প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
উইলিয়ামসনের ঝড়ো সেঞ্চুরিতে নর্দানের জয়
স্পোর্টস ডেস্ক: ওপেনার উইলিয়ামসন-ডেভিচ টর্নেডোর মতো আঘাত হানেন কোবরাস বোলারদের। ৪৬ বলে আট চার, এক ছক্কায় যখন ডেভিচ আউট হলেন ততক্ষণে ১৩.৪ ওভারে স্কোরবোর্ডে উঠেছে ১৪০ রান।
অন্যপ্রান্তে ব্যাটকে তলোয়াড় বানিয়ে ফেলেছেন উইলিয়ামসন। ৯৪ রান থেকে তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন ছক্কা মেরে, ৪৮ বলে। শেষ পর্যন্ত উইলিয়ামসন অপরাজিত ছিলেন ১০১ রানে। ৪৯ বলে খেলা তার এ ইনিংসে ছক্কা ছিল পাঁচটি, চার আটটি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৬ রান জমা করে নর্দান। চার্লস ল্যাঙ্গাভেল্ট ২৭ এবং ভারনন ফিল্যান্ডার ৩৯ রান দিয়ে পান ২টি করে উইকেট।
জবাবে ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে কোবরাস ৪৪ রান তুলতেই বৃষ্টি শুরু হয়। শেষ পর্যন্ত আর খেলা মাঠে গড়ায়নি। বৃষ্টির আইনে ৩৩ রানের জয় পায় নর্দান।