প্রকাশকালঃ
বুধবার, ১৫ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
দাঁতের ক্ষয় দাত ব্যথার প্রধান কারন
আমরা অনেক সময় মনেকরি ঔষধ খেলেই দাঁতের ব্যথা ভাল হয়ে যাবে, কিন্তু ব্যথা সাময়িক ভাল হলেও পরে বেড়ে যায়। আসলে দাঁতের ক্ষয়ের কারনে দাঁতের ব্যথা সৃষ্টির প্রধান কারন। যেসব কারনে দাঁতের ক্ষয়
হয়ঃ
# দাঁতের ফাকে খাবার জমে থাকলে।
# ক্ষয় তৈরীকারি জীবানু।
# চিনি জাতীয় খাবার।
# উপরের তিনটি কারন বেশিদিন ধরে হতে থাকলে।
দন্ত ক্ষয়ের কোন লক্ষন বোঝা যায়না। ক্ষয় তৈরীকারি জীবানু প্রথমে ছোট গর্ত তৈরী করে পরে খাবার আটকে যায় এবং গর্তটি আস্তে আস্তে বড় হতে থাকে, ফলে মাঝে মাঝে ব্যথা অনুভুত হয়। এই সময় ঔষধ খেলে ব্যথা সাময়িক ভাল হয় কিন্তু পরবর্তিতে এই ব্যথা প্রকট আকার ধারন করে। অল্প খরচেয় দন্ত চিকিৎসকদের কাছে ফিলিং প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী ভাবে এই ব্যথা থেকে পরিত্রান পাওয়া যায়।
আমাদেরকে প্রতি ৬ মাসে অন্তত একবার দন্ত চিকিৎসকদের কাছে যাওয়া উচিত এবং দাঁতের অবস্থা পরীক্ষা করা উচিত। মনে রাখতে হবে সকালে এবং ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা উচিত।
