় বৃহত্তম ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান ওলোর গ্রাহক সংখ্যা ২৫,০০০ এ পৌঁছেছে। ২০১১ তে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইন্টারনেট বাজারে এখন তৃতীয় অবস্থানে আছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ইউলিয়া আকসুইতিনা এ তথ্য জানান। ইউলিয়া বলেন, “২০১১ সালে যাত্রা শুরু করলেও পরের বছরের মার্চে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করে 'ওলো'-  আর এ অল্প সময়ের মধ্যেই ২৫ হাজার গ্রাহক হওয়ায় আমরা খুশি।"

তিনি বলেন, "গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ট্যারিফ চালু করেছি, যাতে করে যে কেউ যেকোনো প্যাকেজ নিয়ে সহজেই ইন্টারনেট সেবা পেতে পারে।"

ইউলিয়া জানান, ভবিষ্যতে তারা ওয়াই-ম্যাক্স ইন্টারনেট সেবাও চান। এজন্য ওয়াইম্যাক্স লাইসেন্সের জন্য আবেদন করবেন।

শিবির কর্মীরা কুপিয়ে আহত করলো সাবেক ছাএলীগ নেতাকে

Posted by Unknown | | Posted in


শনিবার সকাল ৭ টার দিকে নগরির মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালের সামনে ছাএলীগে নেতা সোহেল পারভেজ সুমন কে শিবিরের ৭-৮ জন নেতাকর্মীরা আটোরিকশা থেকে নামিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়।
আহত সুমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ শাখার ছাএলীগের সাবেক সভাপতি ছিলেন। সোহেল পারভেজ সুমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসক। আহত অবস্থায় মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার বর্তমান সভাপতি মেজবাহুল ইসলাম হামলা ও সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন ছাএশিবিরের কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহসীন আব্দুল্লাহের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
সাবেক ছাএলীগের নেতা সোহেল পারভেজ সুমনের উপর হামলার প্রতিবাদে প্রবর্তক মোড়ে দেড় ঘন্টা সড়ক আবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীরা কলেজ ক্যাম্পাসে আবস্থান নিয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

বিএসএফ এর সদস্যদের হাতে আটক লিমন নামের র‌্যাবের এক সোর্স

Posted by Uzzwal Dhali | | Posted in ,

বিএসএফ আটক করেছে র‌্যাবের এক সোর্স লিমনকে


ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ আটক করে নিয়ে গেছে  লিমন নামের র‌্যাবের এক সোর্সকে। মাদকবিরোধী এক অভিযান চালানোর সময় এ আটকের ঘটনা ঘটে।

কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১), সিপিসি-২ এর এএসপি কামরুল বলেন, "নারায়নপুর সীমান্ত এলাকার এক বাড়িতে ফেনসিডিল ও গাঁজা রয়েছে এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযানে যাই। অভিযান পরিচালনা করার সময় মিলনসহ আমাদের দুই সোর্স সীমান্ত পিলার না দেখে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন। টের পেয়ে এদের একজন সেখান থেকে নারায়নপুর সীমান্তে ফিরে আসতে সক্ষম হন। কিন্তু এসময় ভারতীয় চোরাকারবারীরা মিলনকে ধরে বিএসএফের কাছে সোপর্দ করে।"

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহীনি বিজিবি কে না জানিয়ে র‌্যাব এই অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদ। তবে র‌্যাবের সোর্স লিমনকে ফেরৎ দেওয়ার জন্য বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে।

আগামী ২৫ জানুয়ারীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেঃ যোগাযোগমন্ত্রী

Posted by Uzzwal Dhali | | Posted in ,


বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামী ২৫ জানুয়ারীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগাহাট এলাকায় ওভারলোড কন্ট্রোল মেশিন উদ্বোধনের পর সাংবাদিকদের একথা বলেন যোগাযোগ মন্ত্রী ওবায়বুল কাদের। তিনি বলেন, "অক্টেবরে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে।" তিনি আরও বলেন, "হরতাল দিয়ে কখনও সরকারের পতন হয়না। নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দল যেসব কথা বলছেন তা নিয়ে আলোচনা হতে পারে। এক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার সহায়ক ভূমিকা পালন করতে পারেন।"

মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত

Posted by Uzzwal Dhali | | Posted in


গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিউ ফরিদপুর এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে প্রাইভেট কারের তিন যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারভেজ(২৫), প্রাইভেটকারটির চালক মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মাধবপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে সম্রাট(২৮) ও একই উপজেলার চান্দাহর এলাকার গেদা ব্যাপারির ছেলে আলাউদ্দিন(২৬). গতরাতে চালকসহ সাত বন্ধু প্রাইভেটকারে করে রাজবাড়ীর দৌলতদিয়া যাচ্ছিলেন বলে জানা যায়। পথে নিউ ফরিদপুর এলাকায় একটি ট্রাক পেছন দিক থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময়
প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন বাকি চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আর্কাইভ