Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e

হরতালে রাজধানীতে বিজিবি মোতায়েন

Posted by Unknown | শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪ | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: বিএনপিসহ ২০ দলের ডাকা হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিতে শুরু করেছেন বিজিবি জওয়ানরা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ৮টা থেকে তারা কাজ শুরু করে দিয়েছেন।

একই সঙ্গে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

টানা ৩৬ ঘণ্টার হরতালে রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা  এড়াতেই পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবিও মাঠে থাকবে।

আ.লীগকে শক্তিশালী করবে সাত টিম: প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  সংগঠনকে শক্তিশালী করতে সাত বিভাগে সাতটি টিম পাঠানো হবে।
 
শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলের সম্মেলন শুরু হয়েছে। বিভাগীয় পর্যায়ে আওয়ামী লীগকে আরো শাক্তিশালী করতে ৭টি টিম কাজ করবে। এ টিমের কাজ হবে শুধু ঘুরে আসা নয়, তাদের কাজ হবে সংগঠনকে সুসংগঠিত করা।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের দায়িত্ব দেশের মানুষের কল্যাণ করা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। এভাবে চলতে থাকলে আমাদের টার্গেট পূরণ করতে পারবো। এবং ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে পারবো।
 
এ সরকারের নানা উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, শিক্ষা ক্ষেত্রের উন্নয়ের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। বর্তমানে শতকরা ৯৯ ভাগ ছেলে-মেয়ে স্কুলে যায়। এখন ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ নিয়ে বাবা-মাকে চিন্তা করতে হয় না। সব চিন্তা সরকারের। এখন ঝরে পড়ার হার অনেক কমে গেছে। ডিগ্রি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
 
সমুদ্র জয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ভারত মিয়ানমারের সঙ্গে সমুদ্র নিয়ে যে বিরোধ ছিল তা মীমাংসা করে বিশাল সমুদ্র সীমা জয় করেছি। এ সম্পদকে কাজে লাগানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
কম খরচে সাধারণ মানুষের যাতায়াত সহজ করার জন্য এ সরকার রেল ও নৌপথকে গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কার্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

হরতালে জাবিতে ফের পেছালো ভর্তি পরীক্ষা

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সোমবারের কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার।

তবে পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

শনিবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী (শিক্ষা-১)  এই পরীক্ষা পেছানোর কথা নিশ্চিত করেন।

এছাড়া পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ‘এফ’ ইউনিটভুক্ত আইন অনুষদের পরীক্ষা, ২৪ সেপ্টেম্বর বুধবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ‘ই’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

মাগুরায় অস্ত্র-গুলিসহ দুই যুবক আটক

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: মাগুরায় অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের পারনান্দুয়ালী পল্লীবিদ্যুৎ অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-পারনান্দুয়ালী এলাকার মৃত হান্নান মোল্লার ছেলে রাব্বি (২০) ও একই এলাকার মহম্মদ আলী চমনের ছেলে পরাগ হোসেন (২০)।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মোটরসাইকেল আরোহী ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পারনান্দুয়ালী পল্লীবিদ্যুৎ অফিসের সামনের সড়কে দায়িত্বরত পুলিশ তাদের দেহ তল্লাশি করে।

এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

হজে যাওয়ার আগে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: হজে যাওয়ার আগে নিজের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) গিয়ে সবার দোয়া চাইলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউজে জেলার বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি সবার কাছে দোয়া চান।

রাষ্ট্রপতি বলেন, রাজনীতি করার সময় কিশোরগঞ্জে আমার অনেক মুরুব্বী, সহকর্মী ছিলেন যারা অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমিও বৃদ্ধ হয়ে গেছি। আমি এবার হজে যাচ্ছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করে যাই। রাজনৈতিক, পেশাগত দায়িত্ব পালনকালে আমার কাছ থেকে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এর আগে নিজের এলাকার অনেক মানুষকেই নিজের সঙ্গে হজে নিয়ে যেতে ইচ্ছা করে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না। তাই ৩ উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা থেকে একজন করে তিনজনকে হজে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমার গ্রাম মিঠামইন উপজেলার কামালপুর, কিন্তু কিশোরগঞ্জকেও আমি আমার গ্রামের মতো মনে করি। কারণ ১৯৬১ সালে মেট্রিক পাস করে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর থেকে রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক।

রাষ্ট্রপতি ইটনা উপজেলা থেকে নৌপথে করিমগঞ্জে উপজেলার চামড়াঘাটে নেমে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে চামড়াঘাট থেকে কিশোরগঞ্জে যাওয়ার পথে করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়নে আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

কিশোরগঞ্জের নিজ বাসভবনে রাত্রিযাপন করে রোববার হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

দেশের মানুষ ষড়যন্ত্রকারীদের ক্ষমা করবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: দেশের মানুষ ষড়যন্ত্রকারীদের ক্ষমা করবে না, বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক।

তিনি বলেন, খন্দকার মোস্তাক, জিয়াউর রহমান, মাহবুব আলমরা বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে রাখতেই চেয়ে ছিল। এ কে খন্দকারও তাদের পথে হাঁটছেন। দলের মধ্যে ঘাপটি মেরে বসে ছিলেন তিনি। আমি তাদের বিচার দাবি করছি।
 
মন্ত্রী বলেন, এমন সময় এ কে খন্দকার বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বই প্রকাশ করেছেন যখন আমেরিকা শেখ হাসিনাকে সরকারে দেখতে চায় না। অন্যদিকে জঙ্গি সংগঠন আল কায়দা হুমকি দিচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় জঙ্গিরাও ধরা পড়ছে। ঠিক এমন সময় এ কে খন্দকার বইটি প্রকাশ করেছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মামনা ক্রেস্ট তুলে দেওয়া ও বিজ্ঞান প্রযুক্তি ও শিল্পায়ন যাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান প্রযুক্তি ও শিল্পায়ন যাদুঘরের প্রধান উপদেষ্টা কুতুবউদ্দিন খান।

এ সময় মন্ত্রী আরো বলেন, যারা ভুল তথ্য দিয়ে সার্টিফিকেট মুক্তিযোদ্ধা নিয়েছেন, সেই সব ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এছাড়াও আগামী জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ১০ হাজার টাকা করার চিন্তা করা হচ্ছে।

সভায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য প্রত্যেক জেলা আড়াই কোটি টাকা করে বরাদ্দ রয়েছে।

আমি বন্দরের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। বন্দরে রেলওয়ের জমি রয়েছে। সেগুলো উদ্ধার করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি আগামী ১৬ ডিসেম্বরের আগেই বন্দরে মুক্তিযোদ্ধাদের অফিস নির্মাণ করা হবে। সেটা সরকারি বরাদ্দ আসুক আর নাই বা আসুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের প্রমুখ।

খিলগাঁওয়ে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও থানার পিছনে জাকিয়া আক্তার (১৮) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই)  সৈয়দ আলী জানান, শনিবার দুপুরে খিলগাঁও থানার পিছনের ২৪/২৩-১-এ নম্বর বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে।


এ সময় বাসাটিতে প্রবেশের দরজা খোলা ছিল। শাহিন ও ফারহানা দম্পতির ওই বাসায় দীর্ঘ তিন বছর ধরে কাজ করে আসছিল জাকিয়া। এই দম্পতির সংসারে তিন কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ১৫ এবং ছোট মেয়ের পাঁচ বছর। মেয়েদের দেখাশোনা ছাড়াও গৃহকত্রী ফারহানাকে বাসার কাজ সহায়তা করতেন জাকিয়া। শনিবার দুপুরে ফারহানার ভাইয়ের বৌ-ভাতের দাওয়াত খেতে যান পরিবারসহ। এ সময় গৃহকর্মী জাকিয়া একাই বাসায় ছিলেন। তারা বৌ-ভাত খেয়ে এসে দেখেন দরজা খোলা। ডাইনিংয়ের ফ্যানের সঙ্গে জাকিয়া ঝুলছে।


এরপর তারা খিলগাঁও থানায় জানালে পুলিশ গিয়ে ফ্যান থেকে জাকিয়াকে নামিয়ে আনে। তিনি জানান, বাসাটির দরজা খোলা ছিল। তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মৃত জাকিয়া আক্তার শরীয়তপুর জেলার ঘোষার হাটা উপজেলার আলাউদ্দিন দেওয়ানের মেয়ে।

গণজাগরণ মঞ্চে পাল্টাপাল্টি সমাবেশ ও ভাঙ্গচুর, আহত ৬

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় মাত্র ২০ গজের ব্যবধানে তিন পক্ষের সমাবেশের মধ্যেই পাল্টাপাল্টি শ্লোগান, ধস্তাধস্তি আর হাতাহাতিতে জড়ালো গণজাগরণ মঞ্চের দুটি পক্ষ।

আগের দিনের মতো শুক্রবারও গণজাগরণ মঞ্চের এক অংশের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পিটুনি আর ধস্তাধস্তিতে আহত হয়েছেন ইমরান এইচ সরকারসহ অন্তত ছয়জন।

বিকেল ৪টার দিকে জাদুঘরের প্রধান ফটকের বাঁ দিকে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ। এর আধা ঘণ্টা পর জাদুঘরের ফটকের ডান পাশে শুরু হয় ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের সমাবেশ।

দুই পক্ষের অবস্থানের মাঝে ছিল গণজাগরণ মঞ্চে ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠন নিয়ে তৈরি হওয়া শাহবাগ আন্দোলনের সমাবেশ, যার নেতৃত্বে রয়েছেন ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু।

এক পর্যায়ে গণজাগরণ মঞ্চের দুই অংশের সমাবেশ থেকে পাল্টাপাল্টি বক্তব্য ও শ্লোগান শুরু হয়ে যায়। মাত্র ২০ গজের মধ্যে ১৩টি মাইক ও সাত-আটটি ভারি সাউন্ড সিস্টেমের শব্দে কার কি বক্তব্য তা বোঝাই কঠিন হয়ে পড়ে।
 
সমাবেশের শুরুতেই ইমরান অভিযোগ করেন, তারা প্রথমে ট্রাকের ওপরে সমাবেশ করতে চাইলে তাদের ট্রাক ভেতরে ঢুকতে বাধা দেয়া হয়েছে।

“আমরা যেন সমাবেশের জন্য মাইক ব্যবহার করতে না পারি সেজন্য চারদিকে থেকে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে। পাশের সমাবেশের সবগুলো মাইক ও ভারি সাউন্ড সিস্টেমগুলো আমাদের দিকে তাক করে রাখা। আমরা কোনো কর্মসূচি দিলে একই সময়ে পাল্টা কর্মসূচি দেয়া হচ্ছে। আমরা বক্তব্য দেয়া শুরু করলে তারা গান বাজাচ্ছে।
 
ইমরান প্রশ্ন করেন, এতোসব আয়োজন কেন? কারণ আমাদের কন্ঠস্বর যাতে জনগণ শুনতে না পায়।… হামলা মামলা ও পেটোয়া বাহিনী দিয়ে যাই করেন, যতো ভয়ই দেখান, ইমরান কাউকে ভয় করে না।… যুদ্ধাপরাধীদের বিচার সামনে নেয়ার জন্য যার বিরুদ্ধে দাঁড়ানো দরকার, গণজাগরণ মঞ্চ তার বিরুদ্ধেই দাঁড়াবে। 

অন্যদিকে ইমরান নেতৃত্বাধীন জাগরণ মঞ্চের কর্মীদের হুমকি দিয়ে বক্তব্য দেন কামাল পাশা।

ইমরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের মঞ্চ থেকে অনেক বড় বড় বক্তব্য আসছে। এ ধরনের বক্তব্য আসলে মুখ সেলাই করে দেয়া হবে। আমরা হাত বাড়িতে রেখে আসিনি।

পাশাপাশি অবস্থান নিয়ে সমাবেশ করার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল বের করেন ইমরান নেতৃত্বাধীন অংশের কর্মীরা।

মিছিলটি শাহবাগ থানার সামনে দিয়ে কিছুটা এগোনোর পর তাদের বাধা দেয় পুলিশ। উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশি ধাওয়ার মুখে কয়েকজন কর্মী গণজাগরণ মঞ্চের তথ্য কেন্দ্রের দিকে এগিয়ে যান।

এ সময় সেখানে সমাবেশে থাকা কামাল পাশা নেতৃত্বাধীন অংশের এক কর্মী মাইকে ঘোষণা দেন, ইমরানের নেতৃত্বাধীন অংশের কর্মীরা তাদের ওপর হামলা করেছে। হামলায় তাদের এক কর্মী ‘মৃত্যুশয্যায়’ বলেও মাইকে প্রচার করা হয়।

এ সময় কামাল পাশার নেতৃত্বাধীন অংশের কর্মীরা চেয়ার ও লাঠিসোটা নিয়ে ইমরান নেতৃত্বাধীন অংশের কর্মীদের ধাওয়া করে।

এতে উভয় পক্ষের হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ির এক পর্যায়ে কামাল পাশা অংশের মেহেদী নামে একজন আহত হন। পরে তাকেও হাসপাতালে নেয়া হয়।

মাইকে এক কর্মীর গুরুতর আহত হওয়ার কথা বলার পরেও সেদিকে নজর না দেয়ায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের দিকে লাঠিসোটা নিয়ে তেড়ে যান কামাল পাশার কয়েকজন অনুসারী।

ইমরানসহ আহতদের হাসপাতালে নেয়ার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে।

 সপ্তাহব্যাপী কর্মসূচি

এর আগে সমাবেশের বক্তব্য শেষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৬টায় শাহবাগে মশাল মিছিল, রোববার বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সোমবার ৪টায় মুক্ত আলোচনা, মঙ্গলবার স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, বুধবার প্রতিবাদী গান ও কবিতা, বৃহস্পতিবার মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হবে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় হয় বুধবার, যাতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

ওই রায় প্রত্যাখ্যান করে সাঈদীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ইমরান নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় পুলিশের ছোড়া গরম জল ও কাঁদুনে গ্যাসে ইমরানসহ বেশ কয়েকজন আহত হন। পরদিন সন্ধ্যায়ও শাহবাগ এলাকায় মিছিল বের করলে তাদের বাধা দেয় পুলিশ।

তবে বুধবার আপিল বিভাগ সাঈদীর রায় ঘোষণার পর কামাল পাশা নেতৃত্বাধীন অংশ একই দাবিতে শাহবাগে বিক্ষোভ করলেও তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়নি।

পরদিন সাঈদীর ফাঁসির দাবিতে শাহবাগ এলাকায় বিক্ষোভ করে শাহবাগ আন্দোলন। সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টি সমর্থিত ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য নেতৃত্বাধীন এই অংশের মিছিলেও বাধা দেয়নি পুলিশ।

সোমবার হরতাল ডেকেছে ২০ দল

Posted by Unknown | | Posted in , ,

নিজস্ব প্রতিবেদক: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতালের বিষয়টি চূড়ান্ত হয় বলে জানা গেছে।

গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা থুন

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে আব্দুল মতিন মতি (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুল মতিন মতির বাড়ি বগুড়া শহরে।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে আব্দুল মতিন ও রিফায়েতপুর গ্রামের ডায়না বেগমের  বিয়ে বিচ্ছেদ হয়। ওই দম্পতির ছেলে উচ্ছ্বাস রিফাতপুরে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে বাদিয়াখালি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুপুরে আব্দুল মতিন ছেলের লেখাপড়ার খরচ দিতে উচ্ছ্বাসের মামা বাড়ি আসেন। উচ্ছ্বাস বর্তমানে মাদকাসক্ত হয়ে পড়েছে। এ নিয়ে বিকেলে বাবা ও ছেলের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উচ্ছ্বাস ক্ষিপ্ত হয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে। ওই বাড়ির লোকজন এ অবস্থায় আব্দুল মতিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্ছ্বাসকে আটক করা হয়েছে।

জাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক-৪

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে চার পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিটের (আই.আই.টি.) ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন, মো. কাইসার আহমেদ, নূর মোহাম্মদ, মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীম।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ২০২ নং কক্ষে ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতির সময় কর্তব্যরত শিক্ষকের কাছে সরাসরি ধরা পড়েন মো. কাইসার আহমেদ।

এ বিষয়ে কর্তব্যরত শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী  বলেন, মোবাইল ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করায় ওই শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পরবর্তীতে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়েছে তাকে।

আটক শিক্ষার্থী কাইসার আহমেদ জানান, ক্ষুদে বার্তায় (এসএমএস) প্রশ্নের উত্তর প্রদান শর্তে রাশেদ নামের এক বহিরাগত শিক্ষার্থীর সঙ্গে তার ২ লাখ টাকার চুক্তি হয়।

এদিকে ভর্তি পরীক্ষার উত্তরপত্র বদল করার অপরাধে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০৩ নং কক্ষ থেকে মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীম নামের আরো দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। একই সময় ভুয়া পরীক্ষার্থী সন্দেহে নূর মোহাম্মদ নামে আরেক শিক্ষার্থীকেও আটক করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে।

এদিকে শনিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিভিন্ন অনুষদে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর কোনো ভর্তি পরীক্ষা নেই। ২২ সেপ্টেম্বর সোমবার ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার এক হাজার ৯৫৫টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৬ হাজার ৩২৪জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আগামী ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালত বর্জন

Posted by Unknown | | Posted in

আদালত প্রতিনিধি: সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে আগামী ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

শনিবার বিকালে এ কর্মসূচি ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিচার বিভাগের বর্তমান অবস্থা নিয়ে সারাদেশের আইনজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

বিশেষ অভিযানে বান্দরবান যাচ্ছেন মৌসুমী

Posted by Unknown | | Posted in

বিনোদন ডেস্ক : বরেণ্য চলচ্চিত্র নির্মাতা বেলাল আহমেদের মৃত্যুর পর ভালোবাসবোই তো চলচ্চিত্রের পরিচালনার দায়িত্বও নিতে হচ্ছে অভিনেত্রী মৌসুমীকে। এবার বিশেষ অভিযান নিয়ে বান্দরবান যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী।


গেলো মাসের প্রথম সপ্তাহে ভালোবাসবোই তো চলচ্চিত্রের শুটিং সেটেই রাইজিংবিডিকে মৌসুমী বলেছিলেন বেলাল আহমেদের চলচ্চিত্রে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। তখনো মৌসুমী জানতে না এই ছবিটির অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও তাকেই করতে হবে।


এ প্রসঙ্গে মৌসুমী বলেন- বেলাল ভাই এমন করে আমাদের সবাই ফাঁকি দিয়ে চলে যাবেন চিন্তাও করিনি। এখন বেলাল ভাইয়ের অসমাপ্ত কাজ শেষ করতে হবে আমাদের। আমাকে এবং জেড এইচ মিন্টুকে দায়িত্ব দেয়া হয়েছে বেলাল ভাইয়ের ভালোবাসবোই তো ছবিটির বাকী অংশগুলো পরিচালনা করতে।


২১ সেপ্টেম্বর ছবিটির শুটিং এর কাজে বান্দরবান যাচ্ছেন মৌসুমী। সেখানে তিনি একসঙ্গে তিনটি চলচ্চিত্রের কাজ করবেন। এর মধ্যে রয়েছে মৌসুমী পরিচালিত ‘শূন্য হৃদয়’, মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে যৌথ পরিচালনায় মন জানে জানে মনের ঠিকানা নামের দুটো চলচ্চিত্র।  তিনটি ছবিই প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম।

বঙ্গবন্ধু গড়েছেন, হাসিনা রক্ষা করছেন : মোদি

Posted by Unknown | | Posted in ,

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করা বাংলাদেশকে শেখ হাসিনাই রক্ষা করেছেন।
 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিকেলে সাক্ষাৎ করতে গেলে ভারতের প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোদিকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু। আর তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে রক্ষা করেছেন।
 
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ভারতের প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র তুলে দেন। মোদি তা গ্রহণ করে জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে না হলেও আগামী বছরের প্রথম দিকে তিনি বাংলাদেশ সফরে আসতে চান।

মোদি বলেন, ভারত সব সময়ই বাংলাদেশের পাশে থাকবে। আমি দ্রুত বাংলাদেশ সফর করার জন্য উন্মুখ হয়ে আছি।

বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে বৃহস্পতিবার নয়াদিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদি বৈঠকে বলেন, ‘বাংলাদেশ ও ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এক সুতোয় গাঁথা।’ 

মোদি ঠিক কোন প্রসঙ্গে শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়। তবে বিজেপি ভারতে সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে দূরত্বের যে গুঞ্জন শুরু হয়েছিল, সে প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী এ মন্তব্য গুরুত্বপূর্ণ।  

বৈঠকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে মোদি বলেন, ‘বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য সবকিছুই ভারত করবে।’

এ ছাড়া, এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন মোদি।

সাম্প্রতিক সময়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ খাতের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে মোদি বলেন, ভারতের ব্যবসায়ীদের এসব সম্ভাবনা কাজে লাগিয়ে আরো বেশি বিনিয়োগ করা উচিত।

পর্যটনের মধ্য দিয়ে বন্ধুপ্রতিম এ দুই দেশের জনগণের সম্পর্ক আরো জোরদার করার বিষয়েও গুরুত্ব দেন ভারতীয় প্রধানমন্ত্রী। 

সমুদ্র ও নদীপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়েও বৈঠকে কথা বলেন তিনি। 

শনিবার দুপুরে দিল্লির নেহরু ভবনে জেসিসির বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

আইফোন কিনতে গার্লফ্রেন্ড ভাড়া!

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: আইফোন কেনার সাধ থাকে অনেকের। কিন্তু সাধ্য থাকে কয়জনের! ফোনটি দামি হওয়ায় এটি কেনার সামর্থ্য থাকে না সবার। কিন্তু চীনের সাংহাইয়ের এক আইফোন ভক্ত ছাত্র দমে যাবার পাত্র নন। তার আইফোন-৬ চাই-ই। তাই তিনি তার গার্লাফ্রেন্ডকে ভাড়া দেয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছেন! দর-দামও সাথে উল্লেখ করেছেন। 

তিনি জানিয়েছেন, তার গার্লফ্রেন্ডকে  ঘন্টা হিসেবে ভাড়া নিলে ১ দশমিক  ৬৪ ডলার, সারা দিনের জন্য ৮ দশমিক ১৯ ডলার এবং পুরো মাসের জন্য ৮২ ডলার দিতে হবে। তবে বিজ্ঞাপন দেখে যেসব তরুণ খুশিতে টগবগ করছে তাদের জন্য সাংহাই ইউনিভার্সিটির ওই ছাত্র বলে দিয়েছেন, শর্ত প্রযোজ্য’!


কি সেই শর্ত? শর্ত হলো, তার গার্লফ্রেন্ডকে ভাড়া নেয়া যাবে কেবল ক্যাম্পাসে বসে গল্প করার জন্য, লাইব্রেরিতে পাশাপাশি  বসে বই পড়ার জন্য, রেস্টুরেন্টে একসাথে বসে খাবার জন্য কিংবা ভার্সিটির মাঠে তার টিমে খেলা করার জন্য। আর যদি মেয়েটিকে নিয়ে ডেটিংয়ে যেতে চায় তবে অবশ্যই বডিগার্ড  হিসেবে তাকে সঙ্গে নিতে হবে!

জামালপুরে নারীর মৃতদেহ উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে সায়েদা বেগম (২৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার তুলশীরচর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত সায়েদা বেগম তুলশীরচর এলাকার সফর উদ্দিনের স্ত্রী।

জামালপুর বারুয়ামারী পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সকালে তুলশীরচর এলাকায় ব্রহ্মপুত্র নদে গলায় দড়িবাঁধা অবস্থায় সায়েদা বেগমের ভাসমান মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্বৃত্তরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মৃতদেহ ব্রহ্মপুত্র নদে ফেলে দিয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী সফর উদ্দিন পলাতক রয়েছেন বলে জানান ওসি।

২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন খালেদা জিয়া

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া যাবেন। এ দিন স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

বিএনপি সূত্র জানায়, দলের কেন্দ্রীয় নেতারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি, খুন, গুম, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, জুলুম নির্যাতনের প্রতিবাদ ও সংবাদ মাধ্যম এবং বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের দাবিতে এ জনসভার আয়োজন করেছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার জনসভাকে সফল করার লক্ষে জেলা বিএনপি সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। জেলার নেতারা দলের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ সভা করছেন।

ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় গণসংযোগ ও উপজেলার নেতাদের সঙ্গে পরামর্শ সভা করা হয়েছে। জনসভাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার বিভিন্নস্থানে পোস্টারিং করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিকের দুই গ্রুপের সংঘর্ষে, আহত-১৫

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিকের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর আড়াইটার দিকে চাঁদা তোলাকে কেন্দ্র করে শহরতলীর পুলিশ লাইনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে বিভিন্ন বাস থেকে চাঁদা উঠাচ্ছিল বাসু গ্রুপের লোকজন। খবর পেয়ে বুলবুল গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে চাঁদা তুলতে বাধা দেন। এ সময় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়গ্রুপের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করলে ইটের আঘাতে কমপক্ষে ৮ জন আহত হন।

এর মধ্যে দুইজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড টয়ারসেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর আড়াইটার দিকে আবারো দুই গ্রুপের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ইটের আঘাতে আরো ৭ জন আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, বিষয়টি মীমাংসার জন্য দুই গ্রুপের নেতা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি সাইদুর রহমান বাসু ও একই সংগঠনের সাবেক সভাপতি বুলবুল ইসলামকে সহকারী পুলিশ সুপারের (সার্কেল) অফিসে পাঠানো হয়েছে।

এনিয়ে রোববার দুই গ্রুপের মধ্যে সমঝোতা বৈঠক হবে। উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগামী বছরের মধ্যে আমরা জিএসপি সুবিধা পাব: অর্থমন্ত্রী

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ‘জিএসপি বন্ধ থাকায় পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হয়নি। ইতিমধ্যে জিএসপি পেতে সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে  বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরো বলেন আশা করছি, আগামী বছরের মধ্যে আমরা জিএসপি সুবিধা পাব। যদি না পাই, তবে রাজনৈতিক ষড়যন্ত্রই হবে এর একমাত্র কারণ।

শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুরে ড. মুহাম্মদ মানসুরউদ্দীন মহিলা কলেজের কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী ।

মন্ত্রী জানান, জিএসপি সুবিধা বাতিল করলেও বাংলাদেশ সাত বিলিয়ন ডলার রপ্তানি করে। আমেরিকায় বাংলাদেশের পণ্যের বাজার উন্মুক্ত রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি। এই হারকে ৮-১০ শতাংশে উন্নীত করতে হলে পুরুষের পাশাপাশি দেশের ৫০ ভাগ নারীকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও রেলমন্ত্রী মজিবুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন।

সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সিলেটে আয়েশা বেগম (৪০) নামে এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে। শনিবার বেলা সোয়া ২ টায় নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই চৌধুরীবাড়ীর আনোয়ার আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ২ টায় দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন আয়েশা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন আয়েশা বেগম। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাশ্মীরের এক ইঞ্চিও ছাড়ব না: বিলাওয়াল

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর নিয়ে উগ্র সুর প্রয়াত পাকিস্তানি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর গলায়। তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) গোটা কাশ্মীরটাই ভারতের হাত থেকে ছিনিয়ে নেবে বলে হুমকি দিয়েছেন তিনি। পঞ্জাবের মুলতানে গতকাল দলীয় কর্মীদের এক সভায় এই হুমকি ছুঁড়ে দিয়েছেন বেনজির-তনয়।বিলাওয়ালের দাবি, কাশ্মীর পাকিস্তানের!

বিলাওয়াল যখন এ ধরনের হুমকি দিচ্ছিলেন তখন মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক দুই প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও রাজা পারভেজ আশরাফ। অনুষ্ঠানে ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিকল্পনাও ঘোষণা করেন বিলাওয়াল।

পাক রাজনীতির অন্যতম ভরকেন্দ্র ভুট্টো পরিবারের বর্তমান প্রজন্মের এই প্রতিনিধি বলেছেন, কাশ্মীরের পুরোটাই আমি ফিরিয়ে আনব, এক ইঞ্চিও ছাড়ব না। কারণ দেশের অন্য প্রদেশগুলির  মতো কাশ্মীরও পাকিস্তানের!

বিলাওয়ালের দল পিপিপি ধর্মনিরপেক্ষ বলে পরিচিত। তাছাড়া অন্তত সরকারিভাবে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বলেই দাবি করে থাকে। তা সত্ত্বেও কেন বিলাওয়াল কেন কাশ্মীর নিয়ে এমন সুর চড়ালেন, সংঘাতের অবস্থান নিলেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিলাওয়ালের মা বেনজির দু’বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ২০০৭ সালে আততায়ীর গুলিতে নিহত। বিলাওয়ালের নানা জুলফিকার আলী ভুট্টোও অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জুলফিকার আলীই পিপিপি প্রতিষ্ঠা করেন। আর বিলাওয়ালের বাবা আসিফ আলী জারদারি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।

কল্যাণের হাতে পুরস্কার

Posted by Unknown | | Posted in

নিজের কাজের স্বীকারোক্তি পেলে কার না ভালো লাগে। আগামী দিনের নায়ক হিসেবে অনুপ্রেরণাদায়ক পুরস্কার দেওয়া হলো অভিনেতা কল্যাণকে। খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ ছবির জন্য আমেররিকার ‘দ্য ওয়াল্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’  এবারের আসরে পুরস্কার জেতেন তিনি।

২২ সেপ্টেম্বর আমেরিকায় এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ১৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন এ অভিনেতা।

এ প্রসঙ্গে কল্যাণ বলেন, এখানে আমাকে যে সন্মান দেওয়া হয়েছে তা একজন অভিনেতা হিসেবে সত্যিই গর্বের বিষয়। লাল গালিচায় সংবধর্নার পাশাপাশি পুরস্কার হাতে তুলে দেওয়া হয় আমার।

কল্যাণ আরো কিছুদিন আমেরিকায় অবস্থান করবেন। কারণ খালিদ মাহমুদ মিঠুর নতুন একটি ছবির কিছু দৃশ্যধারণের কাজ হবে সেখানে। আর ওই ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাকে।

‘জোনাকীর আলো’ ছবিটি এর আগে রোমানিয়ার বিখ্যাত ব্রাসর্ভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এই ছবিটির পরিচালক খালিদ মাহমুদ মিঠু। এটি জোনাকীর আলো ছবির দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ। এর আগে ছবিটি মুম্বাই চলচ্চিত্র উৎসবে দর্শকদের ভোটে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।

এ ছবিতে কল্যাণ ছাড়াও অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা মিম ও গাজী রাকায়েত। ছবিটিতে কল্যাণের পাশাপাশি আমেরিকার ‘দ্য ওয়াল্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা পরিচালকের পুরস্কার জিতেন ছবির পরিচালক মিঠু।
সুএ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘টাইগার মশা’ বংশবিস্তারে ব্রিটেনে

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার কুখ্যাত ‘টাইগার মশা’ বংশবিস্তার করতে করতে ক্রমশ ব্রিটেনের দিকে এগুচ্ছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য অধিদপ্তর। ব্রিটেনের দক্ষিণের সীমান্তবর্তী এলাকাগুলোতে এই মশার উৎপাত বাড়ছে বলেও জানা যায়।

ব্রিটেনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ‘ভয়ংকর এই মশা ইতোমধ্যেই ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরেছে। আর এই মশার সঙ্গে সঙ্গে ছড়াচ্ছে নানান ধরনের রোগ। মস্তিস্কে প্রদাহসহ শরীরের বিভিন্ন অংশে ব্যথা ইত্যাদি রোগের সৃষ্টি হয় এই মশার কারণে। মূলত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এই মশার উৎপাত বাড়ার সম্পর্ক রয়েছে।
 
এশিয়াতে এই মশার আক্রমনে ইতোমধ্যেই অনেক স্থানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন। ব্রিটেনে একবার এই জ্বর ঢুকে পরলে ব্রিটেনবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

ব্রিটেনের জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসক জলঅন মেডলক জানান, আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি। দক্ষিণাঞ্চলেই মূলত এই মশার উৎপাত শুরু হয়েছে। আর একবার যদি ডেঙ্গু কিংবা চিকুঙগুয়া রোগ প্রভাব বিস্তান করতে শুরু করে তাহলে তা মহামারী আকার ধারণ করতে পারে। কারণ এশিয়ার কাছে যা পরিচিত তা ইউরোপের কাছে পুরোপুরি অপরিচিত। আর এই অবস্থার মোকাবেলা করার জন্য আমরা ইতোমধ্যেই কিছু প্রকল্প হাতে নিয়েছি। তবে আমাদের জন্য কষ্টকর বিষয় হলো, ঠিক কত প্রজাতির মশা ব্রিটেনের দিকে আসছে এবং তাদের আগমনের সম্ভ্যাব্য রাস্তাগুলো কি তার কিছুই আমরা জানি না। টাইগার মশা অন্য মশা-মাছির থেকে ভিন্ন আচরণ করে। এরা চরম প্রতিকূল অবস্থাতেও টিকে থাকতে পারে। যেমন ধরুন আপনার বাড়ির সবচেয়ে অবহেলিত জায়গার কোনো একটি টায়ারের মধ্যেও নির্বিঘ্নে লুকিয়ে থাকতে পারে এই মশক বাহিনী।
 
ইউরোপের দক্ষিণাঞ্চলে ইতোমধ্যেই টাইগার মশা মরণকামড় বসাতে শুরু করে দিয়েছে। ইতালিসহ কয়েকটি দেশে টাইগার মশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশেষ দপ্তরও খোলা হয়েছে। অন্য মশারা সাধারণত রাতের অন্ধকারে কমাড়ায়, কিন্তু টাইগার মশা দিনের বেলা কামড়ায়। আর এটাই মূলত ইউরোপবাসীর জন্য সবচেয়ে দুশ্চিন্তার।

ডিপজলের শ্যুটিং স্পটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সাভারে অবস্থিত চলচ্চিত্রের ভিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শ্যুটিং স্পটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ওই শ্যুটিংস্পট ও বাগানবাড়িতে আগুন লাগে বলে জানায় স্থানীয়রা। মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ও সাভার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো।

সাভার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, ফাহিম শ্যুটিং স্পট নামের এই শ্যুটিং হাউজের সামনের অংশে একটি পুরাতন জমিদার বাড়ি অবস্থিত, তার পাশেই মনোয়ার হোসেন ডিপজলের শ্যুটিং স্টুডিওটি। জমিদার বাড়ির নিচতলাটি শ্যুটিংয়ের মালামাল রাখার গোডাউন হিসেবে ব্যবহার হতো। সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ধোঁয়ার কুন্ডলী দেখে আশপাশের বাড়িঘরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে আতঙ্কে এ সময় অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যান। যোগাযোগ করা হলে মনোয়ার হোসেন ডিপজল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো  মন্তব্য করতে চাননি।

ফেন্সিডিলসহ পুলিশ সদস্য আটক!

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সুমন সরকার নামের এক পুলিশ সদস্যকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে বিজিবি। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সীমান্তবর্তী লক্ষীদাঁড়ি গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশ ও বিজিবি বিষয়টি নিয়ে লুকোচুরি খেলছে বলে অভিযোগ উঠেছে।

ভোমরা ইউপি’র সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, লক্ষীদাঁড়ি গ্রামের শহীদুল ইসলামসহ কয়েকজন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে  ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা বস্তাভর্তি ফেন্সিডিল নিয়ে লক্ষীদাঁড়ি সীমান্তের বেড়িবাঁধের পুটে খোঁড়ার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত রিজার্ভ ফোর্সের সদস্য সুমন সরকার (কংনং-৯৫৪)। এ সময় টহলরত ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। তার কাথে থাকা বস্তা থেকে উদ্ধার করা হয় ৪০ বোতল ফেন্সিডিল। পরে তাকে ভোমরা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমানের মাধ্যমে তাকে সদর থানায় পাঠানো হয়।

এ ব্যাপারে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. নজরুল ইসলাম বিষয়টি স্বীকার করেন। তবে  ব্যাটালিয়ন হোডকোয়ার্টার অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, এ ধরনের ঘটনা তার জানা নেই।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা পুলিশ লাইনের এক পুলিশ কর্মকতা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় এক বছরের কম সময়ে পুলিশে নিয়োগপ্রাপ্ত সিপাহী সুমনের (২৬) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তাকে পুলিশ লাইনের ম্যাগাজিন ঘরে আটক রাখা হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে অজ্ঞাত লাশ উদ্ধার

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের সি-ইন পয়েন্ট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯ টায় সৈকতের সী-গাল পয়েন্ট থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
 
কক্সবাজার থানার অপারেশন অফিসার কায়ূম উদ্দিন চৌধুরী জানান, প্রত্যেক্ষদর্শী সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা স্থলে পুলিশর পাঠানো হয়। কক্সবাজার থানার উপ-পরিদর্শক ফিরোজ জানান, তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন লাশটি সাগরমুখী হয়ে সৈকতের চেয়ারে সোয়া অবস্থায় ছিল। লাশের এক পা চেয়ারে ও অপর পা চেয়ার থেকে ঝোলানো অবস্থায় ছিল। তার গায়ে কালো ণীল রংয়ের হাফ শার্ট, কালো জিন্স প্যান্ট ও চোখে চশমা পরা ছিল। তার বয়স অনুমানিক ৪৫ বছর হবে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না বলে জানান তিনি।

পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোষ্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু।

জাতিসংঘের সামনে বিএনপির সমাবেশ

Posted by Unknown | | Posted in ,

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত ও অবৈধ আখ্যা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসার আগেই স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউইয়র্কে সংস্থাটির দপ্তরের সামনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, গত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। তাই তাকে জাতিসংঘে আসতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের যেখানে শেখ হাসিনা যাবেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা ডা. মজিবুর রহমান। 

তিনি বলেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি অধিবেশন থেকে বাদ দেয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়েছে।

বক্তব্য দেন চেয়ারপারসেনের বিশেষ উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম মজনু, সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা আব্দুস সবুর।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, আব্দুস সবুর, আবুল কাশেম, মইনুল কুদ্দুস হাবলু, সাবেক যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, জামান আহমেদ জনি, মিজানুর রহমান, মিল্টন ভুঁইয়া, জাফর তালুকদার, সফিক রহমান দুলাল, ছহিদুল হক, শাহাদৎ হোসেন রাজু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, জাহিদ দেওয়ান শামীম, মুক্তিযোদ্ধা সুরুজ জামান, আতিকুর রহমান ফারুক, পারভেজ জামান, মোহাম্মদ ফারুক, ডা. তারেক জামান, আলী ইমাম, অ্যাডভোকেট খায়রুল বাসার, গিয়াস মজুমদার, নাজমুল আহসান মানিক, শাফি আলম লাল, এবি সিদ্দিক, আব্দুর রহিম, নাসির উদ্দিন, শেখ শাহজাহান, রাসেদ খান প্রমুখ।

সমাবেশ উপস্থিত হতে না পেরে সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সম্পাদক সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।

আগামীকাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

Posted by Unknown | | Posted in

অনলাইন ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৬৯তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রাতে যুক্তরাষ্ট্রের  উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নিউইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা প্রায় দু’ঘণ্টা দুবাইয়ে যাত্রাবিরতি করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং ইউএনজিএ’র অধিবেশনের ফাঁকে তিনি আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে  যোগ দেবেন।’

সপ্তাহব্যাপী এ সফরকালে প্রধানমন্ত্রী ভারত, নেপাল, চিলি ও বেলারুশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর বাংলাদেশের জাতিসংঘ সদস্য পদ লাভের ৪০তম বছর পালন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলেও আশা করা যাচ্ছে।

আলী বলেন, তিনি ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রী, খাদ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরো থাকছেন সংসদ সদস্য, সিনিয়র সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সূত্রঃ বাসস।

আরো বড় সাইজের কনডম তৈরির প্রস্তাব

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: বাজারে প্রচলিত কন্ডমের সাইজ এইডসপীড়িত পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পুরুষদের প্রয়োজনের তুলনায় অনেক ছোট! দেশটির সংসদ সদস্যদের কাছে এ ব্যাপারে একগাদা অভিযোগ এসেছে। এইডস এর বিরুদ্ধে লড়াইয়ে এ ঘটনাকে একটি প্রতিবন্ধক হিসেবে দেখা হচ্ছে।

টম আজা নামে উগান্ডার এক সংসদ সদস্য বলেন, উগান্ডার সব পুরুষের জন্য একই আকারের কন্ডম উপযোগী নয়।

তিনি জানান, এইচআইভি বা এইডস সম্পর্কিত উগান্ডার সংসদীয় কমিটি সম্প্রতি এইডস আক্রান্ত এলাকাগুলোতে জরিপ চালিয়ে দেখতে পেয়েছে, বেশিরভাগ পুরুষেরই পুরুষাঙ্গ বাজারে প্রচলিত কন্ডমের চেয়ে বড়।

সূতরাং তাদের জন্য আরও বড় আকারের কনডম সরবরাহ করা উচিৎ। বাজারে প্রচলিত কন্ডমের আকার ছোট হওয়ায় যৌনকর্মের সময় সেগুলো অল্প চাপেই ফেটে যায়। ফলে এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।


মেরার্দ বিতেকিয়ের্জো নামে আরেক সংসদ সদস্য দেশটির এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তরুণদের অনেকে অভিযোগ করেছেন, তাদেরকে যে কন্ডম সরবরাহ করা হচ্ছে তা আকারে এতটাই ছোট যে তাদের জননাঙ্গে ঠিকমতো খাপ খায়না।

সারাহ নেতালিসিলে নামে আরেক সংসদ সদস্য বলেন, ‘কন্ডমের আকার ছোট হওয়ার ফলে আমাদের তরুণ-তরুণীদের এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, ২০০৬ সালে ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ এর এক গবেষণায়ও দেখা গেছে, মুম্বাই’র ৬০ শতাংশ পুরুষের পুরুষাঙ্গ বাজারে প্রচলিত কন্ডমের আন্তর্জাতিক সাইজের চেয়ে ১ ইঞ্চি ছোট। আর ৩০ শতাংশ পুরুষের পুরুষাঙ্গ প্রচলিত কন্ডমের চেয়ে ২ ইঞ্চি ছোট।

রংপুরে জাপার দুইপক্ষে সংঘর্ষ, আহত ২৫

Posted by Unknown | | Posted in ,

স্থানীয় প্রতিনিধি: আজ শনিবার রংপুরে জাতীয় পার্টির দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়েছেন। নগরীর শাপলা চত্বরে ঘটে এ ঘটনা। 


আজ সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করার কথা ছিল  জাতীয় পার্টির পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী রাঙা গ্রুপ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার গ্রুপ। এর কারনে শুক্রবার রাতে সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

স্থানীয়রা জানায়, ১৪৪ ধারা জারির কারণে শনিবার সকালে এইচ এম এরশাদের ভাতিজা ও সাবেক এমপি এইচ এম আসিফ শাহরিয়ারের সমর্থকরা নগরীর সেনপাড়া এলাকায় সমবেত হয়। সেখান থেকে দুপুর ১২টার দিকে জেলা কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর কমিটির আহ্বায়ক মোস্ফাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শাপলা চত্বরে এসে পৌঁছালে মিছিলে বেশ কয়েকটি বোমা ও গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন। 

আসিফ শাহরিয়ারের অভিযোগ রাঙ্গা গ্রুপের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় এরশাদ ও রাঙ্গাপন্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো শাপলা চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না: ফখরুল

Posted by Unknown | | Posted in ,


নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র না থাকলে স্বাধীনতা থাকেনা। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না। আওয়ামী লীগ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধংস করছে। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

চিরস্থায়ী ক্ষমতায় থাকতেই সংবিধান সংশোধন, আভিযোগ করে ফখরুল বলেন, ক্ষমতায় অসার পর থেকে আওয়ামী লীগ একের পর এক সংবিধান সংশোধন করে যাচ্ছে। তারা  চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্যই এটা করছে।


তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সংবিধান সংশোধনের কোনো অধিকার এই অবৈধ সংসদের নেই। আওয়ামীল লীগ রাজনীতিতে দেউলিয়াপনার মধ্যে পড়েছে। তারা জনগণ থেকে বিচ্ছিন হয়ে গেছে।

সেমিতে ওজনিয়াকি ও কারবার

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালে উঠেছেন  প্রাক্তন বিশ্বের এক নম্বর টেনিস সুন্দরী ক্যারোলিন ওজনিয়াকি ও অ্যাঞ্জেলিক কারবার।

ষষ্ঠ বাছাই স্লোভাকিয়ান ডমিনিকা চিবুলকোভাকে ৬-৩, ৬-০ সেটে হারিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই কারবার। ম্যাচ জয় করতে ৬১ মিনিট সময় নিয়েছেন কার্বারের।

অন্যদিকে টেনিস সুন্দরী ওজনিয়াকি স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে ৬-৩, ৬-৩ গেমে সেটে হারান। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ওজনিয়াকির।

দ্বিতীয় বাছাই ওজনিয়াকি ইউ এস ওপেনে দু’সপ্তাহ আগে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান। সেমিতে স্পেনের গার্বিনে মুগুরুজার বিপক্ষে খেলবেন ওজনিয়াকি।

ভুল চিকিৎসায় হাসপাতাল ভাংচুর

Posted by Unknown | | Posted in

নিজস্ব প্রতিবেদক: চকবাজার থানার মেহেদীবাগ এলাকার ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভাংচুর করেছে ওই রোগীর স্বজনেরা।

শনিবার দুপুরের দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, রোগী রওশন জাহানের (৪২) বাড়ি বাশখালী উপজেলায়। কিছুদিন আগে তার অপারেশন হয়েছিল এই ন্যাশনাল হাসপাতালে। আজ তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই রওশন জাহানের মৃত্যু হয়েছে। এজন্য ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর চালায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লম্বা যানজট

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় পাশে ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেঘনা সেতুর ওপর কভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় এই যানজটের সৃষ্টি হয়।

শনিবার সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রাম সংলগ্ন মেঘনা সেতুর ওপর ২টি কভার্ডভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পন্যবাহী ওই ২টি যান সেতুর ওপর দুমড়ে-মুচড়ে থাকায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষে আহত ৪ জনকে ভবেরচরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, যানবাহন চলাচল বন্ধ হয়ে মেঘনা সেতুর তেতৈতলা গ্রাম থেকে ভাটেরচর পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। তাছাড়া মেঘনা সেতুর অপর পাশ থেকে নারায়নগঞ্জের সোনারগাঁ মুগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত আরো ৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথের অত্যাধুনিক রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত যানবাহন ২টি সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

এবার আমেরিকায় হবে গণভোট!

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতার জন্য স্কটল্যান্ডের গণভোটের রেশ কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চায়। আমেরিকায় প্রায় চারের এক অংশ মানুষ আর মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাতলে থাকতে চায় না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  ২৩ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, ২৩.৯ শতাংশ আমেরিকান তাদের রাজ্যের আমেরিকা থেকে সরে দাঁড়ানোর পক্ষে। আর ৫৩.৩ শতাংশ এই ধারণার বিপক্ষে। ৮,৯৫২ জনের ওপর এই জরিপ চালানো হয়েছিল।

বিচ্ছিন্নতার ব্যাপারে রিপাবলিকান সমর্থকেরা বেশি আগ্রহী। তাছাড়া পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতেও এর ঢেউ বেশি দেখা যাচ্ছে। অনেকে তাদের এই মনোভাবের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার দুর্বল নেতৃত্বকে দায়ী করেছেন।

যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে ২৯.৭ শতাংশ রিপাবলিকানের সমর্থনের বিপরীতে ডেমোকক্র্যাটদের সমর্থন দেখা গেছে ২১ শতাংশ।

টেক্সাসসহ দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে স্বাধীনতার পক্ষে ঢেউ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সেখানকার ৩৪.১ শতাংশ লোক যুক্তরাষ্ট্র থেকে সরে যেতে আগ্রহী।

বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজ আমাদের অ্যাশেজ : টেইলর

Posted by Unknown | | Posted in

স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ঐ সফরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করে দিয়েছে জিম্বাবুয়ে। আর আসন্ন সিরিজকে ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার’ অ্যাশেজের সাথে তুলনা করেছেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ব্রেন্ডন টেইলর। তিনি বলেন, ‘আমি এই সিরিজকে অ্যাশেজের মতই ভাবছি। আমাদের কাছে এটার মর্যাদা অ্যাশেজের মত।

অ্যাশেজের ইতিহাস সবারই জানা আছে। ১৮৮২ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব দেখায় অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন পত্রিকায় শিরোনাম করে- ‘ইংল্যান্ড ক্রিকেটের মৃত্যু ঘটলো। ফলে এখন ইংল্যান্ডের ক্রিকেট পুড়ে যাওয়া ছাইয়ের মত।’ আর ঐ ছাই থেকেই পরবর্তীতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের নামকরন হয় ‘অ্যাশেজ’। 

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার নামে প্রতিবছরই আয়োজন হয় অ্যাশেজ সিরিজ। লড়াইয়ের আবহটাও থাকে জম্পেশ। আর সেই জম্পেশ লড়াইয়ের স্বাদটা ঠিকই পাচ্ছেন র‌্যাংকিং-এর তলানিতে থাকা জিম্বাবুয়ের টেস্ট দলপতি টেইলর। তার মতে, ‘ক্রিকেটের সর্বসেরা দুটি দল অ্যাশেজ সিরিজে দারুন লড়াই করে। আমরা (জিম্বাবুয়ে-বাংলাদেশ) র‌্যাংকিং-এর শেষ দুটি স্থানে রয়েছি। আমাদের লড়াইটাও বেশ জম্পেশ ও প্রতিন্দন্দ্বিকামূলক হয়। তাই আমি এই সিরিজকে অ্যাশেজের মতই ভাবছি। আমাদের কাছে এটার মর্যাদা অ্যাশেজের মত।’

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজকে অ্যাশেজের মত ভেবে হাত-পা গুটিয়ে বসে নেই টেইলর-চিগাম্বুরারা। অনেক আগ থেকেই বাংলাদেশ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে তারা। তবে সিরিজটি বেশ কঠিন হবে বলেন করেন টেইলর। বিশেষভাবে বাংলাদেশের কন্ডিশন নিয়ে বেশি ভাবছেন টেইলর, ‘বাংলাদেশের কন্ডিশন নিয়েই আমাদের ভাবনা বেশি। দীর্ঘদিন হয়েছে এমন কন্ডিশনে খেলি না আমরা। তবে বাংলাদেশ দল সর্ম্পকে ভালো ধারনা রয়েছে আমাদের। তাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি আমরা। সেইভাবে অনুশীলনে পরিকল্পনা করছি। আশা করছি ভালো ফল করতে পারবো। তবে পারফরমেন্স খারাপ হলে, তার কোন অজুহাত থাকবে না।’ 

বর্তমানে বাংলাদেশ সফর করছে জিম্বাবুয়ে ‘এ’ দল। এই দলে জাতীয় দলের বেশ কজন খেলোয়াড় রয়েছে। বাংলাদেশের বিপক্ষে ইতোমধ্যে চারদিনের ম্যাচ খেলে ফেলেছে তারা। স্বাগতিক স্পিনার সাকলাইন সজীবের ঘুর্ণিতে কুপোকাত হয়ে ম্যাচ হারে সফরকারীরা। দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট শিকার করেন সজীব। তাই ধারনা করা হচ্ছে, বাংলাদেশ স্পিনাররা জিম্বাবুয়ে জন্য হুমকি হতে পারে। এমন প্রশ্নের উত্তরে টেইলর বলেন, ‘কন্ডিশনের পাশাপাশি আমাদের বড় চিন্তার বিষয়- বাংলাদেশের স্পিন। তাই এটি নিয়ে অনুশীলনে বেশি কাজ করছি আমরা। আশা করছি ভালোভাবেই বাংলাদেশ স্পিনারদের সামলাতে পারবো আমরা। স্পিনাদের নিয়ে কাজ করার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করছি।’

এছাড়া সদ্য দেশের মাটিতে দক্ষিন আফ্রিকা ও অস্ট্রেলিয়ার স্পিনারদের বিপক্ষে খেলেছে জিম্বাবুয়ে। সেই অভিজ্ঞতাও বাংলাদেশ সফরে ভালো কাজে আসবে বলে মনে করেন টেইলর, ‘দক্ষিন আফ্রিকা ও অস্ট্রেলিয়ার স্পিনারদের বিপক্ষে আমরা খেলেছি। তারা খুবই ভালো মানের স্পিনার। তাদের ভালোভাবেই সামলিয়েছি। এই অভিজ্ঞতাও দারুন কাজে আসবে আমাদের। এছাড়া আমাদের দলেও ভালো স্পিনার রয়েছে। তারাও বাংলাদেশ ব্যাটসম্যানদের সমস্যা ফেলতে পারে।’

আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ঐ সফরে টাইগারদের বিপক্ষে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে তারা। ২৫ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সূত্রঃ বাসস।

গাজীপুরে পানি খেয়ে ১ জন শ্রমিকের মৃত্যু, অসুস্থ ২৫

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: গাজীপুরে ভোগড়ায় ম্যাক্সেস কারখানার পানি খেয়ে ২০/২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে একজন মারা গেছেন বলে দাবি করেছেন শ্রমিকরা। তবে এ দাবি অস্বীকার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে ওই গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, মাস্টার গার্মেন্টস নামে ওই তৈরি পোষাক কারখানায় সকালের টিফিনের সঙ্গে দেয়া পানি খেয়ে প্রথমে একজন শ্রমিক অসুস্থবোধ করে মাথা ঘুড়ে পড়ে যান। এর পরপরই আরো ২০/২৫ জনের একই অবস্থা হয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা শ্রমিক অসুস্থ হওয়ার কথা স্বীকার করলেও নিহত হওয়ার সংবাদ সঠিক নয় বলে জানান।

বাংলাদেশের সাফল্যে কেউ বাধা দিতে পারবে না

Posted by Unknown | | Posted in


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাফল্যে কেউ বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিক বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না

শনিবার  সকালে ‘‘৪৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪’’এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দেশের ৮টি শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের (স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল) সব শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা থেকে অঞ্চল পর্যায়ের বিজয়ীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

‘৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪’ এ ৮টি শিক্ষা বোর্ডের মোট ৪৮১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্রী ১৬০ জন, ছাত্র ২৬৪ জন এবং ৫৭ জন কর্মকর্তা।

সোফিয়া লরেনের ৮০ বছর উদযাপন করছে ইতালি

Posted by Unknown | | Posted in

বিনোদন ডেস্ক: আজ শনিবার কিংবদন্তীতূল্য অভিনেত্রী সোফিয়া লরেনের জন্মদিন। এ বছর তিনি ৮০ বছরে পা দিচ্ছেন । এ উপলক্ষে ইতালি তার জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত লরেনের জন্মদিন জাঁকজমকভাবে পালন করছে। তবে লরেন ব্যক্তিগতভাবে এ দিন পালন করছেন মেক্সিকো সিটিতে। তার সম্মানে বিশ্বের অন্যতম সেরা ধনী কার্লোস স্লিম বিশাল নৈশভোজের আয়োজন করেছেন। এছাড়া কার্লোস তার ব্যক্তিগত জাদুঘরে লরেনকে নিয়ে ‘গতকাল, আজ ও আগামী’ শিরোনামে একটি প্রদর্শনীও করছেন। 

মেধা ও সৌন্দর্যের প্রতীক সোফিয়া লরেন ইতালির সিসিওলনে জন্ম নেন। কৈশোরকালে খুবই হালকাপাতলা থাকায় তাকে ‘টুথপিক’ ডাকা হতো। কিশোরকালে স্থানীয়ভাবে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়ে লরেন নিজের ও তার দরিদ্র পরিবারের জন্য উপার্জনে সক্ষম হন। লরেনের ১৫ বছর বয়সে চলচ্চিত্র ব্যক্তিত্ব কার্লো পন্টির সঙ্গে তার সাক্ষাত ঘটে। তার চেয়ে দুদশকেরও বড়ো পন্টিকে তিনি শেষ পর্যন্ত বিয়ে করেন। কার্লো পন্টি আমৃত্যু সোফিয়ার লরেনের কেবল অভিভাবকই ছিলেন না ছিলেন ভালো বন্ধু ও সঙ্গী। ২০০৭ সালে পন্টি মারা যান। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।


উপলক্ষে মিলানে লরেনের ফটোগ্রাফ নিয়ে ‘সোফিয়া লরেন-স্টাইল আইকন’ শিরোনামে একটি প্রদর্শনীর আয়াজন করা হয়েছে।


প্রদর্শনী দেখতে আসা আন্না তরেন্তো বলেন, সোফিয়া লরেন কিংবদন্তী। তিনি খুবই ভাগ্যবতী। কিন্তু তিনি তার নিজস্ব পথ নির্মাণ করেছেন।


সোফিয়াকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী মনে করেন রোমানিয়া থেকে আসা এলি লাসলিন। তিনি বলেন, ‘আমার কাছে তিনি একটি স্বপ্ন। আমার প্রিন্সেস।

উল্লেখ্য, ‘টু উইমেন’ চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য সোফিয়া লরেন অস্কার পুরস্কার লাভ করেনএদিকে ৮০তম জন্মদিন 

বিএনপিকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এনডিপি

Posted by Unknown | | Posted in ,

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার। অন্যথায় তারা ২০ দলীয় জোট ত্যাগ করার ঘোষণা দেয়।

শনিবার বেলা পৌনে ১২টায় রাজধানীর রাজমনি ঈশাখাঁ হোটেলে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন এনডিপির মহাসচিব (বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি) আলমগীর মজুমদার।

সংবাদ সম্মেলনে নির্দিষ্ট সময়ের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হলে জোট থেকে বেরিয়ে বিকল্প রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেবেন বলে জানান আলমগীর মজুমদার।

এ সময় ধর্মভিত্তিক ইসলামী রাজনীতি নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেরও প্রতিবাদ জানান তিনি।

আলমগীর মজুমদার বলেন, গতকাল (শুক্রবার) জাতীয় নির্বাহী কমিটির সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য আলী নূর রহমান খান সাজুকে।

এ সময় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব আব্দুল হাই মন্ডল, জোট ত্যাগী ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, এনডিপির প্রেসিডয়াম সদস্য তপন খান, মাহবুবুল আলম ফারুক, এ আর এম জাফরুল্লাহ চৌধুরী ও আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

৪৯ তুর্কি নাগরিককে মুক্তি দিয়েছে আইএস

Posted by Unknown | | Posted in

আন্তর্জাতিক ডেস্ক: সানলিউরফা শহরে অর্ধশত তুর্কি জিম্মিকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। গত জুনে ইরাকের মসুল শহর থেকে তাদের অপহরণ করা হয়। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ ডাবুটোগলু অপহৃতদের মুক্তির খবরটি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী ডাবুটোগলু বলেন, মাত্র কয়েকঘণ্টা আগে আমাদের নাগরিকদের মুক্তি দিয়েছে আইএস। সীমান্ত দিয়ে তারা তুরস্ক প্রবেশ করেছে। তাদেরকে দেখতে আমি রওয়ানা হয়েছি।

মুক্তিপ্রাপ্ত ৪৯ জনের মধ্যে রয়েছেন সেনা কর্মকর্তা, কূটনীতিক ও তাদের স্বজনরা। মসুলে তুরস্কের কনস্যুলেট থেকে এদেরকে অপহরণ করে আইএস।

এজন্য আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকে তুরস্ক সাড়া দিলেও অপহৃতদের নিরাপত্তার কথা ভেবে সরাসড়ি জড়াতে চায়নি।

গণজাগরণ মঞ্চের লাগাতার কর্মসূচী ঘোষনা

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি:
গণজাগরণ মঞ্চের পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হয়েছে। মঞ্চের লাগাতার অবস্থান চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।

বিস্তারিত কর্মসূচী:
২০ সেপ্টেম্বর, শনিবার: মশাল মিছিল, সন্ধ্যা ৬টায়।

২১ সেপ্টেম্বর, রোববার: প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টা থেকে।

২২ সেপ্টেম্বর, সোমবার: বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে 'মুক্ত সংলাপ', বিকাল ৪টা থেকে।

২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার: মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান 'মুক্তিকথা', বিকাল ৫ টা থেকে।

২৪ সেপ্টেম্বর, বুধবার: প্রতিবাদী গান ও কবিতা, বিকাল ৫টা থেকে।

২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: মুক্তিযুদ্ধ ও গণজাগরণ মঞ্চ নিয়ে চলচ্চিত্রের প্রদর্শনী।

২৬ সেপ্টেম্বর, শুক্রবার: 'প্রতিবাদী গণসমাবেশ', বিকাল ৪টা থেকে ।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Posted by Unknown | | Posted in


স্থানীয় প্রতিনিধি: শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত ও এক শিশুসহ তিনজন আহত হয়েছে। জেলা শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের সাতখামার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর আলী (৫৫) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাসেয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-বোদা শাখার সাধারণ সম্পাদক আদিল আলভি রুবেল (৬০), তাঁর মেয়ে আন্দালিব (২৬) ও ৬ মাস বয়সের এক নাতনি।  আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে মাইক্রেবাসটি সৈয়দপুর থেকে বোদা যাচ্ছিল। সাতখামার নামক স্থানে গাছের গুড়া বোঝাই একটি থ্রি হুইলার পার্ক করা ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি গুড়া বোঝাই থ্রি হুইলারের ওপরে গিয়ে ধাক্কা খায়। এতে গাছের গুড়া কাঁচ ভেদ করে মাইক্রোবাসের চালককে আঘাত করে।

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Posted by Unknown | | Posted in

স্থানীয় প্রতিনিধি: বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নদী বন্দরে দুই নম্বার সতর্কতা সংকেত থাকায় শনিবার সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে।

বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সূত্র জানান, দুই নম্বর সতর্কতা সংকেত থাকায় সকাল থেকে অভ্যন্তরীণ রুটে বরিশাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অন্যান্য রুটের লঞ্চগুলো ৬৫ ফুটের চেয়ে বড় হওয়ায় যথারীতি চলাচল করছে। এ লঞ্চগুলো চলাচলে যাত্রীদের তেমন একটা সমস্যা হবে না।

বরিশাল নৌ বন্দর সূত্র জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুই নম্বর সতর্কতা সংকেত থাকায় সকাল ১০টা থেকে ছোট লঞ্চ (৬৫ ফুটের কম) চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বলবৎ নয় বলে জানান তিনি।

বিচারকরা রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হবেন

Posted by Unknown | | Posted in ,


নিজস্ব প্রতিবেদক: বিচারকরা রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চলতি সংসদের বৈধতা যখন প্রশ্নবিদ্ধ সেই অবস্থায় বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদকে দেওয়ার ফলে উচ্চ আদালতের বিচারকরা রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হবেন। 

শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিচার বিভাগের বর্তমান অবস্থা নিয়ে সারাদেশের আইনজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার সভাপতির সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিচারকরা দলীয় চাপে থাকার কারণে স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন না বলেও অভিযোগ করেন বিএনপিপন্থী এই আইনজীবী বলেন, এর ফলে সরকারের হাতে চলে যাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণ।

এনডিপির মহাসচিব বহিষ্কার

Posted by Unknown | | Posted in


নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক এনডিপি থেকে দলটির মহাসচিব আলমগীর মজুমদারকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সকালে এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্ত্তোজা এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, আলমগীর মজুমদার এখন আর এনডিপির কেউ নন। তিনি আরও জানান, দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য তাকে মহাসচিব পদ থেকে কে বহিষ্কার করা হয়েছে।

    আর্কাইভ