Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

দাঁতের ক্ষয় দাত ব্যথার প্রধান কারন

Posted by Unknown | বুধবার, ১৫ মে, ২০১৩ | Posted in


আমরা অনেক সময় মনেকরি ঔষধ খেলেই দাঁতের ব্যথা ভাল হয়ে যাবে, কিন্তু ব্যথা সাময়িক ভাল হলেও পরে বেড়ে যায়। আসলে দাঁতের ক্ষয়ের কারনে দাঁতের ব্যথা সৃষ্টির প্রধান কারন। যেসব কারনে দাঁতের ক্ষয়  
হয়ঃ

# দাঁতের ফাকে খাবার জমে থাকলে।
# ক্ষয় তৈরীকারি জীবানু।
# চিনি জাতীয় খাবার।
# উপরের তিনটি কারন বেশিদিন ধরে হতে থাকলে।

দন্ত ক্ষয়ের কোন লক্ষন বোঝা যায়না। ক্ষয় তৈরীকারি জীবানু প্রথমে ছোট গর্ত তৈরী করে পরে খাবার আটকে যায় এবং গর্তটি আস্তে আস্তে বড় হতে থাকে, ফলে মাঝে মাঝে ব্যথা অনুভুত হয়। এই সময় ঔষধ খেলে ব্যথা সাময়িক ভাল হয় কিন্তু পরবর্তিতে এই ব্যথা প্রকট আকার ধারন করে। অল্প খরচেয় দন্ত চিকিৎসকদের কাছে ফিলিং প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী ভাবে এই ব্যথা থেকে পরিত্রান পাওয়া যায়।

আমাদেরকে প্রতি ৬ মাসে অন্তত একবার দন্ত চিকিৎসকদের কাছে যাওয়া উচিত এবং দাঁতের অবস্থা পরীক্ষা করা উচিত। মনে রাখতে হবে সকালে এবং ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা উচিত।

হরতাল প্রত্যাহার করে নিল ১৮ দল

Posted by Unknown | | Posted in


ঘূর্নিঝড় মহাসেনের কারনে হরতাল প্রত্যাহার করে নিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। আজ সকালে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী রোববার হরতাল ডেকেছিল ১৮ দল।

এবার বাজারে আসছে সনির ওয়াটারপ্রুফ স্মার্টফোন

Posted by Unknown | | Posted in

খুব শিঘ্রই বাজারে ওয়াটারপ্রুফ টাচ স্মার্টফোন নিয়ে আসছে জাপানিজ ফোন প্রস্তুতকারক কম্পানী সনি। ফোনটির নাম দেওয়া হয়েছে  Xperia ZR। 

ফোনটি দিয়ে ১.৫ মিটার পানির নিচেও ফটো ও এইচডি মানের ভিডিও রেকর্ডিং করা যাবে, ফোনটি আধাঘন্টা পর্যন্ত পানির নিচে অক্ষত অবস্থায় থাকবে। অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন সম্পন্ন এই ফোনে ৪.৬ ইঞ্চি পর্দা এবং ১৩ মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে এই।

চলতি বছর জুনের মধ্য এই ফোন বাজারে পাওয়া যাবে বলে ঘোষনা দিয়েছে সনি, তবে Xperia ZR এর বাজার মুল্য কত হবে তা জানাযায়নি।

কবি নজরুল ভার্সিটির নতুন ভিসি হলেন কবি খন্দকার আশরাফ হোসেন

Posted by Unknown | | Posted in


ময়মনসিংহে অবস্থিত কবি নজরুল ভার্সিটির নতুন ভিসির দায়িত্ব নিয়েছেন স্বনামধন্য কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক খন্দকার আশরাফ হোসেন। তাকে বরণ উপলক্ষে আজ বুধবার জয়নুল আবেদীন সংগ্রহশালা মিলনায়তনে এক বরণ ও অভ্যার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে কথামুখ, কবিতা পাঠ ও আবৃতি করা হবে।

গত ৫ই মে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ৩য় উপাচার্য হিসাবে দায়িত্ব পান অধ্যাপক কবি খন্দকার আশরাফ হোসেন।

ক্যামেরার পেছন থেকে সামনে মনিকা

Posted by Unknown | | Posted in


বিখ্যাত পরিচালক গিয়াস উদ্দীন সেলিমের বিভিন্ন নাটক ও চলচিত্রে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন আয়েশা রহমান মনিকা। চ্যানেল আই এ প্রচারিত রেহানা সমদানির পরিচালিত হারিয়ে খুজি নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে কাজ শুরু করেন। পরে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপচিত্রে অভিনয় করেন মনিকা। বর্তমানে মনিকা খুব ব্যাস্ত সময় কাটাচ্ছেন বলে জানাগেছে।

গিয়াস উদ্দীন সেলিমের পরিচালনায় নতুন ধারাবাহিক 'রোদ' আগামী সপ্তাহ থেকে চ্যানেল ২৪ এ প্রচার শুরু হবে। এই নাটকে মনিকা হাসনা নামের চরিত্রে অভিনয় করবেন।

তিন প্রদেশে জরুরী অবস্থা জারি নাইজেরিয়ান প্রধানমন্ত্রীর ঘোষনা

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তিন প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। আজ নাইজেরিয়ার জাতীয় টিভিতে ভাষণকালে তিনি এই ঘোষনা দেন। চরমপন্থি ও জঙ্গিদের হামলার প্রতিক্রিয়ায় তিনি ঘোষনা দেন। 

চরমপন্থি ও জঙ্গিদের অপরাধ কর্মকান্ডের অবসানের জন্য দেশটির সামরিক বাহিনীকে প্রয়োজনিয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি।

দল থেকে বাদ পড়লেন রোনালদিনহো ও কাকা

Posted by Unknown | | Posted in


গত মঙ্গলবার কনফেডারেশন কাপের জন্য ব্রাজিলের দল ঘোষনা করা হয়েছে। উক্ত দল থেকে বাদ পড়েছেন রোনালদিনহো ও কাকা। অভিজ্ঞ খেলোয়ারদের উপেক্ষাকরে তরুনদের ঢেলে দল সাজিয়েছেন কোচ ফিলিপ স্কলারি। তবে আগামী ২ জুন ফ্রান্সের সাথে প্রীতি ম্যাচে নতুন দলটিই মাঠে নামবে বলে জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্থ হকারদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in

বি২৪ নিউজডেস্কঃ
গত ৬ই মে রাজধানীতে হেফাজতে ইসলামের যে তান্ডব হয়েছিল তার একটি অংশ বায়তুল মোকার্রাম মসজিদের আশেপাশে আগুন লাগিয়ে দেওয়া, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক হকার। যার কারনে তাদের জীবন হয়ে পরে বিপর্যস্ত। তাদেরকর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য এবং তাদের ব্যাবসা আবার শুরু করার জন্য প্রধানমন্ত্রী তাদের আর্থিক সহায়তা দিয়েছেন। 

গতকাল প্রধানমন্ত্রী প্রায় ৩৫০ জনকে ৫০ হাজার করে টাকার চেক প্রদান করেন। 

যুদ্ধাপরাধ বিচার আইন পরিবর্তনে মার্কিনি সহায়তা চাইলেন জামায়াত আইনজীবীরা

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াত নেতাদের আইনজীবীর একটি দল গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মার্কিন যুদ্ধাপরাধ বিষায়ক বিশেষ দূত স্টেফেন জেরার্ড র‌্যাপের সাথে বৈঠক করেন। এ সময় তারা যুদ্ধাপরাধ বিচারকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন ( যুদ্ধাপরাধ বিচার আইন ) পরিবর্তনে মার্কিনি সহায়তা চেয়েছেন।


বৈঠকে তারা যুদ্ধাপরাধ বিচারের মান নিয়ে প্রশ্ন তোলেন এবং অস্বচ্ছতার অভিযোগ তোলেন। বৈঠকটি সন্ধ্যা ৭টার দিকে শুরু হয়ে প্রাই সোয়া ২ ঘন্টা চলে। এ সময় বৈঠকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্র দূত ড্যান ডাব্লিউ মজীনা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩, কন্টেনার ওঠানামা বন্ধ

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ
ঘূর্নিঝড় মহাসেন প্রলয়ঙ্কারি আকার ধারন করছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এলার্ট-৩ জারি করা হয়েছে সাথে সাথে সকল কন্টেনার ওঠানামা বন্ধ ঘোষনা করা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুন্দ্রবন্দর এলাকায় ৭ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে এবং মংলা সমুদ্রবন্দরে ৫ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বিকাল চারটার পর থেকে শাহ-আমানত বিমানবন্দর থেকে কোন ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। 

বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু গ্রেফতার

Posted by Unknown | | Posted in


বি২৪ নিউজডেস্কঃ
আজ নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেওয়া হয়। বুলু ঐ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

আগামী ৬ জুন মহাজোট সরকারের শেষ বাজেট পেশ করা হবে

Posted by Unknown | | Posted in


আগামী ৬ জুন জাতীয় সংসদে মহাজোট সরকারের শেষ বাজেট পেশ করা হবে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সরকারের এই শেষ বাজেট ২ লাক্ষ ২৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা কিনা প্রথমবারের চেয়ে প্রায় দ্বিগুন। প্রথম বাজেটে বরাদ্দ ছিল ১ লাক্ষ ১৩ হাজার কোটি টাকা। বাজেট দ্বিগুন হলেও শিক্ষা খাতে কোন বাজেট বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যার ফলে এ বছর কোন নতুন স্কুল এমপিও ভুক্ত করা যবেনা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী,যেখানে বর্তমানে ৫ হাজারের ও বেশি এমপিও ভুক্তর দাবি রয়েছে। প্রথম বাজেটে সাড়ে ৭ হজার কোটি টাকা বরাদ্দ ছিল যা পরবর্তি বাজেটে বাড়িয়ে ১১ হাজার কোটি টাকা করা হয়। এই বাজেটে কৃষি খাতে ৯ হাজার কোটি টাকা।  

ভয়াবহ রূপ নিতে পারে মহাসেন, ৭ নম্বর সতর্ক সংকেত।

Posted by Unknown | | Posted in


দ্রুত গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে মহাসেন। বর্তমানে মহাসেন মাত্র ৮১৫কি.মি. দক্ষিন-পশ্চিমে অবস্থান করছে। যা বর্তমানে ঘন্টায় ৬৪কি.মি. বেগে এগিয়ে আসছে যা কিনা ঘন্টায় ৮৮ কি.মি. পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক সংস্থা নাসার মতে এই ঘূর্নিঝড় ব্যাপক আকার ধারন করতে পারে। এই ঘূর্নিঝড় এর সাথে ১৩০-১৩৫ কি.মি বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অফিস জানিয়েছেন এইভাবে আসতে থাকলে আগামীকাল সকাল নাগাদ বাংলাদেশ-মিয়ানমার উপকূলে মহাসেন আঘাত হানতে পারে। আজ সকাল থেকেই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় গুরি গুরি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। বড় বড় জাহাজ গুলি বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানিয় প্রশাষন জানিয়েছেন উক্ত ঘূর্নিঝড় উপলক্ষে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

Posted by Unknown | | Posted in


১৮ দলের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হয়।

    আর্কাইভ