Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২ জুন, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

এমকে আনোয়ার ও বুলুর জামিন মঞ্জুর করেছে আদালত


আজ রোববার আদালত জামিন মঞ্জুর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর। 

মহানগর দায়রা জজ জহুরুল হক এমকে আনোয়ার ও বুলুর করা জামিনের আবেদনের উপর শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। তাদের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। 

উল্লেখ্য, বুলুকে গত ১৫ মে বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে থেকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর এমকে আনোয়ার সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় গত ২৭ মে ঢাকা সিএমএম আদালতে আত্মসর্মপণ করলে ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ৩:০৭ PM . বিভাগঃ , .

0 comments for " এমকে আনোয়ার ও বুলুর জামিন মঞ্জুর করেছে আদালত "

Leave a reply

    আর্কাইভ