Posted by
Unknown
|
বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩
|
Posted in
রাজধানী
হজ্জের টাকা জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল ৩০ মে। কিন্তু ধর্মমন্ত্রালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আনোয়ারুল হোসাইন বলেন, "হজ্জ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে টাকা জমা দেওয়ার সময় বাড়িয়ে ১০ ই জুন পর্যন্ত করা হয়েছে।" তিনি বলেন, "ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।"
গত ২১ মার্চ হজ্জ প্যাকেজ ঘোষনা করা হয়। এ বছর হজ্জে যাচ্ছেন এক লক্ষ ২৭ হাজার ১৯৮জন এবং এর মধ্যে সরকারী ব্যবস্হাপনায় ১০ হাজার এবং বেসরকারী ব্যবস্হাপনায় এক লক্ষ ১৭ হাজার ১৯৮ জন সৌদি আরব হজ্জ করতে যেতে পারবেন। হজ্জ যাএীদের সঙ্গে নয় হাজার ৪৫০ টাকা কোরবানী বাবদ নিতে হবে।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
অর্থনীতি ও বানিজ্য
,
শীর্ষ সংবাদ
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাজার সংলগ্ন একটি দোকানের সামনে থেকে ২০ লাখ টা মূল্যের ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবির একটি দল। উদ্ধারকৃত মূর্তিগুলোর ওজন প্রায় ৯ কেজি। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) একটি টহল দল দুপুর ১ টার দিকে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্র চায়ের দোকানের সামনে একটি বড় ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে বিজিবির ওই দলটি।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
শীর্ষ সংবাদ
,
সারাদেশ
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর চট্টগ্রামে যান নতুন চারটি থানার কার্যক্রমের উদ্ভোদন করতে। উদ্ভোদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারেক রহমান তত্তাবধায়ক সরকারের আমলে মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন। কিন্তু বিদেশে রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। মুচলেকার শর্ত ভঙ্গের জন্য তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচার করা হবে।"
উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করার পাঁয়তারা চলছে। ধর্ম আর মৌলবাদের মোড়কে গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। এ মুহুর্তে সবার উচিৎ এ দুরভিসন্ধি সম্পর্কে সচেতন থেকে শেখ হাসিনাকে সমর্থন করা। ধর্মের মোড়কে থাকা স্বৈরতন্ত্রকে রুখতে হলে হাসিনাকে সমর্থন করা ছাড়া কোন বিকল্প নেই।’
তত্তাবধায়ক সরকারের আমলে জেলে যাবার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, "পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাবার অভিজ্ঞতা আমার আছে। সুতরাং পুলিশের হাতে নির্যাতনের যেসব কথা বলা হয়, সেসবের কিছু অভিজ্ঞতা অন্য অনেক রাজনৈতিক নেতার মত আমারও আছে। কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন ক্ষমতায় কারা ছিল ? একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী তখন যে আচরণ করেছে তার থেকে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।"
তিনি আরও বলেন, "একটি গণতান্ত্রিক সরকারের আমলে, যদি সেই শাসন ব্যবস্থা গণতান্ত্রিক নেতৃত্বে পরিচালিত হয় তাহলে সেই সরকারের অধীনে থাকা পুলিশ বাহিনী কখনও অত্যাচারের ধারক, বাহক হতে পারেনা। গণতন্ত্র অক্ষুন্ন থাকলে পুলিশ বাহিনী জনগণের কল্যাণে আরও বিস্তৃতভাবে কাজ করার সুযোগ পায়।"
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
রাজনীতি
,
শীর্ষ সংবাদ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত পাঁচ হাজারের বেশি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, "কোনো একটি নির্বাচনে কেউ কোনো অনিয়মের অভিযোগ করতে পারেনি। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। আগামীতে আমরা যে নির্বাচন করবো, সেটা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য। বিশ্বের সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আগামী নির্বাচন হবে।"
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মাদারীপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে দেওয়া বক্তব্যে এ সব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, "আমি বিরোধী দলের নেত্রীকে বলবো, সংসদে আসেন, তাছাড়া আসন হারাবেন। আর আসন হারালে কী হবে, তা আপনি ভালো করেই জানেন।"
প্রধানমন্ত্রী বিরোধীদলের নেতা খালেদা জিয়ার দেওয়া আল্টিমেটাম প্রসঙ্গে বলেন, "হেফাজতের ওপর ভর করে সরকার উৎখাতের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন খালেদা জিয়া। বলেছিলেন, আমি নাকি পালানোর পথ পাবো না। আমি বলবো, আমি তো ঠিক আছি। উনি তো এখন পথহারা পথিক হয়ে গেছেন।"
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
জাতীয়
,
শীর্ষ সংবাদ
প্রায় চার দশক সময় লাগলো বাংলাদেশের জন্মলগ্নের অকৃত্রিম বন্ধুদের বন্ধুত্বের প্রতি সম্মান জানাতে। এই দীর্ঘ সময়ে সব কিছুর মতোই বাংলাদেশের সেসব বন্ধুর জীবন থেমে থাকেনি। তাই এত যুগ পর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি সেসব বন্ধুকে খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে সরকারকে।
ইতিহাস ঘেঁটে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অবদানের জন্য পাঁচশ ৬৫ জনের একটি তালিকা তৈরি করে এ কাজে গঠিত সরকারের জাতীয় কমিটি। তাদের মধ্য থেকে ছয়টি পর্বে এ পর্যন্ত মোট দুইশ’ ৪৪জনকে সম্মাননা দিয়েছে সরকার।
এ বছর অক্টোবরে সপ্তম পর্বে আরও কিছু বন্ধুকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তাদের ঠিকানা বা উত্তরসূরিদের নাগাল পেতেই হয়রান হতে হচ্ছে সংশ্লিষ্টদের।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক এবং সংগঠনের সম্মাননা জানানোর কাজ করে চলেছে বাংলাদেশ সরকার।
Posted by
Uzzwal Dhali
|
|
Posted in
বিনোদন
চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন
ভারতের বিখ্যাত চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি বহুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানা যায়। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় তিনি তার কলকাতার নিজ বাসভবনে মুত্যুবরন করেন। বিখ্যাত এই চলচিত্র নির্মাতা সর্বমোট ১৯ টি চলচিত্র নির্মান করেন এবং তিনি ১২ টি জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথমবারের মত নির্মান করেন হীরের আংটি নামক চলচিত্রটি। একই বছর তিনি ১৯ শে এপ্রিল চলচিত্রটি নির্মান করেন এবং জাতীয় পুরস্কার লাভ করেন। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উল্লেখযোগ্য চলচিত্রগুলো হল অন্তরমহল, রেইনকোট, হীরের আংটি, ১৯ শে এপ্রিল, নৌকাডুবি, চিত্রাঙ্গদা, আবহমান প্রভৃতি।