Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

হরতালে জাবিতে ফের পেছালো ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সোমবারের কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার।

তবে পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

শনিবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী (শিক্ষা-১)  এই পরীক্ষা পেছানোর কথা নিশ্চিত করেন।

এছাড়া পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ‘এফ’ ইউনিটভুক্ত আইন অনুষদের পরীক্ষা, ২৪ সেপ্টেম্বর বুধবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ‘ই’ ও ‘জি’ ইউনিটের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৩৪ PM . বিভাগঃ , .

0 comments for " হরতালে জাবিতে ফের পেছালো ভর্তি পরীক্ষা "

Leave a reply

    আর্কাইভ